ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ভারতীয় চালকের বাস চাপায় কুয়েতে প্রাণ হারালেন বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৫:০৮ পিএম
কুয়েতের জিলিব আল শুয়ুখ অঞ্চলও। ছবি: সংগৃহীত

কুয়েতের জিলিব আল শুয়ুখে ভারতীয় এক চালকের বাসের চাপায় এক বাংলাদেশি বাস চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আরব টাইমস অনলাইন।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, ওই বাংলাদেশি চালক তার বাসটিতে রটিন পরীক্ষা করছিলেন। পরীক্ষা-নিরীক্ষার এক পর্যায়ে বাসের সামনের অংশে যান তিনি। তখন তার বাসের সামনে দাঁড়ানো আরেকটি বাস হঠাৎ করে পেছন দিকে চলে আসে। আর এতে করে দুই বাসের মধ্যে চাপা পড়েন তিনি। এ ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, ততক্ষণে মৃত্যু ঘটে ওই বাংলাদেশি চালকের।

প্রতিবেদনে নিহত বাংলাদেশি চালকের নাম প্রকাশ করেনি। শুধু জানানো হয়েছে, ওই বাংলাদেশি ১৯৭৬ সালে জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন

অপরদিকে যে বাসটি পেছন দিকে এসে তাকে চাপা দেয় সেটি চালাচ্ছিলেন এক ভারতীয়। তার নামও প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি। শুধু জানিয়েছে, ওই ভারতীয় ব্যক্তির জন্ম হয়েছিল ১৯৮১ সালে।

কীভাবে এ ঘটনা ঘটল সেটির কারণ খুঁজে বের করতে তদন্ত করা হচ্ছে এবং এ নিয়ে পুলিশ স্টেশনে একটি মামলাও হয়েছে। সেইসঙ্গে অধিকতর তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মামলাটি রেফার করা হয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিশরের পোর্টসাইদ থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশি
মানবপাচারকারীদের প্রলোভনে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। 
মিশরের পোর্টসাইদ থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশি
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
সৌদি আরবে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
অভিবাসন বিভাগ কেদাহ রাজ্যের কুলিমের পাডাং মেহার একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে ১৯৯ জন বাংলাদেশিসহ ৬৩০ জন বিদেশিকে আটক করেছে।
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবাসী প্রকৌশলী স্বরূপ কান্তি বিশ্বাসের স্ত্রী অসীমা চৌধুরী ও তাদের ১৫ বছর বয়সী ছেলে অরিত্র বিশ্বাস। দুর্ঘটনায় গুরুতর আহত স্বরূপ বিশ্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তথ্যমতে, বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য বর্তমানে চীনের গুয়াংঝুতে অবস্থান করছেন। 
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
আরও পড়ুন
হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৯২
ভয়ংকর রূপে ডেঙ্গু, অক্টোবরের অর্ধেক না পেরোতেই ৮৬ জনের মৃত্যু
রিহ্যাব সেন্টার থেকে ফিরে যে কাণ্ড ঘটালেন শোভন
কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু