ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকারের জরুরি বার্তা

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

বিদেশে বাংলাদেশি শ্রমজীবীদের প্রধান গন্তব্যস্থল সৌদি আরব। বর্তমানে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি কর্মরত আছেন মধ্যপ্রাচ্যের এই দেশটিতে, যাদের কাছ থেকে দেশে আসছে রেমিট্যান্সের বড় একটি অংশ। দেশের বাইরের এই গুরুত্বপূর্ণ শ্রমবাজারে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য করণীয় ও বর্জনীয় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রকাশ করা হয়েছে সরকারের পক্ষ থেকে।

সোমবার (২ নভেম্বর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সৌদি প্রবাসীদের জন্য বিস্তারিত দিকনির্দেশনা সংবলিত জরুরি বার্তা প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

সরকারের পক্ষ থেকে সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য দেওয়া দিকনির্দেশনাগুলো নিম্নরূপ—

বিদেশ যাত্রার আগে

১। ভিসা, নিয়োগকর্তা ও নিয়োগচুক্তি ভালোভাবে যাচাই করুন।
২। বিএমইটি ছাড়পত্র, প্রশিক্ষণ ও মেডিকেল টেস্ট সম্পন্ন করুন।
৩। পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজ দেশে ও নিজ হেফাজতে রাখুন।
৪। দালালের মৌখিক আশ্বাসে টাকা দেবেন না।
৫। ভিজিট ভিসায় কাজের জন্য যাবেন না।
৬। পাসপোর্ট নিয়োগকর্তা বা অন্য কারও কাছে রাখবেন না।

ইকামা ও কাগজপত্র

১। ইকামা সঙ্গে রাখুন ও Absher-এ মেয়াদ চেক করুন।
২। QIWA-তে নিয়োগচুক্তি ও ওয়ার্ক পারমিট যাচাই করুন।
৩। পাসপোর্টের মেয়াদ ৬ মাস বাকি থাকতে নবায়ন বা রিইস্যু করুন।
৪। না বুঝে বা সাদা কাগজে কখনো সই বা টিপসই দেবেন না।
৫। OTP ও পাসওয়ার্ড কাউকে দেবেন না।
৬। ইকামা নবায়ন নিয়োগকর্তার দায়িত্ব, কাউকে টাকা দেবেন না।

চুক্তি, বেতন ও অধিকার

১। নিয়োগচুক্তির কপি ও কাজের প্রমাণ সংরক্ষণ করুন।
২। ব্যাংকিং চ্যানেলে বেতন নিন, স্টেটমেন্ট সংরক্ষণ রাখুন।
৩। সমস্যা হলে মকতব আমল (১৯৯১১) বা দূতাবাসকে জানান।
৪। ‘স্কিল ভিসা’য় বা নিজ নিয়োগকর্তার বাইরে কাজ করবেন না।
৫। নিয়োগকর্তার সঙ্গে বিরোধ হলে কর্মস্থল থেকে পালাবেন না।
৬। কর্মবিরতি, ধর্মঘট বা কাজে বাধা দেবেন না।

চাকরি পরিবর্তন ও দেশে ফেরা

১। QIWA-প্ল্যাটফর্মে বৈধভাবে চাকরি ট্রান্সফার করুন।
২। দেশে ফেরার আগে জরিমানা ও ট্রাভেল ব্যান যাচাই করুন।
৩। দেশে ফেরার আগে মোবাইল সিম ও অ্যাকাউন্ট বন্ধ করুন।
৪। ৪০ হাজার রিয়াল বা এর বেশি নগদ/সোনা কাস্টমসে ঘোষণা করুন।
৫। অনুমোদনের আগে নতুন কাজে যোগ দেবেন না।
৬। ভিসা ইস্যু যাচাই না করে বিমানবন্দরে যাবেন না।
৭। Final Exit ভিসার নির্ধারিত মেয়াদ অতিবাহিত করবেন না।
৮। টাকার বিনিময়ে অন্যের সোনা বা মোবাইল বহন করবেন না।

জনসমক্ষে আচরণ

১। শালীন পোশাক ও ভদ্র আচরণ বজায় রাখুন।
২। লাইনে দাঁড়ান, বয়স্কদের সালাম দিন ও সম্মান করুন।
৩। পুলিশ চাইলে শান্তভাবে প্রয়োজনীয় কাগজপত্র দেখান।
৪। রাস্তায় থুতু, পানের পিক ও ময়লা ফেলবেন না বা প্রস্রাব করবেন না।
৫। প্রকাশ্যে ঝগড়া, গালাগালি, মারামারি করবেন না।
৬। জাতি, দেশ বা গায়ের রং নিয়ে কটূক্তি করবেন না

শিশু, নারী ও প্রতিবেশী

১। অচেনা শিশুকে দূর থেকে সম্বোধন করুন বা সালাম নিন।
২। দৃষ্টি সংযত ও দূরত্ব বজায় রাখুন।
৩। হারানো শিশু পেলে নিরাপত্তাকর্মী বা পুলিশকে জানান।
৪। পুরুষ সদস্যের উপস্থিতিতে বাসায় কাজে প্রবেশ করুন।
৫। অপরিচিত বা প্রতিবেশীর বাড়িতে অনুমতি নিয়ে প্রবেশ করুন।
৬। বাচ্চাদের আদর, স্পর্শ, কোলে নেওয়া বা খাবার দেবেন না।
৭। নারীদের দিকে তাকিয়ে থাকা, পিছু নেওয়া, স্পর্শ করা বা অন্য কোনোভাবে হয়রানি করবেন না।
৮। অচেনা নারীর কাছে নম্বর চাওয়া বা মেসেজ পাঠাবেন না।
৯। মার্কেটে বা পার্কের ফ্যামিলি সেকশনে পুরুষরা একা ঢুকবেন না এবং প্রতিবেশীর বাড়িতে উঁকি দেবেন না।

ধর্ম ও সংস্কৃতি

১। নামাজের সময় কাজ বন্ধ রাখুন ও নামাজ আদায় করুন।
২। রমজানে দিনে প্রকাশ্যে খাওয়া-ধূমপান থেকে বিরত থাকুন।
৩। ডান হাতে খাবার ও জিনিস আদান-প্রদান করুন।
৪। মসজিদে মোবাইল নীরব রাখুন।
৫। ধর্ম, রাজপরিবার বা সরকার নিয়ে মন্তব্য ও পোস্ট করবেন না।
৬। মিছিল, সমাবেশ, ধর্মঘটে যাবেন না।
৭। তাবিজ-কবচ, তন্ত্র-মন্ত্র বা কবিরাজি করবেন না।
৮। মসজিদে কোনো ধর্মীয় সংগঠনের কার্যক্রম চালাবেন না।

ছবি, ভিডিও ও অনলাইন ব্যবহার

১। কোনো খবর শেয়ার করার আগে যাচাই করুন।
২। কঠিন পাসওয়ার্ড ও দুই ধাপের নিরাপত্তা কোড ব্যবহার করুন।
৩। শুধু অফিসিয়াল অ্যাপ ব্যবহার করুন।
৪। ভিপিএন ব্যবহারে বিরত থাকুন।
৫। অনুমতি ছাড়া শিশু, নারী, পরিবারের ছবি তুলবেন না।
৬। গুজব, অশ্লীল ভিডিও বা মিম ফরোয়ার্ড করবেন না।
৭। ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিরোধ, আঘাতস্থল, নিরাপত্তা-সংবেদনশীল স্থানের ছবি-ভিডিও গ্রহণ, সংরক্ষণ ও শেয়ার করবেন না

সড়ক ও ট্রাফিক

১। বৈধ লাইসেন্স ও গাড়ির বিমা নিশ্চিত করুন।
২। সিটবেল্ট ও গতিসীমা মেনে চলুন।
৩। দুর্ঘটনায় নাজম ও পুলিশ রিপোর্ট নিন।
৪। ট্রাফিক সাইন অনুসরণ করুন।
৫। লাইসেন্স বা বিমা ছাড়া গাড়ি চালাবেন না।
৬। চালানোর সময় মোবাইল ব্যবহার করবেন না।
৭। ট্রাফিক জরিমানা বকেয়া রাখবেন না।
৮। নিজের গাড়ির দুর্ঘটনার পর ঘটনাস্থল ছেড়ে যাবেন না।

দুর্ঘটনা ও আহত ব্যক্তি

১। দুর্ঘটনা হলে ৯৯৭ (অ্যাম্বুলেন্স) বা ৯১১ ও ৯৯৯-এ ফোন করুন
২। উদ্ধারকারীদের জন্য পথ খালি রাখুন।
৩। সাক্ষী হলে যা দেখেছেন শুধু তা সত্যভাবে বলুন।
৪। প্রাণঝুঁকি না থাকলে আহত ব্যক্তিকে টেনে তুলবেন না।
৫। দুর্ঘটনাস্থলে ভিড় বা ছবি-ভিডিও করবেন না।
৬। আহত বা মৃতের মোবাইল-টাকায় হাত দেবেন না।

অর্থ, ঋণ ও সঞ্চয়

১। শুধু ব্যাংক ও অনুমোদিত এক্সচেঞ্জে টাকা পাঠান।
২। প্রতি মাসে কিছু সঞ্চয় করুন।
৩। বিল ও ঋণ সময়মতো পরিশোধ করুন।
৪। অনুমোদিত সিলিংয়ের (সীমা) মধ্যে টাকা পাঠান।
৫। হুন্ডিতে টাকা পাঠাবেন না।
৬। নিজের সিম, কার্ড বা অ্যাকাউন্ট অন্যকে দেবেন না।
৭। অন্যের ঋণের জামিনদার হবেন না।
৮। অন্যের নামে ব্যবসা করবেন না।

কমিউনিটি ও ক্যাম্প জীবন

১। কমিউনিটির সঙ্গে সদ্ভাব রাখুন, দেশের সুনাম অক্ষুণ্ণ রাখুন।
২। অনুষ্ঠান বা সভার আগে অনুমতির নিয়ম জেনে নিন।
৩। ময়লা নির্দিষ্ট স্থানে ফেলুন, অন্যের পথ আটকে পার্কিং নয়।
৪। অনুমতি ছাড়া চাঁদা বা অর্থ সংগ্রহ করবেন না।
৫। ব্যাচেলর ক্যাম্প বা বাসায় নারী অতিথি আনবেন না।
৬। আতশবাজি ফোটাবেন না, গাছ কাটবেন না ও শিকার করবেন না।

ওষুধ ও মাদক

১। দেশ থেকে ওষুধ নিয়ে আসতে SFDA-এর অনুমতি নিন।
২। ওষুধের প্রেসক্রিপশন ও মূল প্যাকেট সঙ্গে রাখুন।
৩। SFDA-এর অনুমতির লিংক https://cds.sfda.gov.sa
৪। অন্যের দেওয়া প্যাকেট, ব্যাগ ও ওষুধ বহন করবেন না।
৫। মদ ও জুয়া থেকে দূরে থাকুন। মাদকে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।
৬। প্রেসক্রিপশন বহির্ভূত ও অতিরিক্ত পরিমাণে ওষুধ আনবেন না।

স্বাস্থ্য ও কর্মস্থলের নিরাপত্তা

১। গরমের সময় প্রচুর পানি পান করুন ও গরমে ছায়ায় বিশ্রাম নিন।
২। হেলমেট, সেফটি বেল্ট ও সুরক্ষাসামগ্রী ব্যবহার করুন।
৩। বিদ্যুৎ ও অগ্নি নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করুন।
৪। ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রোদে কাজ করবেন না।
৫। বন্ধ ঘরে চুলা জ্বালিয়ে ঘুমাবেন না।
৬। বৈদ্যুতিক লাইন বা সকেটে ধারণক্ষমতার বেশি লোড দেবেন না।

উমরাহ-হজ, পরিবার ও বিয়ে

১। নুসুক অ্যাপে অনুমতি নিয়ে উমরাহ-হজ ও জিয়ারাহ করুন।
২। বিয়ে আইনসম্মতভাবে নিবন্ধন করুন।
৩। সন্তানের জন্মনিবন্ধন করুন।
৪। অনুমতি ছাড়া হজ করবেন না বা হাজি বহন করবেন না।
৫। গোপন বা নিবন্ধনহীন বিয়ে করবেন না।
৬। বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়াবেন না।

বিপদে পড়লে

১। জরুরি অবস্থায় ৯১১ ও ৯৯৯ নম্বরে ফোন করুন।
২। দূতাবাসের শ্রমকল্যাণ উইংয়ে যোগাযোগ করুন।
৩। প্রয়োজনে দূতাবাসের অনুবাদ ও আইনি সহায়তা নিন।
৪। না বুঝে আরবি কাগজে সই করবেন না।
৫। পুলিশের সঙ্গে তর্ক ও ঝগড়ায় লিপ্ত হবেন না।
৬। সমস্যা সমাধানের জন্য কোনো দালালকে টাকা দেবেন না।

জরুরি নম্বর

৯১১ (রিয়াদ, মক্কা, মদিনা ও পূর্বাঞ্চল)। ৯৯৯ (অন্যান্য অঞ্চল)। অ্যাম্বুলেন্স ৯৯৭। অগ্নি ৯৯৮। ট্রাফিক ৯৯৩। শ্রম অভিযোগ ১৯৯১১। দূতাবাসের শ্রমকল্যাণ ৮০০১০০০১২৫, কনস্যুলার ৮০০১০০০১২৬। প্রবাসবন্ধু ১৬১৩৫।

পরিশেষে বিজ্ঞপ্তিতে সৌদি প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, বৈধভাবে থাকুন, আইন মেনে চলুন, লেনদেনে প্রমাণ রাখুন, বিপদে একা সিদ্ধান্ত না নিয়ে দূতাবাস ও কর্তৃপক্ষের সাহায্য নিন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আমিরাতের সড়কে প্রাণ হারালেন ২ বাংলাদেশি
বর্তমানে দুজনের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পুলিশি আনুষ্ঠানিকতা ও দূতাবাসের প্রক্রিয়া শেষে মরদেহ দুটি দেশে পাঠানো হবে। 
আমিরাতের সড়কে প্রাণ হারালেন ২ বাংলাদেশি
বাংলাদেশি গবেষক ইরফানের মৃত্যু নিয়ে মার্কিন গণমাধ্যমে চাঞ্চল্যকর তথ্য 
গত ৩১ অক্টোবর দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশিত এই প্রতিবেদনের শিরোনাম, ‘দ্য সাডেন ডেথ অব অ্যান এনভিডিয়া এআই প্রডিজি লিভস বিহাইন্ড বিটার অ্যাকিউজেশনস’। প্রতিবেদনটি লিখেছেন সাংবাদিক জুশা এলিনসন।
বাংলাদেশি গবেষক ইরফানের মৃত্যু নিয়ে মার্কিন গণমাধ্যমে চাঞ্চল্যকর তথ্য 
মিশিগানে আবৃত্তিকার সাইফুল আজম সিদ্দিকীর একক আবৃত্তি অনুষ্ঠান ‘মনের গহীনে বাংলা’ 
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বাংলা কবিতা, গান ও নৃত্যের সমন্বয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আবৃত্তিকার সাইফুল আজম সিদ্দিকীর একক আবৃত্তি অনুষ্ঠান ‘মনের গহীনে বাংলা’। রোববার (১ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৬ টা পর্যন্ত ফার্মিংটন হিলসের দ্য হক ফার্মিংটন হিলস কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান হবার কথা রয়েছে। ‘মনের গহীনে বাংলা’ নামের এই আয়োজনের মূল উপজীব্য দেশ, মা, মাটি, প্রেম, মাতৃভাষা এবং বাঙালির শিকড়ের প্রতি ভালোবাসা। প্রবাসে বসবাস করেও বাংলা ভাষা ও সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করার যে নিরন্তর প্রয়াস, কবিতা ও আবৃত্তির মধ্য দিয়ে সেটিই দর্শকদের সামনে তুলে ধরা হবে। অনুষ্ঠানের শিরোনামের মধ্যেও রয়েছে বাংলার প্রতি গভীর আবেগ ও আত্মিক টানের প্রকাশ। অনুষ্ঠান সম্পর্কে সাইফুল আজম সিদ্দিকী বলেন, এখানে কবিতায় দেশের কথা বলব, প্রেমের কথা বলব, বাংলার কথা বলব।  তিনি জানান, দেশ, মা ও মাটির কথা মাথায় রেখেই অনুষ্ঠানের কবিতাগুলো নির্বাচন করা হয়েছে। বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের শক্তিমান কবিদের রচনার পাশাপাশি সমকালীন ও প্রবাসী কবিদের কবিতাও আয়োজনে স্থান পাবে। অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার পাশাপাশি নির্মলেন্দু গুণ, হেলাল হাফিজ, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, আবু জাফর ওবায়দুল্লাহ, সৈয়দ শামসুল হক এবং মহাদেব সাহার নির্বাচিত কবিতা আবৃত্তি করা হবে। বাংলা কবিতার বিভিন্ন সময়, ধারা ও অনুভূতিকে এক মঞ্চে তুলে ধরার চেষ্টা থাকবে পুরো আয়োজনে। এটি সাইফুল আজম সিদ্দিকীর একক আবৃত্তি অনুষ্ঠান হলেও মিশিগানের কয়েকজন কবি ও জনপ্রিয় আবৃত্তিকার অতিথি হিসেবে অংশ নেবেন। তাঁরা নিজেদের নির্বাচিত কবিতা পাঠ ও আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানকে আরও বৈচিত্র্যময় করে তুলবেন। ফলে একক আবৃত্তির পাশাপাশি এটি প্রবাসী বাঙালি কবি, আবৃত্তিশিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের একটি মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে। কেবল আবৃত্তির মধ্যে অনুষ্ঠানটি সীমাবদ্ধ থাকবে না। কবিতার সঙ্গে গান ও নৃত্যের সমন্বয়ে বিশেষ পরিবেশনার আয়োজন রাখা হয়েছে। রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত এবং আবদুল করিমের গানসহ বেশ কয়েকটি জনপ্রিয় গানের অংশবিশেষ পরিবেশিত হবে। কোনো কোনো পরিবেশনায় কবিতা ও গান মিলিয়ে তৈরি হবে বিশেষ ফিউশন। এ ছাড়া প্রবাসে বেড়ে ওঠা কয়েকজন তরুণ-তরুণী বাংলা কবিতার সঙ্গে নৃত্য পরিবেশন করবেন। কবিতা, কণ্ঠ, সুর ও নৃত্যের এই সমন্বয় অনুষ্ঠানটিতে নতুন মাত্রা যোগ করবে বলে আয়োজকেরা মনে করছেন। দেড় যুগেরও বেশি সময় ধরে প্রবাসে বসবাস করছেন সাইফুল আজম সিদ্দিকী। তিনি একাধারে সাংবাদিক, কলামিস্ট, আবৃত্তিকার এবং প্রবাসী ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক। ইউনিভার্সিটি অব মিশিগান থেকে উচ্চশিক্ষা গ্রহণের পর বর্তমানে বহুজাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্টেলান্টিসে প্রকৌশল ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। অনুষ্ঠানটি যথাসময়ে শুরু করার জন্য শিল্পী ও অংশগ্রহণকারীদের বিকেল ২টা ৪৫ মিনিটের মধ্যে অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, ‘মনের গহীনে বাংলা’ মিশিগানের প্রবাসী বাঙালিদের কাছে কবিতা, গান ও নৃত্যের একটি স্মরণীয় বিকেল হয়ে থাকবে। অনুষ্ঠানস্থলের ঠিকানা: The Hawk–Farmington Hills Community Center, 29995 W. 12 Mile Road, Farmington Hills, MI 48334। আরটিভি/টিআর
মিশিগানে আবৃত্তিকার সাইফুল আজম সিদ্দিকীর একক আবৃত্তি অনুষ্ঠান ‘মনের গহীনে বাংলা’ 
আমিরাতের দুই বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির সাফল্য
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে সাফল্য দেখিয়েছে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান। ২০২৬ সালের পরীক্ষায় রাস আল খাইমাহর বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৮৮ দশমিক ৮৯ শতাংশ। অন্যদিকে, আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে পাসের হার শতভাগ। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, রাস আল খাইমাহর বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ১৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৬ জন। অকৃতকার্য হয়েছে দুজন। প্রতিষ্ঠানটির ছয়জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। বিভাগভিত্তিক ফলাফলে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে তিনজন এবং বিজ্ঞান বিভাগ থেকে তিনজন শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে, আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ১০০ শতাংশ। গ্রেডভিত্তিক ফলাফলে প্রতিষ্ঠানটির ১১ জন শিক্ষার্থী ‘এ’, তিনজন ‘এ-’ এবং একজন ‘বি’ গ্রেড অর্জন করেছে। দুই প্রতিষ্ঠানের মোট ৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩১ জন। সম্মিলিত পাসের হার ৯৩ দশমিক ৯৪ শতাংশ। দুই প্রতিষ্ঠান মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ছয়জন শিক্ষার্থী। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বাংলা মাধ্যমের শিক্ষাব্যবস্থা পরিচালনা করছে এসব প্রতিষ্ঠান। দেশ থেকে দূরে থেকেও বাংলাদেশের শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়ে শিক্ষার্থীদের এই ফলাফল প্রবাসে বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষাকার্যক্রমের অগ্রগতির চিত্র তুলে ধরেছে। আরটিভি/টিআর
আমিরাতের দুই বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির সাফল্য
জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে মোজিবুল হকের সাক্ষাৎ
জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভাইস প্রেসিডেন্ট তারো আসোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের বিশিষ্ট উদ্যোক্তা- শাহ গ্রুপ, টিএএস এভিয়েশন গ্রুপ ও বাকা হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে. এম. মোজিবুল হক।
জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে মোজিবুল হকের সাক্ষাৎ
আরও পড়ুন
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
আমিরাতের সড়কে প্রাণ হারালেন ২ বাংলাদেশি
বাংলাদেশি শিক্ষার্থীদের এমবিবিএস-বিডিএসে ভর্তির সুযোগ দিচ্ছে পাকিস্তান
আবারও সৌদিতে সতর্কতা জারি