ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

চিয়াংশিতে বাংলাদেশসহ ২৫ দেশের তরুণ প্রতিনিধিদের আন্তর্জাতিক সংলাপ

নিজস্ব প্রতিবেদক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম
ছবি: আরটিভি

সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্য নিয়ে চীনে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক যুব সংলাপ। দেশটির চিয়াংশি প্রাদেশিক ফরেন অ্যাফেয়ার্স অফিসের আমন্ত্রণে বাংলাদেশ থেকে দুই প্রতিনিধি এ সংলাপে অংশ নেন।

পাঁচ দিনের এ আয়োজনে আলোচনা, শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন, ব্যবসায়িক সহযোগিতা ও প্রকল্প সংযোগ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণদের মধ্যে বাস্তব সহযোগিতার ক্ষেত্র খোঁজা হয়।

‘এনার্জি অব ইয়ুথ ফর আ বেটার ওয়ার্ল্ড’ বা ‘উন্নত বিশ্বের জন্য তারুণ্যের শক্তি’ প্রতিপাদ্য নিয়ে গত ২১ থেকে ২৫ সেপ্টেম্বর চীনের চিয়াংশি প্রদেশে অনুষ্ঠিত হয় ‘দ্য ডায়ালগ বিটুইন ইয়ুথ লিডার্স ফ্রম চিয়াংশি অ্যান্ড ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ পার্টনার্স অ্যাট ডিফারেন্ট লেভেলস ২০২৬’।

চীনের পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ (সিপিএএফএফসি) এ সংলাপের আয়োজনে সহায়তা করে। আর সংলাপটি যৌথভাবে আয়োজন করে চিয়াংশি প্রাদেশিক অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ, চায়না ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট, চিয়াংশি প্রাদেশিক যুব ফেডারেশন, চায়না ভোকেশনাল এডুকেশন অ্যাসোসিয়েশনের চিয়াংশি শাখা, এবং চিয়াংশি প্রাদেশিক ফেডারেশন অব ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স।

উদ্বোধনী অনুষ্ঠানে চিয়াংশি প্রদেশের ভাইস গভর্নর শিয়া ওয়েনইয়ং, সিপিএএফএফসি-এর ভাইস প্রেসিডেন্ট সান শুয়েছিং, নেপাল-চায়না এক্সিকিউটিভস কাউন্সিলের চেয়ারম্যান অনুপ রঞ্জন ভট্টরাই এবং স্পেনের আলকোরকন শহরের দ্বিতীয় ডেপুটি মেয়র লোপেজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তারা বক্তব্য দেন।

অনুষ্ঠানে চিয়াংশির চিয়ান শহর ও স্পেনের আলকোরকন শহরের মধ্যে এবং চিয়াংশি প্রাদেশিক পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ ও কম্বোডিয়া-আসিয়ান ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের মধ্যে দুটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।

এ সংলাপে বাংলাদেশি অংশগ্রহণকারী প্রতিনিধিরা হলেন, লিলিপুট এসেনশিয়ালস কোম্পানির প্রধান নির্বাহী মোহাম্মদ তাওহিদুর রহমান এবং সানমিং ইউনিভার্সিটির স্কুল অব ওভারসিজ এডুকেশন (স্কুল অব ফরেন ল্যাংগুয়েজেস)-এর সিনিয়র লেকচারার ও গবেষক ড. মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম।

সংলাপের পাশাপাশি অংশগ্রহণকারীরা চিয়াংশি প্রদেশের উন্নয়ন সরাসরি দেখার সুযোগ হয়। তারা চিয়ান ও ফুঝৌ শহর ভ্রমণ করেন এবং অর্থনীতি, বাণিজ্য, সংস্কৃতি ও পর্যটন খাতে স্থানীয় উন্নয়ন ও সহযোগিতার সম্ভাবনা পর্যবেক্ষণ করেন।

এ সময় তারা জিশি কাউন্টি টু মাউন্টেনস ট্রান্সফরমেশন সেন্টার, দাজু মাউন্টেন, লিংঝি টাউন, ওয়েনচাংলি হিস্টোরিক্যাল অ্যান্ড কালচারাল পার্ক এবং চিয়াংশি ওয়েইজিয়া ব্যাম্বু কালচার টেকনোলজি কোম্পানি লিমিটেড পরিদর্শন করেন।

এসব পরিদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিনিধিরা পরিবেশ সংরক্ষণ, গ্রামীণ পুনরুজ্জীবন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, শিল্প উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদকে অর্থনৈতিক সুযোগে রূপান্তরের বিভিন্ন স্থানীয় উদ্যোগ সম্পর্কে সরাসরি ধারণা পান।

আয়োজনে বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, পাকিস্তান, স্পেন, রাশিয়া, ইতালি, বুলগেরিয়া, আয়ারল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, জাম্বিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, নিউজিল্যান্ড ও ফিজিসহ ২৫টি দেশের ১০০ জনের বেশি তরুণ প্রতিনিধি অংশ নেন। চীনের ম্যাকাও অঞ্চলের প্রতিনিধিরাও এতে যোগ দেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিল্লির ইলিশ উৎসবে বাংলাদেশের ‘জয়গান’
বাংলাদেশের জাতীয় মাছ ইলিশকে ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ইলিশ উৎসব। এতে ঢাকা থেকে প্রকাশিত ‘অ্যা ফিস কলড ইলিশ’ বইটির মোড়ক উন্মোচন করা হয়।
দিল্লির ইলিশ উৎসবে বাংলাদেশের ‘জয়গান’
ভূমধ্যসাগর থেকে আবারও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করল মিশর 
ইউরোপে গিয়ে ভাগ্য বদলের আশায় ভয়ংকর সমুদ্রযাত্রা।
ভূমধ্যসাগর থেকে আবারও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করল মিশর 
মিশরে বাংলাদেশি কর্মী নিয়ে সুখবর দিল দূতাবাস
মিশরে কর্মরত বাংলাদেশি পোশাক শ্রমিকদের দক্ষতা, নিষ্ঠা ও কর্মমানের প্রশংসা করে বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে দেশটির একটি শীর্ষস্থানীয় পোশাক কারখানা।
মিশরে বাংলাদেশি কর্মী নিয়ে সুখবর দিল দূতাবাস
এপিএর সভায় যোগ দিতে তাজিকিস্তানে যাচ্ছেন এমপি বাবুল
এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলির (এপিএ) সভায় বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি হিসেবে অংশ নিতে তাজিকিস্তানের রাজধানী দুশানবের উদ্দেশে রওনা হচ্ছেন ফরিদপুর-৪ (সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
এপিএর সভায় যোগ দিতে তাজিকিস্তানে যাচ্ছেন এমপি বাবুল
বাংলাদেশি-আমেরিকান তাহমিদ পেলেন ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ 
সম্প্রতি মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অনুষ্ঠানে তাহমিদের হাতে পুরস্কার তুলে দেন মিশিগানের লেফটেন্যান্ট গভর্নর এবং ডেমোক্র্যাটিক পার্টির সেক্রেটারি অব স্টেট মনোনীত প্রার্থী গারলিন গিলক্রিস্ট এবং ওয়াশটেনো কাউন্টি প্রসিকিউটর ও ডেমোক্র্যাটিক পার্টির অ্যাটর্নি জেনারেল মনোনীত প্রার্থী এলি সাভিত।
বাংলাদেশি-আমেরিকান তাহমিদ পেলেন ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’