ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

দিল্লির ইলিশ উৎসবে বাংলাদেশের ‘জয়গান’

কলকাতা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জাতীয় মাছ ইলিশকে ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ইলিশ উৎসব ‘ইলিশ ফেস্ট’। এতে ঢাকা থেকে প্রকাশিত ‘অ্যা ফিস কলড ইলিশ’ বইটির মোড়ক উন্মোচন করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ হাইকমিশনের মৈত্রী মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ভারতীয় রাজনীতিবিদ, কূটনীতিক, শিক্ষাবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সংস্কৃতিসেবীরা অংশ নেন।

‘অ্যা ফিশ কলড ইলিশ’ বইটিতে ইলিশকে ঘিরে বাংলাদেশের খাদ্যসংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস ও বাঙালির আবেগের নানা দিক তুলে ধরা হয়েছে।

উৎসবে ছিল ইলিশের নানা পদ। পাশাপাশি পরিবেশন করা হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার। অতিথিদের সামনে তুলে ধরা হয় বাংলাদেশের সমৃদ্ধ রন্ধনশৈলী ও আতিথেয়তার বৈচিত্র্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাংবাদিক এম জে আকবর, সাবেক কূটনীতিক ও রাজনীতিবিদ মণি শংকর আইয়ার, মানবাধিকারকর্মী ও সমাজচিন্তক সাইদা হামিদ, ভারতের সাবেক রাষ্ট্রদূত রনেন সেন এবং সমাজবিজ্ঞানী আশিস নন্দীসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশের ভারতে নিযুক্ত হাইকমিশনার মু. রিয়াজ হামিদুল্লাহ বলেন, ইলিশ বাংলাদেশের পরিচয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। দেশের সমাজ ও অর্থনীতির সঙ্গেও ইলিশের সম্পর্ক রয়েছে।

তিনি জানান, বাংলাদেশে ইলিশ সংরক্ষণের জন্য পাঁচটি অভয়ারণ্য রয়েছে। ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের ফলে ইলিশের সংরক্ষণ ও উৎপাদন বাড়ছে।

আয়োজকদের মতে, ইলিশ উৎসব শুধু খাবারের আয়োজন নয়, বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও আতিথেয়তা তুলে ধরারও একটি সুযোগ। ইলিশকে কেন্দ্র করে দিল্লির এ আয়োজন দুই দেশের মানুষের দীর্ঘদিনের সাংস্কৃতিক ও খাদ্যসম্পর্কের কথাও সামনে এনেছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চিয়াংশিতে বাংলাদেশসহ ২৫ দেশের তরুণ প্রতিনিধিদের আন্তর্জাতিক সংলাপ
সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্য নিয়ে চীনে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক যুব সংলাপ। দেশটির চিয়াংশি প্রাদেশিক ফরেন অ্যাফেয়ার্স অফিসের আমন্ত্রণে বাংলাদেশ থেকে দুই প্রতিনিধি এ সংলাপে অংশ নেন।
চিয়াংশিতে বাংলাদেশসহ ২৫ দেশের তরুণ প্রতিনিধিদের আন্তর্জাতিক সংলাপ
ভূমধ্যসাগর থেকে আবারও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করল মিশর 
ইউরোপে গিয়ে ভাগ্য বদলের আশায় ভয়ংকর সমুদ্রযাত্রা।
ভূমধ্যসাগর থেকে আবারও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করল মিশর 
মিশরে বাংলাদেশি কর্মী নিয়ে সুখবর দিল দূতাবাস
মিশরে কর্মরত বাংলাদেশি পোশাক শ্রমিকদের দক্ষতা, নিষ্ঠা ও কর্মমানের প্রশংসা করে বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে দেশটির একটি শীর্ষস্থানীয় পোশাক কারখানা।
মিশরে বাংলাদেশি কর্মী নিয়ে সুখবর দিল দূতাবাস
এপিএর সভায় যোগ দিতে তাজিকিস্তানে যাচ্ছেন এমপি বাবুল
এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলির (এপিএ) সভায় বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি হিসেবে অংশ নিতে তাজিকিস্তানের রাজধানী দুশানবের উদ্দেশে রওনা হচ্ছেন ফরিদপুর-৪ (সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
এপিএর সভায় যোগ দিতে তাজিকিস্তানে যাচ্ছেন এমপি বাবুল
বাংলাদেশি-আমেরিকান তাহমিদ পেলেন ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ 
সম্প্রতি মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অনুষ্ঠানে তাহমিদের হাতে পুরস্কার তুলে দেন মিশিগানের লেফটেন্যান্ট গভর্নর এবং ডেমোক্র্যাটিক পার্টির সেক্রেটারি অব স্টেট মনোনীত প্রার্থী গারলিন গিলক্রিস্ট এবং ওয়াশটেনো কাউন্টি প্রসিকিউটর ও ডেমোক্র্যাটিক পার্টির অ্যাটর্নি জেনারেল মনোনীত প্রার্থী এলি সাভিত।
বাংলাদেশি-আমেরিকান তাহমিদ পেলেন ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ 
আরও পড়ুন
ইউটিউবে সোনা ও টাকার ভিডিও প্রচার, রাতে সব নিয়ে গেল চোর
মদের দোকানে ঢুকে ছিপি খুলে মদ্যপান করল বানর, অতঃপর...
পুলিশ সেজে ট্রেনে জরিমানা আদায়, টাকা না পেয়ে ট্রেন থেকে যাত্রীকে ধাক্কা
পুলিশ পরিচয়ে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ!