ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৬৫ বাংলাদেশি মিশরের কারাগারে

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১০:২৭ এএম
ছবি: সংগৃহীত

ভবিষ্যত উজ্জ্বল করার স্বপ্নে গ্রিস যাওয়ার উদ্দেশ্যে একটি রাবারের নৌকায় করে ৬৫ বাংলাদেশি দীর্ঘ ২৪ ঘণ্টা ভূমধ্যসাগরে ভাসতে থাকেন। কিন্তু সেই স্বপ্নযাত্রা একসময় পরিণত হয় মৃত্যুর সঙ্গে লড়াইয়ে।

জাহাজের জ্বালানি শেষ হয়ে গেলে নৌকায় পানি ঢুকে প্রাণের ঝুঁকি তৈরি হয়। পরে ‘ইয়াং মিং’ নামের একটি বাণিজ্যিক জাহাজ তাদের উদ্ধার করে মিশরের দামিয়াত বন্দরে নিয়ে আসে। বর্তমানে তারা দামিয়াত কারাগারে বন্দি আছেন।

সোমবার (৯ নভেম্বর) কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। দূতাবাস জানায়, গত ৮ অক্টোবর ৬৫ বাংলাদেশিসহ মোট ৬৯ জন একটি রাবারের নৌকায় গ্রিসের উদ্দেশে যাত্রা করেন। তাদের মধ্যে চারজন ছিলেন দক্ষিণ সুদানের নাগরিক।

১১ অক্টোবর নৌকার জ্বালানি শেষ হয়ে গেলে তারা গভীর সাগরে চরম বিপদের মুখে পড়েন। প্রায় ২৪ ঘণ্টা সাগরে ভেসে থাকার একপর্যায়ে নৌকায় ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে। যে কোনো মুহূর্তে নৌকাটি ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। অবশেষে ‘ইয়াং মিং’ নামের একটি বাণিজ্যিক জাহাজ তাদের উদ্ধার করে। পরে ১৩ অক্টোবর তাদের মিশরের দামিয়াত বন্দরে নেওয়া হয়।

দূতাবাসের শ্রম সচিব গত ৫ নভেম্বর দামিয়াত কারাগার পরিদর্শন করে আটক বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন। এ সময় তাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলারও ব্যবস্থা করা হয়।

আটক বাংলাদেশিদের অভিযোগ, ইউরোপে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে মানব পাচারকারীরা তাদের লিবিয়ার বিভিন্ন স্থানে অমানবিক পরিবেশে আটকে রেখেছিল। এরপর প্রায় ৩০ জনের ধারণ-ক্ষমতাসম্পন্ন একটি ছোট রাবারের নৌকায় গাদাগাদি করে ৬৯ জনকে তুলে দেওয়া হয়। তাদের অনেকেই ইউরোপে উন্নত জীবনের আশায় জমিজমা ও বসতবাড়ি বিক্রি করে দালালদের হাতে তুলে দিয়েছেন বিপুল অর্থ। অথচ সেই স্বপ্নের গন্তব্যে পৌঁছানোর আগেই তাদের জীবন পড়েছিল গভীর অনিশ্চয়তায়।

দূতাবাসের শ্রম সচিব জানান, আটক বাংলাদেশিদের আইনি ও কনস্যুলার সহায়তা প্রদান এবং দ্রুত দেশে ফিরিয়ে আনতে মিশরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। তাদের প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বিমান টিকিটের ব্যবস্থা করার উদ্যোগও নেওয়া হচ্ছে।

এদিকে, জীবনের ঝুঁকি নিয়ে অনিয়মিত পথে ইউরোপযাত্রা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে নিরাপদ ও বৈধ পথে বিদেশ যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

উন্নত জীবনের আশায় যারা একদিন প্রিয়জনদের ছেড়ে অজানার পথে পা বাড়িয়েছিলেন, তাদের অনেকেরই এখন অপেক্ষা কবে ফিরবেন স্বজনদের কাছে, কবে আবার দেখতে পাবেন পরিবারের মুখ।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চীন বিএনপির 
শনিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় শেনজেনের কারি হোটেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চীন বিএনপির 
জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
শনিবার (৭ নভেম্বর) মিশনের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করেন।
জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ চীন বিএনপি, শেনজেনে আলোচনা সভা 
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চীনের শেনজেন শহরে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চীন শাখা। 
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ চীন বিএনপি, শেনজেনে আলোচনা সভা 
রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
দিবসের কর্মসূচির শুরুতে শনিবার (৭ নভেম্বর) দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
আরও পড়ুন
হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে আগুন
সৌদিতে ৭ বাংলাদেশির মৃত্যুর জন্য দায়ী এক পাকিস্তানি, গাড়ি চালাচ্ছিলেন বেপরোয়া গতিতে
সৌদির সড়কে প্রাণ হারানো ৭ বাংলাদেশির পরিচয় জানা গে‌ল
সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ