
জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) মিশনের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করেন।
এ উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
সভার শুরুতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করা হয়। পরে দিবসটি উপলক্ষে নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা পর্বে প্রবাসী বাংলাদেশিরা দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।
এ সময় রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি দিবসটিকে অর্থবহ করে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আরটিভি/আইএম


