ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

মানসিক ভারসাম্যহীন হয়ে বাহরাইনের রাস্তায় ঘুরছিলেন লিলুফা বেগম, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০১:১৮ পিএম
সৌজন্য ছবি

বাবা-মা, ভাই-বোনের মুখে হাসি ফোটাতে এবং পরিবারের একটু ভালো থাকার আশায় ৩২ বছর আগে বাহরাইনে পাড়ি জমিয়েছিলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল গ্রামের লিলুফা বেগম।

দীর্ঘ প্রবাসজীবন, পরিবারের সঙ্গে বিচ্ছিন্নতা ও কারাবাসের অভিজ্ঞতা শেষে ১০ নভেম্বর দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান লিলুফা বেগম।

তবে শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে নিজের পরিবারের সদস্যদের নাম কিংবা তাদের সঙ্গে যোগাযোগের তথ্য ঠিকমতো জানাতে পারছিলেন না তিনি। এ অবস্থায় বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক জরুরি সহায়তার জন্য তাকে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের কাছে হস্তান্তর করে। পরে ব্র্যাকের উদ্যোগে দীর্ঘ ৩২ বছর পর পরিবারের কাছে ফিরেছেন লিলুফা।

ব্র্যাক জানায়, বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে করে লিলুফাকে উত্তরায় ব্র্যাক লার্নিং সেন্টারে নেওয়া হয়। সেখানে তার ব্যক্তিগত পরিচ্ছন্নতা, প্রয়োজনীয় পোশাক ও জরুরি সামগ্রী সরবরাহের পাশাপাশি নিরাপদ পরিবেশে থাকা ও পরিচর্যার ব্যবস্থা করা হয়। তবে মানসিক অসুস্থতার কারণে তার কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে। দীর্ঘক্ষণ কথা বলার একপর্যায়ে জানা যায়, তার বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলায়। সেই সূত্র ধরে ব্র্যাকের মানিকগঞ্জের মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টারের কর্মীরা তার দুই বোনের সন্ধান পান। পরে রাত ১০টার দিকে দুই বোন ঢাকায় এসে পৌঁছান। দীর্ঘদিন পর অসুস্থ বোনকে সামনে পেয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তারা।

লিলুফা বেগমের দুই বোন মাজেদা বেগম ও শামসুন্নাহার জানান, ১৯৯৪ সালে বাহরাইনে যাওয়ার পর প্রায় চার বছর গৃহকর্মী হিসেবে কাজ করেন লিলুফা। কিন্তু প্রথম কয়েক বছর তিনি কোনো টাকা পাননি। পরে পরিবার জানতে পারে, যে দালালের মাধ্যমে তিনি বিদেশে গিয়েছিলেন, সেই দালাল তার উপার্জিত অর্থ রেখে দিতেন। একপর্যায়ে তার ছোট ভাই বাহরাইনে গিয়ে তাকে খুঁজে বের করেন। এরপর থেকে ভাইয়ের সঙ্গে বসবাস করতেন লিলুফা। দেশে থাকা বাবা-মায়ের ভরণপোষণের জন্য নিয়মিত অর্থ পাঠাতেন তিনি।

দুই বোন জানান, প্রায় ১৬ বছর আগে একবার ছুটিতে দেশে এসেছিলেন লিলুফা। পরে আবার বাহরাইনে ফিরে যান। এরপর দীর্ঘদিন পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল না। প্রায় তিন মাস আগে তার ভাইয়ের মেয়ের বিয়ের সময় তিনি বাংলাদেশে আসেন। তখন পরিবারের সদস্যরা লিলুফার খোঁজ জানতে চাইলে ভাই জানান, তিনি মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, দুই বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনি বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মাহফুজুর রহমানের সঙ্গে যোগাযোগ করেন। দূতাবাস থেকে জানা যায়, মানসিক ভারসাম্যহীন অবস্থায় বাহরাইনের পুলিশ তাকে রাস্তা থেকে উদ্ধার করে। বৈধ কাগজপত্র না থাকায় তাকে কারাগারে পাঠানো হয়। পরে ট্রাভেল পাসের মাধ্যমে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। দেশে ফেরত পাঠানোর আগে দূতাবাস থেকে তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি বোনের দায়িত্ব নিতে রাজি হননি।

শরিফুল হাসান বলেন, আমরা লিলুফাকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছি। তার সুচিকিৎসা নিশ্চিত করাসহ পরবর্তী সময়ে কীভাবে তার পাশে থাকা যায়, তা নিয়ে আমরা কাজ করতে চাই। একজন মানুষ শুধু মা-বাবা ও ভাই-বোনের একটু ভালো থাকার আশায় ৩২ বছর বিদেশে কাটিয়েছেন। এখন বাবা মা বেঁচে নেই। ভাই বোনের সবার বিয়ে হয়েছে। অথচ জীবনের শেষ পর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে লিলুফাকে বিদেশের রাস্তায় ঘুরতে হয়েছে। দেশে ফিরে এসেও তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না। শারীরিক ও মানসিক দুই দিক থেকেই তিনি অসুস্থ। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।

শরিফুল আরও বলেন, এ ধরনের অসহায় ও বিপর্যস্ত প্রবাসফেরত মানুষের পাশে রাষ্ট্রসহ আমাদের সবার দাঁড়ানো উচিত। বিদেশ থেকে কেউ অসুস্থ, বিপর্যস্ত কিংবা পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ফিরলে যেন প্রয়োজনীয় চিকিৎসা, পরিচর্যা ও পুনর্বাসন সহায়তা পান, সে জন্য একটি কার্যকর ও সমন্বিত কাঠামো গড়ে তোলা জরুরি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বেঁচে আছেন ইউক্রেনে যুদ্ধে যাওয়া সেই রাজন
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার হয়ে ফ্রন্টলাইনে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন বাংলাদেশি যুবক মো. রাজন হোসাইন। প্রায় ২১ দিন পর ফেসবুকে পোস্ট দিয়ে বেঁচে থাকার খবর জানিয়েছেন ‘রাজন অন দ্য গো’ নামে পরিচিত এই যুবক। বুধবার (১১ নভেম্বর) ফেসবুকে নিজের একটি ছবি যুক্ত করে রাজন লিখেছেন, ‘শুধু বলব, আলহামদুলিল্লাহ!’ বার্তায় তিনি লেখেন, যুদ্ধ কখনোই সহজ কোনো বিষয় নয়। প্রতিটি মুহূর্তই অনিশ্চয়তা আর কঠিন বাস্তবতার মধ্য দিয়ে কাটে। সবার দোয়া ও আল্লাহর অশেষ রহমতে এখনো বেঁচে আছি। রাজনের পুরো নাম মো. রাজন হোসাইন। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রাজন অন দ্য গো’ নামে পরিচিত তিনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিদের অংশগ্রহণ, প্রাণহানি এবং যুদ্ধের ভয়াবহ বাস্তবতা নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ করেন তিনি। একই সঙ্গে অর্থের প্রলোভনে পড়ে অন্য বাংলাদেশিরা যেন এই যুদ্ধে যোগ না দেন, সে বিষয়ে সতর্কবার্তাও দিতেন তিনি। জানা যায়, রাশিয়ার সামরিক বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন রাজন। গত ১৯ অক্টোবর ফ্রন্টলাইনে যাওয়ার আগে দেশবাসীর কাছে দোয়া চান তিনি। সুস্থ থাকলে এক থেকে দুই মাসের মধ্যে দেশে ফিরবেন বলেও জানিয়েছিলেন। একই দিন যুদ্ধ বন্ধ ও বিশ্বশান্তির আহ্বান জানিয়ে একটি বার্তা দেন। তবে ওই দিন বেলা ১১টায় প্রকাশিত ভিডিওবার্তার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নতুন কোনো পোস্ট, ভিডিও কিংবা সুস্থ থাকার খবর না আসায় উদ্বেগ বাড়তে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার ফিরে আসার জন্য দোয়া করেন। অবশেষে ১১ নভেম্বরের ফেসবুক পোস্টে রাজনের বেঁচে থাকার খবর পেয়ে স্বস্তি প্রকাশ করছেন অনুসারীরা। তবে তিনি বর্তমানে কোথায় আছেন, শারীরিকভাবে কেমন আছেন কিংবা কবে দেশে ফিরবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। আরটিভি/এসআর
বেঁচে আছেন ইউক্রেনে যুদ্ধে যাওয়া সেই রাজন
ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৬৫ বাংলাদেশি মিশরের কারাগারে
ভবিষ্যত উজ্জ্বল করার স্বপ্নে গ্রিস যাওয়ার উদ্দেশ্যে একটি রাবারের নৌকায় করে ৬৫ বাংলাদেশি দীর্ঘ ২৪ ঘণ্টা ভূমধ্যসাগরে ভাসতে থাকেন। কিন্তু সেই স্বপ্নযাত্রা একসময় পরিণত হয় মৃত্যুর সঙ্গে লড়াইয়ে।
ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৬৫ বাংলাদেশি মিশরের কারাগারে
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চীন বিএনপির 
শনিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় শেনজেনের কারি হোটেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চীন বিএনপির 
জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
শনিবার (৭ নভেম্বর) মিশনের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করেন।
জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ চীন বিএনপি, শেনজেনে আলোচনা সভা 
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চীনের শেনজেন শহরে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চীন শাখা। 
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ চীন বিএনপি, শেনজেনে আলোচনা সভা 
আরও পড়ুন
রাতে ডিউটি শেষে ফেরার পথে নারী পুলিশকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা
হঠাৎ ভোক্তা অধিকারের অ্যাকশন, ‘মাশুল’ গুনলো চার প্রতিষ্ঠান
গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর
ফ্যামিলি কার্ডে ঘুরছে ভাগ্যের চাকা, সংসারে বাড়ছে নারীর অবদান