ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

সৌদি আরবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক বাংলাদেশির মৃত্যু

হানিছ সরকার, জেদ্দা প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০১৯, ০৩:৩৪ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ০৩:৫৭ পিএম
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সৌদি প্রবাসী এক রেমিটেন্স যোদ্ধার আকস্মিক মৃত্যু নিয়ে তার পরিবারে শোকের মাতম চলছে। মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে পরিবার।

এক মুঠো স্বপ্নের আশায় আজ থেকে তিন বছর আগে সৌদি আরবের জেদ্দায় পাড়ি জমান আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের বীরচন্দ্র পুর গ্রামের আফিল উদ্দীনের দ্বিতীয় ছেলে মো. রহিম মিয়া (৫৩)।

রেমিটেন্স যোদ্ধা মো. রহিম মিয়া গতকাল রোববার সৌদি আরব সময় রাত ২.৩০ মিনিটে নিজ রুমে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

এদিকে রাতে মো. রহিম মিয়ার মৃত্যুর সংবাদ তার নিজ বাড়িতে পৌঁছালে পরিবারের মাঝে শোকের মাতম শুরু হয়। মঙ্গলবার সকালে মো. রহিম মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, তার পরিবারে শোকের মাতম চলছে। তার তিন ছেলের কান্না যেন থামছেই না।

অন্যদিকে তার মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সহযোগিতা কামনা করেছেন মো. রহিম মিয়ার পরিবারের সদস্যরা।

বাংলাদেশ অ্যাম্বেসিতে যোগাযোগ করলে প্রয়োজনীয় সব কাগজপত্র আলাউদ্দিন নামে মো. রহিম মিয়ার এক আত্মীয়ের কাছে দেয়া হয়েছে। কাগজপত্রগুলো বাংলাদেশ এবং সৌদি আরবের প্রশাসনিক কাজ শেষ হয়ে গেলে মো. রহিম মিয়ার মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন তার চাকরিদাতা প্রতিষ্ঠান।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শতাধিক দেশ ঘুরেছেন খুলনার মেয়ে আসমা
বাংলাদেশের খুলনার মেয়ে কাজী আসমা আজমেরী ২০০৯ সালে ঢাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশনের পর বিশ্ব দেখতে বেরিয়ে পড়েন। তিনি ইতোমধ্যে শতাধিক দেশ ঘুরেছেন। শুরুতে ভারতীয় উপমহাদেশের পর্যটকদের মতো দেশ ভ্রমণ করতে অনেক অর্থ ব্যয় হয় তার। কিন্তু পরে তিনি হস্টেলে থেকে কম খরচে ঘোরার বিষয়টি জানতে পারেন। এই বিষয়ে তিনি বলেন, আমরা উন্নত দেশগুলোতে ঘুরতে অনেক অর্থ ব্যয় করি কিন্তু এসব দেশের পর্যটকরা বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কায় কম খরচে ব্যাকপ্যাকিং করে চলে যায়। বিভিন্ন দেশের খাবারের বিষয়ে তিনি বলেন, আমি যেখানে যাই, সেখানকার খাবার খাওয়ার চেষ্টা করি। মঙ্গোলিয়ায় ঘোড়ার মাংস খেয়েছি। এই বিষয়ে তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার স্টেক এবং নিউজিল্যান্ডের ল্যাম্ব খুব ভালো লেগেছে। অবশ্য আমি কম খরচে ঘুরে বেড়ানোয় বেশি রেস্তোরাঁর খাবার খেতে পারি না। সংগৃহীত কম খরচে ঘোরার টিপস জানার জন্য লোনলি প্ল্যানেট বইয়ের অন্ধ ভক্ত আসমা। কারণ বইটি পড়ায় বছরে পাঁচশো ডলার অর্থ বেঁচে যায় তার। তিনি বইটি থেকে নতুন জায়গায় যাওয়ার আগে সেখানকার ভাষায় ‘ধন্যবাদ’ আর ‘কত দাম’ বলতে শিখে নেয়ার বিষয়টি জেনেছেন। আসমার বর্তমান ঠিকানা নিউজিল্যান্ড। তিনি ঘোরার অর্থ যোগাড় করতে দেড় বছর চাকরি করেন। সপ্তাহের শেষে বারটেন্ডার হিসেবে কাজ করেন। কিছু অর্থ জমিয়ে তিনি বেরিয়ে পড়েন ছয় মাসের জন্য। ২০১৮ সালে মধ্য এশিয়ার আজারবাইজান, বৈকাল হ্রদ, রাশিয়া ঘুরতে ঘুরতে ট্রেনে তিনি পাড়ি দেন তেইশ হাজার কিলোমিটার। তিনি রাশিয়ায় খুঁজে পান এমন কিছু মানুষ যাদের কাছে গন্তব্যে পৌঁছানোর পথ জানতে চাইলে, তারা সেখানে পৌঁছে দিয়ে আসেন। এভাবে ঘুরতে ঘুরতে বছরে একবার কিছু দিনের জন্য বাড়ি যান আসমা। দেশে ফিরেই তিনি একটা ভালো গামছা কেনেন। তার সবসময়ের সঙ্গী গামছা, ছাতা, তিন জোড়া জুতো, মোবাইল ফোনের চার্জার, ক্যামেরা, পানির বোতল এবং এয়ার প্লাগ। সংগ্রহ: পল্লবী বন্দ্যোপাধ্যায়
শতাধিক দেশ ঘুরেছেন খুলনার মেয়ে আসমা
যুক্তরাষ্ট্র মিশিগান স্টেট যুবলীগের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত
স্টেট যুবলীগের উদ্যোগে গত ২৫ ডিসেম্বর হেমট্রামিক সিটির কাবাব হাউসে মহান বিজয় দিবস পালিত হয়। মিশিগান স্টেট যুবলীগের দুই দুইবারের নির্বাচিত সভাপতি মো. জাহেদ মাহমুদ আজিজ সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  মিশিগান মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস শাকুর খাঁন মাখন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিশিগান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মুতালিব, বীর মুক্তিযোদ্ধা মন্জুর খাঁন, মোস্তফা আল্লামা, মিশিগান আওয়ামী লীগের সাবেক সভাপতি খলকুর রহমান, কানেটিকাট আওয়ামী লীগের সাবেক সভাপতি জুনেদ খাঁন, মিশিগান মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা হারুন আহমদ, মিশিগান মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সালেহ আহমদ বাদল, মাসুদ চৌধুরী, আব্দুল মালেক, বিয়ানীবাজার ডিগ্রি কলেজের সাবেক জি এস এনাম উদ্দিন, আজমল হোসেন মিশিগান স্টেট সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এজাজুল হোসেন, মিশিগান মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. মোবাশ্বির আহমদ, মিশিগান স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবুল হোসেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, দপ্তর সম্পাদক অ্যাড. নুরুল হাসান পারভেজ, সহ দপ্তর সম্পাদক শাহ নুরুল হক, জামাল চৌধুরী, মিশিগান স্টেট যুবলীগের সিনিয়র সহ সভাপতি সৈয়দ সালেক আহমদ, সহ সভাপতি মো. মোমেন হোসেন, যুগ্ম সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়া, অর্থ সম্পাদক কবির আহমদ শাহরিয়ার, দপ্তর সম্পাদক মুকুল খাঁন, প্রচার সম্পাদক তাহমিদ খাঁন, তথ্য ও গবেষণা সম্পাদক মিলাক মারচেন্ট, শিক্ষা বিষয়ক সম্পাদক সুমন আহমদ , আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাহিদ  আহমদ চৌধুরী, ধর্ম সম্পাদক শাহরিয়ার হোসেন, সহ সম্পাদক গৌতম দেব শুভ্র, আহমেদ আল সুফিয়ান মিশিগান স্টেট ছাত্রলীগের আহ্বায়ক খাজা আফজাল হোসেন, যুগ্ম আহ্বায়ক কাজী মামুন, আব্দুল আজিম, সিনিয়র সদস্য ইমরান এইচ নাহিদ, হাসিন হাসনাত, ইকবাল আহমদ খাঁন, রেজাউল হাসান, আরিফ আরমান জিসান, মাহবুব হাসান, শোভন আহমেদ, এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আয়াত আলী, যুগ্ম সদস্য সচিব হামিদ আলী খাঁন, সদস্য সাব্বির আহমদ, মো. ইসলাম, আব্দুল মতিন, রুহিন আহমদ, জিল্লুর রহমান, আব্দুল মান্নান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মিশিগান মহানগর আওয়ামী লীগের ধর্ম সম্পাদক শাহিদ মামুন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৩০ লক্ষ শহীদের শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ৯ম বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হওয়ায় ও ওবায়দুল কাদের দ্বিতীয়বারের মতো সাধারণ নির্বাচিত হওয়ায় এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ
যুক্তরাষ্ট্র মিশিগান স্টেট যুবলীগের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত
মালয়েশিয়ায় নতুন বছরে শ্রমিক সেবা নিয়ে আসছে ডব্লিউডব্লিউও
মালয়েশিয়ায় আসা বাংলাদেশি শ্রমিকদের সচেতনতা বাড়ানো, স্বল্প মূল্যে ইনস্যুরেন্স এর মাধ্যমে চিকিৎসা ব্যয় বহনসহ নানা সেবা নিয়ে নতুন বছরে আসছে, ওয়ার্কার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন। শ্রমিকদের কল্যাণে কিভাবে কাজ করবে এ নিয়ে রোববার এক মতবিনিময় সভার আয়োজন করে সংস্থাটি। সভায় উপস্থিত ছিলেন সংস্থার প্রধান নির্বাহী কবির হোসেন, উপদেষ্টা জামরুল হাজি রুশিদ, ইনস্যুরেন্স ব্যবস্থাপক মোহাম্মদ রমজান, আইটি পরিচালক ফাহমিদ আল ফারিদ, মহিলা বিষয়ক পরিচালক তাসনিমা সুলতানাসহ অনেকে। প্রধান নির্বাহী তার বক্তব্যে বলেন, প্রবাসে প্রতিটি বাংলাদেশি পুরো দেশকে প্রতিনিধিত্ব করে। তাই এখানে সবারই উচিত আইন কানুন মেনে সঠিকভাবে চলা। তাহলেই বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। মালয়েশিয়ায় কর্মরত বিপুল বাংলাদেশিদের সচেতনতায় বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে সংস্থাটির পক্ষ থেকে। যেখানে শেখানো হবে কিভাবে রাস্তা পারাপার হতে হয়, কিভাবে পাবলিক ট্রান্সপোর্টের ভেতরে দাঁড়িয়ে বা বসে কথা বলতে হয়, কোন পোশাকে বাইরে যাওয়া ঠিক নয়, সামাজিক যোগাযোগের মাধ্যমে কোন বিষয়গুলো প্রবাসীদের এড়িয়ে চলা উচিত ইত্যাদি। এছাড়া রি-ইনস্যুরেন্স এর মাধ্যমে সংস্থার সদস্য হওয়ার সুযোগ থাকছে যার মাধ্যমে মিলবে নানা ধরনের সুযোগ- সুবিধা।        প্রধান নির্বাহী আরও জানান, মালয়েশিয়া ও বাংলাদেশে সংস্থাটির নিবন্ধন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অন্যান্য কাগজপত্র খুব শিগগিরই হাতে মিলবে বলে কবির হোসেন আশা করছেন নতুন বছরের শুরুতেই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ডব্লিউডব্লিউও এর প্রাথমিক কার্যক্রম শুরু হবে। তবে পুরোপুরি চালু হতে জুন-জুলাই মাস পর্যন্ত সময় লাগতে পারে বলে মনে করেন তিনি। এ
মালয়েশিয়ায় নতুন বছরে শ্রমিক সেবা নিয়ে আসছে ডব্লিউডব্লিউও
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেকে বক্তারা / সাংবাদিকতায় পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান
নিউইয়র্কসহ আমেরিকার বিভিন্ন স্টেটে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নব নির্বাচিত কর্মকর্তাদের বর্ণাঢ্য অভিষেক সম্পন্ন হয়েছে। কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের বেলাজিনো পার্টি হলে উপচে পড়া মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে এই অভিষেক সম্পন্ন হয়। তিন পর্বে বিভক্ত এই অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল নব-নির্বাচিত কমিটির পরিচিতি, সম্মাননা প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রেসক্লাবের নব-নির্বাচিত এবং বিদায়ী সভাপতি সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা. ওয়াজেদ এ খানের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ টিটি টিভির পরিচালক শিবলী চৌধুরী কায়েস, সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম ও সাদিয়া খন্দকারের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে মঞ্চে আসন গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার প্রবীণ সাংবাদিক মনজুর আহমদ, নির্বাচন কমিশনের সদস্য, বিশিষ্ট সাংবাদিক আনোয়ার হোসাইন মঞ্জু, বিশিষ্ট সাংবাদিক মঈনুদ্দীন নাসের, প্রেসক্লাবের উপদেষ্টা নিনি ওয়াহেদ, সাবেক সভাপতি মাহবুবুর রহমান, ডা. চৌধুরী সরওয়ারুল হাসান, আবু তাহের, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির নেতা ডিসট্রিক্ট অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটের ফার্স্ট সেক্রেটারি শামীম হোসেন, বিশিষ্ট শিল্পপতি জহিরুল ইসলাম। নব-নির্বাচিত কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন প্রধান নির্বাচন কমিশনার মনজুর আহমদ। নব-নির্বাচিত কমিটির সদস্যরা হলেন- সভাপতি ডা. ওয়াজেদ এ খান, সহ সভাপতি হাবিব রহমান, সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর সরকার, অর্থ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক রশীদ আহমদ, প্রচার সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু, কার্যকরী সদস্য শেখ সিরাজুল ইসলাম, এবিএম সালাউদ্দিন আহমেদ, শিবলী চৌধুরী কায়েস (পদাধিকার বলে), হাসানুজ্জামান সাকি, মোহাম্মদ সোলায়মান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিব রহমান, স্মরণিকা কমিটির পক্ষে এবিএম সালেহ আহমেদ, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক এখন সময়ের সম্পাদক কাজী শামসুল হক, সাপ্তাহিক প্রবাসের সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক জন্মভূমির সম্পাদক রতন তালুকদার, জাস্ট নিউজের সম্পাদক মুশফিক ফজল আনসারি, সাপ্তাহিক জনতারকন্ঠের সম্পাদক শাখাওয়াত হোসেন সেলিম, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাগর, সাপ্তাহিক রানার পত্রিকার সম্পাদক জয়নাল আবেদীন, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, মূলধারার রাজনীতিবিদ জয় চৌধুরী, বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সভাপতি প্রার্থী আব্দুর রব মিয়া, বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন, বিপার পক্ষে এ্যানি ফেরদৌস, জসীম উদ্দিন ভ‚ইয়া, নাসির আলী খান পল, উৎসব ডট কমের ম্যানেজার সাঈদ এ আল আমিন, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম হাওলাদার প্রমুখ। সাংবাদিক হাসানুজ্জাসান সাকির উপস্থাপনায় অনুষ্ঠানে ফজলে রশিদ সম্মাননা প্রদান করা হয় সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রবীণ সাংবাদিক মাহবুবুর রহমানকে। মনজুর আহমদ নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের চমৎকার দিক হলো এই সংগঠন প্রতিষ্ঠার পর থেকে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠিত হচ্ছে। এই নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। আশা করি নতুন কমিটি এই সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবেন। পুনরায় নির্বাচিত সভাপতি ডা. ওয়াজেদ এ খান বলেন, আজকের অনুষ্ঠানে প্রবাস কমিউনিটিতে যারা বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দেন এবং কমিউনিটির সকল শ্রেণী পেশা মানুষ উপস্থিত হয়েছেন। আমাদের প্রবাসের বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা এসেছেন। তিনি বলেন, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাংবাদিকরা সবাই পেশাদার সাংবাদিক। যারা এই প্রেসক্লাব প্রতিষ্ঠা করেছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিশেষ করে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক প্রয়াত সাংবাদিক ফজলে রশিদকে। তিনি সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখার আহবান জানান এবং কমিউনিটির সহযোগিতা কামনা করেন। নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম বলেন, নিউইয়র্কে সাংবাদিকদের আরও তিনটি সংগঠন রয়েছে। আমি এই সংগঠনে যোগ দেবার কারণ হলো আমি ঢাকায় যাদের অধীনে কাজ করেছি তাদের অনেককেই পেয়েছি এই সংগঠনে তাই আমি এই সংগঠনে যোগ দিয়েছি। তাদের সঙ্গেই থাকতে চাই। বিদায়ী সাধারণ সম্পাদক শিবলী চৌধুরী কায়েস নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, যারা এই ক্লাব প্রতিষ্ঠা এবং বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন তাদের সকলের প্রচেষ্টায় এবং আপনাদের সহযোগিতায় আজকে এ পর্যায়ে পৌঁছেছে। অনুষ্ঠানের শেষ পর্বে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব ও রোকসানা মির্জা। অনুষ্ঠানের শুরুতে পরিবেশন করা হয় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত। এ
সাংবাদিকতায় পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান
বিজয় দিবস উদযাপন গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব মিশিগানের
যুক্তরাষ্ট্রে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব মিশিগানের বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের মহান বিজয় দিবস। গত ২২ ডিসেম্বর রাতে হ্যামট্রাম্যাক সিটির কাবার হাউসে নাচ, গান, আবৃত্তি ও কথামালায় দর্শকদের বিজয়ের রঙে রাঙিয়ে তোলেন আয়োজকরা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের  জাতীয় সংগীত পরিশেনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এবং অবসর প্রাপ্ত উপ-সচিব সাইফুদ্দিন মাহমুদ কাদিরী। হ্যামট্রাম্যাক পাবলিক স্কুলের কোঅরডিনেটর মো: ফিরোজ, বেঙ্গলস অটো সেলসের সত্ত্বাধিকারী গিয়াস তালুকদার এবং যতন বড়ুয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এবং তৎকালীন জাতীয় পতাকা ডিজাইন সম্মিলিত গ্রুপের অন্যতম সদস্য ইউসুফ সালাউদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংগঠক মো: সিরাজুল ইসলাম। এছাড়া আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা অনিমেষ বড়ুয়া এবং হ্যামট্রাম্যাক পাবলিক স্কুলের কোঅরডিনেটর মো: ফিরোজ। অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এবং তৎকালীন জাতীয় পতাকা ডিজাইন সম্মিলিত গ্রুপের অন্যতম সদস্য ইউসুফ সালাউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অনিমেষ বড়ুয়া, হ্যামট্রাম্যাক সিটির নবনির্বাচিত দুই কাউন্সিলর মোঃ কামরুল হাসান ও  নাঈম চৌধুরীকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন যতন বড়ুয়া। সঙ্গীতানুষ্ঠানে শিউলি বড়ুয়া, সঙ্গীতা বড়ুয়া, কানন বড়ুয়া, উত্তম বড়ুয়া, বৃষ্টি চৌধুরী, মানিক বড়ুয়া, মো. হোসেন, আমজাদ হোসেন, পুলিন বড়ুয়া, মিল্টন বড়ুয়া, প্রমি বড়ুয়া, সৌরভ, রমা বড়ুয়া, রঞ্জন বড়ুয়া, ইমা বড়ুয়া, শাম্মী আক্তার ও মুক্তি বড়ুয়া সঙ্গীত পরিবেশন করেন। নৃত্য পরিবেশন করেন জুঁই, ইমা, দিয়া, দিনা। কে
বিজয় দিবস উদযাপন গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব মিশিগানের
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় চার বছরে ৪৫২ বাংলাদেশি নিহত
যেসব দেশে ক্রিসমাস উদযাপন নিষিদ্ধ
খাশোগি হত্যা মামলা: সৌদির যুবরাজের সহকারীরা খালাস
৬ হাজার সৌদি অ্যাকাউন্ট বন্ধ করলো টুইটার