ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

পা দিয়ে লিখে এইচএসসি জয় সোনিয়াকে ‘আরটিভি অদম্য সম্মাননা’

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ পিএম
হাত না থাকায় সোনিয়ার পুরস্কারটি মায়ের হাতে তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আর দশজন শিশুর মতো ছিল না সোনিয়া আক্তারের জন্ম। দুই হাত ছাড়ায় দেখেন পৃথিবীর আলো। দুইটি পা থাকলেও দেখা যায়, একটি ছোট আরেকটি বড়। আনন্দের পরিবর্তে পরিবারে নামে বিষাদ। সবাই ভেবছিল আজীবন বোঝা হয়ে থাকবে সোনিয়া। কিন্তু সকলের ভাবনাকে ভুল প্রমাণ করে ইচ্ছা আর মনোবল দিয়ে জয় করেছেন উচ্চমাধ্যমিক শিক্ষার স্তর। পেয়েছেন চমক দেখানো সাফল্য। তার এ প্রচেষ্টার জন্য সম্মাননা দিয়েছে দেশের প্রথম সারির টেলিভিশন চ্যানেল আরটিভি।

রোববার (৩ ডিসেম্বর) ৩২তম আন্তর্জাতিক ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আরটিভি আয়োজন করে ‘আরটিভি অদম্য সম্মাননা ২০২৩।’ এ অনুষ্ঠানে তাকে সম্মাননা প্রদান করা হয়। আরটিভির তেজগাঁও মাল্টিমিডিয়া স্টুডিওতে এ সম্মাননা অনুষ্ঠিত হয়।

ইচ্ছা আর মনোবল থাকলে শারীরিক প্রতিবন্ধকতা কখনো পথচলাকে রুখতে পারে না। যা প্রমাণ করেছেন সোনিয়া আক্তার। ২০২০ সালে এসএসসি পাস করে সাভার সরকারি কলেজে ভর্তি হন। অদম্য ইচ্ছা শক্তি আর মনোবলের কারণে নিয়ে পা দিয়ে লিখেই মানবিক বিভাগে জিপিএ ৪.৩ পেয়ে এইচএসসি পাস করে চমক দেখিয়েছেন তিনি। পড়াশোনার পাশাপাশি সংসারের টুকটাক কাজও করেন পা দিয়ে।

আরটিভি থেকে সম্মাননা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সোনিয়া জানান, সরকারি কর্মকর্তা হতে চান তিনি। হাল ধরতে চান সংসারের।

সোনিয়ার মতো এ বছর আরটিভি অদম্য সম্মাননা পেয়েছেন- প্রতিবন্ধিতা উত্তরণে সফল ব্যক্তি হেদায়তুল আজিজ মুন্না, প্রতিবন্ধিতা উত্তরণে সহায়ক গণমাধ্যমকর্মী নীলিমা জাহান (দ্য ডেইলি স্টার), প্রতিবন্ধিতা উত্তরণে সহায়ক বিদেশি প্রতিষ্ঠান সিবিএম, বাংলাদেশ ও প্রতিবন্ধিতা উত্তরণে সহায়ক দেশীয় প্রতিষ্ঠান নেত্রকোণার কামরুন্নেছা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়।

‘আরটিভি অদম্য সম্মাননা ২০২৩’ অনুষ্ঠানটির পরিকল্পনা, পরিচালনা ও সঞ্চালনা করেন সৈয়দা মুনিরা ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, বিএসএমএমই উপচার্য ডা. শারফুদ্দিন আহমেদ ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, ফাউন্ডিং মেম্বার অব বাংলাদেশ ভেলোরি টেলর ও ডেভেলপমেন্ট অ্যান্ড ডিসঅ্যাবিলিটি কনসালটেন্স জুলিয়ান ফ্রান্সিস।

আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা ৪৬ লাখের বেশি। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে এই সংখ্যা আরও অনেক বেশি। বিপুল এই জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক অন্তর্ভুক্তি ছাড়া দেশের টেকসই উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। দেশে এমন অনেক প্রতিবন্ধী ব্যক্তি আছেন, যারা তাদের শারীরিক কিংবা মানসিক প্রতিবন্ধিতাকে জয় করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রতিবন্ধী ব্যক্তিদের কেউ কেউ আছেন যারা শুধু নিজেরাই নয়, সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে অনুসরণীয় অবদান রেখে চলেছেন। আবার এমন অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে, যারা প্রতিবন্ধী জনগণের উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, আরটিভি মনে করে, প্রতিবন্ধিতা বিজয়ী এসব মানুষ এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাওয়া প্রচারবিমুখ মহান ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবদান জাতির সামনে তুলে ধরলে একদিকে যেমন ব্যাপক জনসচেতনতা সৃষ্টি হবে, তেমনি প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে কাজ করতে আরও অনেকে আত্মনিয়োগ করবে।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘আরটিভি অদম্য সম্মাননা’ পেলেন সাংবাদিক নীলিমা জাহান
একটা সময় আমাদের সমাজে প্রতিবন্ধী শিশুদের চার দেয়ালের মধ্যে বড় করতেন বাবা-মা। কারণ, ঘর থেকে বের হলেই লোকে নানান কথা বলাবলি করবে। তাই মা-বাবাও ইচ্ছে করেই তাদের ঘরের বাইরে নিতেন না। এ জন্য তারা শিক্ষাসহ সবকিছু থেকে বঞ্চিত হতো। কিন্তু প্রতিবন্ধীরাও এই সমাজের অংশ, তাদের বাদ দিয়ে কোনো উন্নয়ন সম্ভব না। সুযোগ পেলে তারাও সমাজ ও দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে পারবে। তাদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও মানুষকে সচেতন করতে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা এমনকি গণমাধ্যমকর্মীরাও কাজ করছে। তেমনি এক অদম্য সাংবাদিক নীলিমা জাহান; তিনি প্রতিবন্ধিতা উত্তরণে লেখালেখির মাধ্যমে সম্যক অবদান রেখে চলেছেন। নীলিমা ছাত্রজীবন থেকে সমাজের প্রতিবন্ধী মানুষদের প্রতি অন্যরকম মায়া অনুভব করতেন। স্নাতক শেষ করে গণমাধ্যমকে বেছে নেন পেশা হিসেবে। সেখানেও তার লেখনি চলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, শিশু ও নারী অধিকার, শিশুশ্রম, মানবাধিকারবিষয়ক অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করে; যা মানুষকে সচেতন ও তাদের নিয়ে ইতিবাচক ধারণা তৈরি করতে গুরুত্বপূর্ণ প্রভাব রেখে চলেছে। প্রায় ৭ বছরের ক্যারিয়ারে নীলিমা জাহানের লেখাগুলো গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে প্রতিবন্ধী মানুষের সেবায়। এই নীলিমা জাহানকে সম্মাননা প্রদান করেছে দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভি। রোববার (৩ ডিসেম্বর) ৩২তম আন্তর্জাতিক ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আরটিভি আয়োজন করে ‘আরটিভি অদম্য সম্মাননা ২০২৩।’ এ অনুষ্ঠানে তাকে সম্মাননা প্রদান করা হয়। আরটিভির তেজগাঁও মাল্টিমিডিয়া স্টুডিওতে এ সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়। নীলিমা জাহান দ্য ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার হিসেবে ২০১৬ সাল থেকে কর্মরত রয়েছেন। ইউনির্ভাসিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ থেকে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, শিশু ও নারী অধিকার, শিশুশ্রম, মানবাধিকারবিষয়ক অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ হয়ে থাকেন। প্রতিবেদনগুলোর জন্য তিনি বিভিন্ন অ্যাওয়ার্ড অর্জন করেছেন। তার মধ্যে ইউনিসেফ মিনা মিডিয়া অ্যাওয়ার্ড, প্লান ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাওয়ার্ড। অ্যাকশানএইড বাংলাদেশ-নারী মৈত্রী মিডিয়া অ্যাওয়ার্ডসহ নানান মর্যাদাপূর্ণ ফেলোশিপ। গণমাধ্যমকর্মী নীলিমা জাহানের মতো এ বছর আরটিভি অদম্য সম্মাননা পেয়েছেন- বিদেশি প্রতিষ্ঠান সিবিএম গ্লোবাল ডিজঅ্যাবিলিটি ইনক্লুশন, বাংলাদেশ ও প্রতিবন্ধিতা উত্তরণে সহায়ক দেশীয় প্রতিষ্ঠান নেত্রকোণার কামরুন্নেছা আশরাফ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়, প্রতিবন্ধিতা জয়ী শিক্ষার্থী সোনিয়া আক্তার, প্রতিবন্ধিতা উত্তরণে সফল ব্যক্তি হেদায়তুল আজিজ মুন্না, প্রতিবন্ধিতা জয়ী শিক্ষার্থী ইব্রাহিম। ‘আরটিভি অদম্য সম্মাননা ২০২৩’ অনুষ্ঠানটির পরিকল্পনা, পরিচালনা ও সঞ্চালনা করেন সৈয়দা মুনিরা ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, বিএসএমএমই উপচার্য ডা. শারফুদ্দিন আহমেদ ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, ফাউন্ডিং মেম্বার অব বাংলাদেশ ভেলোরি টেলর ও ডেভেলপমেন্ট অ্যান্ড ডিসঅ্যাবিলিটি কনসালটেন্স জুলিয়ান ফ্রান্সিস। আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা ৪৬ লাখের বেশি। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে এই সংখ্যা আরও অনেক বেশি। বিপুল এই জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক অন্তর্ভুক্তি ছাড়া দেশের টেকসই উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। দেশে এমন অনেক প্রতিবন্ধী ব্যক্তি আছেন, যারা তাদের শারীরিক কিংবা মানসিক প্রতিবন্ধিতাকে জয় করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রতিবন্ধী ব্যক্তিদের কেউ কেউ আছেন যারা শুধু নিজেরাই নয়, সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে অনুসরণীয় অবদান রেখে চলেছেন। আবার এমন অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে, যারা প্রতিবন্ধী জনগণের উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, আরটিভি মনে করে, প্রতিবন্ধিতা বিজয়ী এসব মানুষ এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাওয়া প্রচারবিমুখ মহান ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবদান জাতির সামনে তুলে ধরলে একদিকে যেমন ব্যাপক জনসচেতনতা সৃষ্টি হবে, তেমনি প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে কাজ করতে আরও অনেকে আত্মনিয়োগ করবে।
‘আরটিভি অদম্য সম্মাননা’ পেলেন সাংবাদিক নীলিমা জাহান
বিদেশি প্রতিষ্ঠান সিবিএমকে ‘আরটিভি অদম্য সম্মাননা’
প্রতিবন্ধী জনগোষ্ঠী বোঝা নয়, তারা সমাজেরই অংশ। তাদেরকে পিছিয়ে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা কাজ করছে। তেমনি প্রতিবন্ধিতা উত্তরণে সহায়ক হিসেবে কাজ করছে বিদেশি প্রতিষ্ঠান সিবিএম গ্লোবাল ডিজঅ্যাবিলিটি ইনক্লুশন। তারা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় স্বাস্থ্য, একীভূত চক্ষু চিকিৎসা, পুনর্বাসন, সচেতনতা এবং আইনি সহায়তা নিয়ে কাজ করে। তাদের এমন উদ্যোগে সম্মাননা দিয়েছে দেশের প্রথম সারির টেলিভিশন চ্যানেল আরটিভি। রোববার (৩ ডিসেম্বর) ৩২তম আন্তর্জাতিক ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আরটিভি আয়োজন করে ‘আরটিভি অদম্য সম্মাননা ২০২৩।’ এ অনুষ্ঠানে তাকে সম্মাননা প্রদান করা হয়। আরটিভির তেজগাঁও মাল্টিমিডিয়া স্টুডিওতে এ সম্মাননা অনুষ্ঠিত হয়। সিবিএম গ্লোবাল ডিজঅ্যাবিলিটি ইনক্লুশন মূলত একটি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান। ১৯০৮ সালে প্রতিষ্ঠিত সিবিএম ইন্টারন্যাশনাল স্বাধীনতা-উত্তর সময় থেকে বাংলাদেশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অর্থায়ন এবং পরবর্তীতে ২০০৬ সালে কান্ট্রি অফিস স্থাপনের পর থেকে নানানভাবে সহযোগিতা করে আসছে। সিবিএম ইন্টারন্যাশনাল ২০১৯ সালে দুটি ভিন্ন ভিন্ন ফেডারেশন গঠন করে; যা যথাক্রমে- সিবিএম ইন্টারন্যাশনাল এবং সিবিএম গ্লোবাল ডিজঅ্যাবিলিটি ইনক্লুশন। প্রতিষ্ঠানটি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় স্বাস্থ্য, একীভূত চক্ষু চিকিৎসা, পুনর্বাসন, সচেতনতা এবং আইনি সহায়তা নিয়ে কাজ করে। বিদেশি প্রতিষ্ঠান সিবিএম গ্লোবাল ডিজঅ্যাবিলিটি ইনক্লুশনের মতো এ বছর আরটিভি অদম্য সম্মাননা পেয়েছেন- বাংলাদেশ ও প্রতিবন্ধিতা উত্তরণে সহায়ক দেশীয় প্রতিষ্ঠান নেত্রকোণার কামরুন্নেছা আশরাফ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়, প্রতিবন্ধিতা জয়ী শিক্ষার্থী সোনিয়া আক্তার, প্রতিবন্ধিতা উত্তরণে সফল ব্যক্তি হেদায়তুল আজিজ মুন্না, প্রতিবন্ধিতা জয়ী শিক্ষার্থী ইব্রাহিম, প্রতিবন্ধিতা উত্তরণে সহায়ক গণমাধ্যমকর্মী নীলিমা জাহান (দ্য ডেইলি স্টার)। ‘আরটিভি অদম্য সম্মাননা ২০২৩’ অনুষ্ঠানটির পরিকল্পনা, পরিচালনা ও সঞ্চালনা করেন সৈয়দা মুনিরা ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, বিএসএমএমই উপচার্য ডা. শারফুদ্দিন আহমেদ ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, ফাউন্ডিং মেম্বার অব বাংলাদেশ ভেলোরি টেলর ও ডেভেলপমেন্ট অ্যান্ড ডিসঅ্যাবিলিটি কনসালটেন্স জুলিয়ান ফ্রান্সিস। ‘আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা ৪৬ লাখের বেশি। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে এই সংখ্যা আরও অনেক বেশি। বিপুল এই জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক অন্তর্ভুক্তি ছাড়া দেশের টেকসই উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। দেশে এমন অনেক প্রতিবন্ধী ব্যক্তি আছেন, যারা তাদের শারীরিক কিংবা মানসিক প্রতিবন্ধিতাকে জয় করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রতিবন্ধী ব্যক্তিদের কেউ কেউ আছেন যারা শুধু নিজেরাই নয়, সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে অনুসরণীয় অবদান রেখে চলেছেন। আবার এমন অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে, যারা প্রতিবন্ধী জনগণের উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, আরটিভি মনে করে, প্রতিবন্ধিতা বিজয়ী এসব মানুষ এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাওয়া প্রচারবিমুখ মহান ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবদান জাতির সামনে তুলে ধরলে একদিকে যেমন ব্যাপক জনসচেতনতা সৃষ্টি হবে, তেমনি প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে কাজ করতে আরও অনেকে আত্মনিয়োগ করবে।
বিদেশি প্রতিষ্ঠান সিবিএমকে ‘আরটিভি অদম্য সম্মাননা’
কামরুন্নেছা আশরাফ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়কে ‘আরটিভি অদম্য সম্মাননা’
অটিস্টিক শিশুরা সমাজের বোঝা নয়, সঠিকভাবে তাদের পরিচর্যা করা হলে দেশ ও সমাজের জন্য তারা অবদান রাখতে পারবে। এই শিশুদের প্রয়োজন বাড়তি যত্ন ও সহযোগিতা। পরিবারের সদস্য থেকে শুরু করে সমাজের প্রতিটি মানুষ ও রাষ্ট্রের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। ঠিক যেমন তাদের পাশে দাঁড়িয়েছে নেত্রকোণার কামরুন্নেছা আশরাফ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়। তারা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম শিশুদের শিক্ষা, প্রশিক্ষণ, পুনর্বাসন ও তাদের অধিকার নিয়ে কাজ করে থাকে। বিদ্যালয়টির এমন উদ্যোগে সম্মাননা দিয়েছে দেশের প্রথম সারির টেলিভিশন চ্যানেল আরটিভি। রোববার (৩ ডিসেম্বর) ৩২তম আন্তর্জাতিক ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আরটিভি আয়োজন করে ‘আরটিভি অদম্য সম্মাননা ২০২৩।’ এ অনুষ্ঠানে তাকে সম্মাননা প্রদান করা হয়। আরটিভির তেজগাঁও মাল্টিমিডিয়া স্টুডিওতে এ সম্মাননা অনুষ্ঠিত হয়। ২০১১ সালে নেত্রকোণা জয়নগর আধুনিক সদর হাসপাতাল রোডে কামরুন্নেছা আশরাফ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠাতাকালীন সময় থেকে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন কামরুন্নেছা আশরাফ দীনা। যার অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠানটি ২০২০ সালে এমপিও ভুক্ত হয়।  বর্তমানে বিদ্যালয়ে ১৮ জন শিক্ষক-কর্মচারী রয়েছে এবং ২৭০ জন প্রতিবন্ধী শিক্ষার্থী পড়াশোনা করছেন। জাতীয় স্বীকৃতি স্বরূপ ২০২২ সনে কামরুন্নেছা আশরাফ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। প্রতিষ্ঠানটি অসচ্ছল প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাদ্য সামগ্রী, শীতবস্ত্র, ত্রাণ সামগ্রী ও হুইল চেয়ার বিতরণ করে থাকে। ২০২৩ সালে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকসে সাঁতার প্রতিযোগিতায় বিদ্যালয়ের এই শিক্ষার্থীরা একটি স্বর্ণ ও ব্রোঞ্জ পদক অর্জন করেন। বাংলাদেশ ও প্রতিবন্ধিতা উত্তরণে সহায়ক দেশীয় প্রতিষ্ঠান নেত্রকোণার কামরুন্নেছা আশরাফ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের মতো এ বছর আরটিভি অদম্য সম্মাননা পেয়েছেন- প্রতিবন্ধিতা জয়ী শিক্ষার্থী সোনিয়া আক্তার, প্রতিবন্ধিতা উত্তরণে সফল ব্যক্তি হেদায়তুল আজিজ মুন্না, প্রতিবন্ধিতা জয়ী শিক্ষার্থী ইব্রাহিম, প্রতিবন্ধিতা উত্তরণে সহায়ক গণমাধ্যমকর্মী নীলিমা জাহান (দ্য ডেইলি স্টার), প্রতিবন্ধিতা উত্তরণে সহায়ক বিদেশি প্রতিষ্ঠান সিবিএম। ‘আরটিভি অদম্য সম্মাননা ২০২৩’ অনুষ্ঠানটির পরিকল্পনা, পরিচালনা ও সঞ্চালনা করেন সৈয়দা মুনিরা ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, বিএসএমএমই উপচার্য ডা. শারফুদ্দিন আহমেদ ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, ফাউন্ডিং মেম্বার অব বাংলাদেশ ভেলোরি টেলর ও ডেভেলপমেন্ট অ্যান্ড ডিসঅ্যাবিলিটি কনসালটেন্স জুলিয়ান ফ্রান্সিস। আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা ৪৬ লাখের বেশি। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে এই সংখ্যা আরও অনেক বেশি। বিপুল এই জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক অন্তর্ভুক্তি ছাড়া দেশের টেকসই উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। দেশে এমন অনেক প্রতিবন্ধী ব্যক্তি আছেন, যারা তাদের শারীরিক কিংবা মানসিক প্রতিবন্ধিতাকে জয় করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রতিবন্ধী ব্যক্তিদের কেউ কেউ আছেন যারা শুধু নিজেরাই নয়, সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে অনুসরণীয় অবদান রেখে চলেছেন। আবার এমন অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে, যারা প্রতিবন্ধী জনগণের উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, আরটিভি মনে করে, প্রতিবন্ধিতা বিজয়ী এসব মানুষ এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাওয়া প্রচারবিমুখ মহান ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবদান জাতির সামনে তুলে ধরলে একদিকে যেমন ব্যাপক জনসচেতনতা সৃষ্টি হবে, তেমনি প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে কাজ করতে আরও অনেকে আত্মনিয়োগ করবে।
কামরুন্নেছা আশরাফ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়কে ‘আরটিভি অদম্য সম্মাননা’
আরটিভির টকশো’র পরেই পোস্টারিংয়ের বিরুদ্ধে অভিযানে নেমেছে ডিএসসিসি
দেয়ালে পোস্টার লাগানোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এসময় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেল আরটিভির টকশোতে দেয়াল লিখন ও পোস্টার লাগানোর বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তাকে অন্যান্য আলোচকরা প্রশ্নবাণে জর্জরিত করে তুলেন। পাশাপাশি তারা এর প্রতিকার দাবি করেন। উপস্থিত সবাইকে এসময় নির্বাহী কর্মকর্তা আশ্বাস দেন ব্যবস্থা নেওয়ার। এর পরপরেই অভিযানে নামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বুধবার (৬ ডিসেম্বর) রাজধানীর প্রেসক্লাব, হাইকোর্ট, মৎস্য ভবন, কাকরাইল এলাকাসহ কয়েকটি এলাকায় দেয়ালের পোস্টার অপসারনের কাজ চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মীরা। একই সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়। এতে স্কলার কোচিং সেন্টার নামের একটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়। পাশাপাশি তাদের সতর্ক করা হয় পোস্টার না লাগানোর জন্য। সিটি করপোরেশনের কর্মকর্তারা বলেন, বাংলাদেশে ‘দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২’ অনুযায়ী অনুমতি ছাড়া দেয়াল লিখন বা পোস্টার সাঁটালে তা শাস্তিযোগ্য অপরাধ। ২০১২ সালের ফেব্রুয়ারিতে দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইন গেজেট আকারে প্রকাশ করে সরকার। আইনভঙ্গ করে কেউ যত্রতত্র দেয়াল লিখন বা পোস্টার লাগালে এর সুবিধাভোগীর বিরুদ্ধে অন্যূন ১০ হাজার টাকা এবং অনূর্ধ্ব ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হবে, অনাদায়ে অনধিক ৩০ দিন পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড দেওয়া যাবে। এ ছাড়া ওই সুবিধাভোগীকে তার নিজ খরচে সংশ্লিষ্ট দেয়াল লিখন, পোস্টার মুছে ফেলার বা অপসারণের জন্য আদেশ দিতে পারবেন আদালত। এবিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, সৌন্দর্য রক্ষায় রাজধানীতে অভিযান একটি চলমান প্রক্রিয়া। তবে জরিমানা এবং পরিচ্ছন্নতা সমাধান নয়। এর জন্য আমাদের আরও সচেতন হতে হবে। সতর্ক হতে হবে। এ দায়িত্ব সবার। আমাদের ঢাকা, আমাদেরকেই সৌন্দর্য রক্ষা করতে হবে। না হয় একদিক দিয়ে পরিষ্কার করবো, অপর দিক দিয়ে লাগাবে, এভাবে চলতে থাকলে শেষ হবে না। সৌন্দর্য ফিরবে না এই শহরের। এ কাজে সবাইকে এগিয়ে আসার পরামর্শ দেন তিনি।
আরটিভির টকশো’র পরেই পোস্টারিংয়ের বিরুদ্ধে অভিযানে নেমেছে ডিএসসিসি
জীবনযুদ্ধে অপরাজেয় ইব্রাহিমকে ‘আরটিভি অদম্য সম্মাননা’
জন্মগতভাবেই ইব্রাহিমের দুই হাত ও পা বাঁকা। এজন্য  তিনি ঠিকমতো কিছু ধরতে পারেন না। হামাগুড়ি দিয়ে চলাফেরা করতে হয় তাকে। সব প্রতিবন্ধকতাকে হার মানিয়ে জীবনযুদ্ধে লড়ে যাচ্ছেন তিনি। তার এ প্রচেষ্টার জন্য সম্মাননা দিয়েছে দেশের প্রথম সারির টেলিভিশন চ্যানেল আরটিভি। রোববার (৩ ডিসেম্বর) ৩২তম আন্তর্জাতিক ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আরটিভি আয়োজন করে ‘আরটিভি অদম্য সম্মাননা ২০২৩।’ এ অনুষ্ঠানে তাকে সম্মাননা প্রদান করা হয়। আরটিভির তেজগাঁও মাল্টিমিডিয়া স্টুডিওতে এ সম্মাননা অনুষ্ঠিত হয়। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চৌহাটি গ্রামে অদম্য ইব্রাহিমের জন্ম। রাজমিস্ত্রির কাজ করে তিন সন্তানকে নিয়ে খুব কষ্টে দিন কেটেছে ইব্রাহিমের মা-বাবার। পড়ালেখার আগ্রহ দেখে তাকে বাড়ির পাশে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়ে দেন। এমনকি তাকে স্কুলে রেখে আসা ও নিয়ে আসার কাজ করেছেন কোলে করে।  ২০১৭ সালে এসএসসি এবং ২০২৩ সালে দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউটট থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ডিপ্লোমা পাস করেন ইব্রাহিম। বর্তমানে গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন ও মার্কেটিং প্রমোশনের অনলাইনে কাজ করেন। তার স্বপ্ন আগামীতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বিএসসি সম্পন্ন করে মা-বাবার কষ্ট লাঘবের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে অবদান রাখবেন। ইব্রাহিমের মতো এ বছর আরটিভি অদম্য সম্মাননা পেয়েছেন- প্রতিবন্ধিতা জয়ী শিক্ষার্থী সোনিয়া আক্তার, প্রতিবন্ধিতা উত্তরণে সফল ব্যক্তি হেদায়তুল আজিজ মুন্না, প্রতিবন্ধিতা উত্তরণে সহায়ক গণমাধ্যমকর্মী নীলিমা জাহান (দ্য ডেইলি স্টার), প্রতিবন্ধিতা উত্তরণে সহায়ক বিদেশি প্রতিষ্ঠান সিবিএম, বাংলাদেশ ও প্রতিবন্ধিতা উত্তরণে সহায়ক দেশীয় প্রতিষ্ঠান নেত্রকোণার কামরুন্নেছা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়। ‘আরটিভি অদম্য সম্মাননা ২০২৩’ অনুষ্ঠানটির পরিকল্পনা, পরিচালনা ও সঞ্চালনা করেন সৈয়দা মুনিরা ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, বিএসএমএমই উপচার্য ডা. শারফুদ্দিন আহমেদ ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, ফাউন্ডিং মেম্বার অব বাংলাদেশ ভেলোরি টেলর ও ডেভেলপমেন্ট অ্যান্ড ডিসঅ্যাবিলিটি কনসালটেন্স জুলিয়ান ফ্রান্সিস। আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা ৪৬ লাখের বেশি। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে এই সংখ্যা আরও অনেক বেশি। বিপুল এই জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক অন্তর্ভুক্তি ছাড়া দেশের টেকসই উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। দেশে এমন অনেক প্রতিবন্ধী ব্যক্তি আছেন, যারা তাদের শারীরিক কিংবা মানসিক প্রতিবন্ধিতাকে জয় করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রতিবন্ধী ব্যক্তিদের কেউ কেউ আছেন যারা শুধু নিজেরাই নয়, সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে অনুসরণীয় অবদান রেখে চলেছেন। আবার এমন অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে, যারা প্রতিবন্ধী জনগণের উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, আরটিভি মনে করে, প্রতিবন্ধিতা বিজয়ী এসব মানুষ এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাওয়া প্রচারবিমুখ মহান ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবদান জাতির সামনে তুলে ধরলে একদিকে যেমন ব্যাপক জনসচেতনতা সৃষ্টি হবে, তেমনি প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে কাজ করতে আরও অনেকে আত্মনিয়োগ করবে।
জীবনযুদ্ধে অপরাজেয় ইব্রাহিমকে ‘আরটিভি অদম্য সম্মাননা’
আরও পড়ুন
‘আরটিভি অদম্য সম্মাননা’ পেলেন সাংবাদিক নীলিমা জাহান
জীবনযুদ্ধে অপরাজেয় ইব্রাহিমকে ‘আরটিভি অদম্য সম্মাননা’
দায়িত্বে অবহেলা ও অনিয়মের দায়ে চেয়ারম্যান পদ গেল সোনিয়ার