বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে পবিত্র কোরআন নিয়ে রয়েছে এক অকৃত্রিম অনুভূতি। প্রবাসী বাঙ্গালী মুসলিমরাও এর ব্যতিক্রম নয়। প্রবাসী মুসলিম সম্প্রদায়ের সব বয়সী মানুষ নিয়মিত কোরআন চর্চা করে থাকেন।
তাদের সে কোরআন চর্চা ও তেলাওয়াতকে আরো প্রচার-প্রসারের লক্ষ্যে “সুন্দর জীবনের জন্য কোরআন” এই শিরোনামে নর্থ আমেরিকায় বসবাসরতদের নিয়ে প্রথম ও দ্বিতীয়বারের ব্যাপক সাফল্যের পর তৃতীয়বারের মতো জনপ্রিয় টিভি চ্যানেল আরটিভিতে পহেলা রমজান থেকে শুরু হয়েছিল পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা আরটিভি আলোকিত কোরআন ইউএসএ ২০২৬।
নর্থ আমেরিকায় বসবাসরতদের মধ্য থেকে হাজার হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায়। সেখান থেকে নানা ধাপে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ৭০ জন প্রতিযোগী নিয়ে শুরু হয়েছিল প্রতিযোগিতা।
সাতটি রাউন্ডে প্রতিযোগীরা তাদের সেরাটা উপস্থাপন করে দর্শকের মন জয় করেছেন। বিচারকদের দেওয়া সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে চ্যাম্পিয়ন হয়েছেন মুয়াজ ইবনে কামাল, ফার্স্ট রানার আপ হয়েছেন নাভিদ রহমান, সেকেন্ড রানার আপ হয়েছেন ইমরান হোসেন, চতুর্থ হয়েছেন মুশরাফি আলম এবং পঞ্চম হয়েছেন হাফেজ রিধা তাহমিদ ভূঁইয়া।
পুরো অনুষ্ঠানটি নিউ ইয়র্কে আরটিভির নিজস্ব স্টুডিওতে ধারণ করা হয়।
আরটিভি/এসকে





