ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ভুলে তিন সেজদা দিলে নামাজ হবে কি?

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৬:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

নামাজ মুসলমানের জীবনের অবিচ্ছেদ্য ইবাদত। প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলমানের ওপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। সময়মতো ও সঠিক নিয়মে নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। তবে নামাজ আদায়ের সময় ভুল হলে সে ক্ষেত্রে কী করণীয় এ নিয়ে অনেকের মনে প্রশ্ন দেখা দেয়।

এমনই একটি প্রশ্ন হলো ভুলবশত এক রাকাতে তিনটি সেজদা করলে নামাজ শুদ্ধ হবে কি না?

এ বিষয়ে ফুকাহায়ে কেরাম বলেন, নামাজের প্রতি রাকাতে দুটি সেজদা আদায় করা ফরজ। কেউ যদি ভুলক্রমে দুইটির স্থলে তিনটি সেজদা করে ফেলে, তাহলে নামাজ বাতিল হয়ে যায় না। তবে এ কারণে সাহু সেজদা আদায় করা ওয়াজিব হয়ে যায়।

কারণ, অতিরিক্ত সেজদা করার ফলে নামাজের পরবর্তী রুকন বিলম্বে আদায় হয়। আর নামাজের কোনো রুকন বিলম্বে আদায় হলে সাহু সেজদা ওয়াজিব হয়। যদি সাহু সেজদা আদায় না করা হয়, তাহলে ওই নামাজ পুনরায় আদায় করতে হবে।

এ প্রসঙ্গে বিশিষ্ট তাবেয়ি হজরত আতা (রহ.) বলেন, যদি তুমি নিশ্চিত হও যে কোনো রাকাতে তিনটি সেজদা করেছ, তাহলে নামাজ পুনরায় পড়বে না, বরং সাহু সেজদা করে নেবে।

(সূত্র: মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস: ৩৫২৪; আল-মুহিতুল বুরহানি, খণ্ড ২, পৃষ্ঠা ৩০৮)

আলেমদের মতে, নামাজে ভুল হলে হতাশ না হয়ে শরিয়ত নির্ধারিত পদ্ধতি অনুযায়ী সংশোধন করাই উত্তম।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদিতে হামলার প্রভাবে আতঙ্কে ওমরাহ যাত্রীরা
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ও ফ্লাইট বিঘ্নিত হওয়ায় উদ্বেগ বাড়ছে ওমরাহ যাত্রীদের মধ্যে। নিহতদের মধ্যে রয়েছেন বাংলাদেশিও।
সৌদিতে হামলার প্রভাবে আতঙ্কে ওমরাহ যাত্রীরা
যে গুনাহগুলো থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করেছেন নবীজি 
মানুষের জীবনে ভালো কাজের পাশাপাশি নানা ধরনের পাপের প্রলোভনও আসে।
যে গুনাহগুলো থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করেছেন নবীজি 
জুমার দিন বেশি সওয়াব পেতে যে আমলগুলো করবেন
মুসলমানদের কাছে জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ। এ দিনের রয়েছে বিশেষ ফজিলত ও ইবাদতের নানা সুযোগ।
জুমার দিন বেশি সওয়াব পেতে যে আমলগুলো করবেন
মেসেজে সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব?
মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ইমোর মতো সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ সালাম দিলে তার উত্তর দেওয়া কি ওয়াজিব? ইসলামী শরিয়তে এ বিষয়ে কী বলা হয়েছে?
মেসেজে সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব?
আজকের নামাজের সময়সূচি
মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন ও জীবনে বরকত পেতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের বিকল্প নেই।
আজকের নামাজের সময়সূচি
আরও পড়ুন
টানা ৯০ দিন জামাতে নামাজ আদায়, বাইসাইকেল পেল ৩২ শিশু-কিশোর