ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং রোজা কবে থেকে শুরু হবে তা নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বুধবার(১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে।

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে বাদ মাগরিব সন্ধ্যা ৬টায় এই সভা বসবে। বৈঠকে সভাপতিত্ব করবেন নতুন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি প্রধান অতিথি হিসেবেও উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) এবং সাধারণ জনগণের কাছ থেকে প্রাপ্ত চাঁদ দেখার তথ্যের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

যদি কোথাও শাবান মাসের ৩০ চাঁদ দেখা যায়, তাহলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হবে। অন্যথায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হতে পারে। বৈঠক শেষে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এরপরই দেশব্যাপী রমজানের তারিখ নিশ্চিত হবে।

এদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হয়েছে। বাংলাদেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান শুরু হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বৃহস্পতিবার থেকে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর ফোনালাপ কি জায়েজ?
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর মধ্যে ফোনে কথা বলা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। ইসলামের দৃষ্টিতে বিয়ে সম্পন্ন হওয়ার আগে পাত্র-পাত্রী একে অপরের জন্য গায়রে মাহরাম।
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর ফোনালাপ কি জায়েজ?
দুর্গোৎসব শুরু শুক্রবার
বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী শুক্রবার শুরু হচ্ছে। এই দিন অর্থাৎ ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণ বা ‘বোধন’ অনুষ্ঠিত হবে।
দুর্গোৎসব শুরু শুক্রবার
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
সামাজিক বাধা ও পারিবারিক জটিলতা দূর হওয়ার পাশাপাশি উপযুক্ত জীবনসঙ্গী পাওয়ার আশায় আল্লাহর কাছে দোয়া করতে পারেন মুসলিম নারী-পুরুষ।
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
আজকের নামাজের সময়সূচি
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?
স্বামী স্ত্রীকে ‘বোন’ কিংবা স্ত্রী স্বামীকে ‘ভাই’ বলে সম্বোধন করলে কি বৈবাহিক সম্পর্কের অবসান ঘটে? এমন প্রশ্ন অনেকের মনেই রয়েছে।
স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?
আরও পড়ুন
আশুরা কবে, জানা যাবে আজ
২০ এপ্রিল থেকে জিলকদ মাস গণনা শুরু
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার