ইসলামী বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ০৪:২৬ পিএম


ইসলামী বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই
ইসলামী বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদী। ছবি: সংগৃহীত

ইসলামী বক্তা ও আলেম পীরজাদা মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ মার্চ) সকাল পৌনে আটটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

হাবিবুর রহমান যুক্তিবাদী ১৯৪৭ সালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বারুদী গ্রামে জন্ম গ্রহণ করেন। তার বাবা ছারছীনা দরবার শরিফের পীর আল্লামা নেছার উদ্দীনের খলিফা মাওলানা মীর মনিরুদ্দীন।

বিজ্ঞাপন

নিজ গ্রামেই প্রাথমিক লেখাপড়া শুরু করে একই গ্রামে নেছারিয়া আলিম মাদ্রাসা থেকে ১৯৬৩ সালে দাখিল ও ১৯৬৫ সালে আলিম পাস করেন। ১৯৬৭ সালে ফাজিল পাশ করেন নারায়ণগঞ্জ কামিল মাদরাসা থেকে। এরপর উচ্চ শিক্ষা অর্জনের জন্য প্রাচীন মাদ্রাসা সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা থেকে কামিল প্রথম বিভাগে পাশ করে একাডেমিক শিক্ষাজীবন শেষ করেন।

আরও পড়ুন

বক্তা হিসেবে মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী দেশব্যাপী খ্যাতি লাভ করেছিলেন। কোরআন-সুন্নাহর আলো ছড়িয়ে দিতে ও সমাজ সংস্কারে তিনি সারাদেশে ওয়াজ নসিহত করতেন।

বিজ্ঞাপন

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission