ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি?

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

রমজান মাস আত্মশুদ্ধি ও ইবাদতের মাস। এই পবিত্র মাসে রোজা পালন অবস্থায় আমাদের দৈনন্দিন অনেক কাজ নিয়েই মনে নানা প্রশ্ন জাগে। বিশেষ করে মুখের পরিচ্ছন্নতা বজায় রাখতে দিনের বেলায় টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা—এ বিষয়টি নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন। অনেকেই জানতে চান, টুথপেস্ট বা মাজন ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হয় কিনা। এ বিষয়ে শরিয়তের বিধান কী—তারই সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরা হলো।

রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশের বিধান

রোজা রেখে দিনের বেলায় টুথ পাউডার, পেস্ট, মাজন ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা মাকরুহ। কারণ এসব উপাদানে মিষ্টি, তিতা বা বিভিন্ন ধরনের স্বাদ থাকে। আর রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে কোনো কিছুর স্বাদ গ্রহণ করা মাকরুহ হিসেবে বিবেচিত।

তবে এসব দিয়ে দাঁত ব্রাশ করার সময় যদি কোনো অংশ বা স্বাদ গলার ভেতরে পৌঁছে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। তাই রোজা অবস্থায় টুথপেস্ট বা মাজন ব্যবহারে বিশেষ সতর্কতা প্রয়োজন।

এ কারণে রমজান মাসে দিনের বেলায় টুথপেস্ট, পাউডার বা মাজন দিয়ে ব্রাশ করা থেকে বিরত থাকা উত্তম। প্রয়োজনে টুথপেস্টের পরিবর্তে মেসওয়াক ব্যবহার করা যেতে পারে। মেসওয়াক ব্যবহারে রোজার কোনো ক্ষতি নেই।

আরও পড়ুন

হাদিসে মেসওয়াক ব্যবহারের গুরুত্ব এসেছে এভাবে—

السِّوَاكُ مَطْهَرَةٌ لِلْفَمِ مَرْضَاةٌ لِلرَّبِّ

‘মেসওয়াক মুখের পবিত্রতা অর্জনের মাধ্যম এবং আল্লাহর সন্তুষ্টির কারণ।’ (বুখারি ৮৮৭)

ফিকহের গ্রন্থে বলা হয়েছে—

রোজাদারের জন্য স্বাদযুক্ত বস্তু ব্যবহার করা মাকরুহ, এবং তা গলায় প্রবেশ করলে রোজা নষ্ট হয়ে যায়।’ (আল-বাহরুর রায়েক, খণ্ড ২, পৃষ্ঠা ২৭৯)

রোজা অবস্থায় মুখের পরিচ্ছন্নতা বজায় রাখা গুরুত্বপূর্ণ হলেও শরিয়তের বিধান মেনে চলা আরও বেশি জরুরি। তাই দিনের বেলায় টুথপেস্ট ব্যবহার না করে মেসওয়াক ব্যবহার করা নিরাপদ ও উত্তম। আর যদি টুথপেস্ট ব্যবহার করতেই হয়, তবে কোনোভাবেই তা গলার ভেতরে না যায়—সেদিকে বিশেষ সতর্ক থাকা উচিত। এভাবে সচেতনভাবে আমল করলে রোজার পবিত্রতা অক্ষুণ্ন রাখা সম্ভব হবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজকের নামাজের সময়সূচি
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। সে কারণে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা জরুরি। বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ- জোহর: বেলা ১১টা ৫১ মিনিট আসর: বিকেল ৪টা ০৬ মিনিট মাগরিব: সন্ধ্যা ৫টা ৪৮ মিনিট এশা: সন্ধ্যা ৭টা ০২ মিনিট। উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো- যোগ করতে হবে: খুলনা: ০৩ মিনিট রাজশাহী: ০৭ মিনিট রংপুর: ০৮ মিনিট বরিশাল: ০১ মিনিট বিয়োগ করতে হবে: চট্টগ্রাম: ০৫ মিনিট সিলেট: ০৬ মিনিট আরটিভি/টিআর
আজকের নামাজের সময়সূচি
আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি
নতুন এই ব্যবস্থার ফলে বিভিন্ন দেশের হজ এজেন্সিগুলো খুব সহজেই নিজেদের মতো করে হাজিদের জন্য মানসম্মত ও নমনীয় প্রোগ্রাম তৈরি করতে পারবে। 
আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি
আজকের নামাজের সময়সূচি
বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। 
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
পবিত্র মসজিদুল হারামের ধর্মবিষয়ক উপপ্রধান হলেন ড. ফরিদ আল-গামদি
সৌদি আরবের পবিত্র মসজিদুল হারামের ধর্মবিষয়ক দপ্তরের উপপ্রধান হিসেবে ড. ফরিদ বিন আলী আল-গামদি নিয়োগ পেয়েছেন।
পবিত্র মসজিদুল হারামের ধর্মবিষয়ক উপপ্রধান হলেন ড. ফরিদ আল-গামদি
আরও পড়ুন
এবার জরিমানার মুখে পাকিস্তানি ক্রিকেটার গুল ফিরোজা
২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট
১০ মহররমের বিশেষ মর্যাদার আসল কারণ
ইবাদতে মশগুল থেকে দিনটি পালনের পরামর্শ