ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

মৃত্যুর সময় কালিমা নসিব হওয়ার আমল

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ মে ২০২৬, ১০:৪৮ এএম
ছবি: সংগৃহীত

মানবজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো মৃত্যু। এরপর শুরু হয় আখিরাতের অনন্ত জীবন। সেই জীবনের শুরু নির্ভর করে শেষ নিঃশ্বাসের ওপর। ইসলামে সবচেয়ে বড় সৌভাগ্য হলো এমন মৃত্যু, যার শেষ বাক্য হয় কালিমা—“লা ইলাহা ইল্লাল্লাহ”

হযরত মুয়াজ ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন— “যার শেষ কথা হবে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’, সে জান্নাতে প্রবেশ করবে।” (আবু দাউদ, হাদিস : ৩১১৬)

ঈমান রক্ষার জন্য কুরআনের নির্দেশ

আল্লাহ তায়ালা বলেন— “হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না।” (সূরা আলে ইমরান : ১০২)

আরও বলা হয়েছে— “নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে।” (সূরা রাদ : ১১)

যে আমলে মৃত্যুর সময় কালিমা সহজ হয়

আলেমদের মতে, কিছু আমল রয়েছে যা মৃত্যুর সময় কালিমা উচ্চারণকে সহজ করে দেয়। এর মধ্যে অন্যতম হলো মিসওয়াক করা।

আল্লামা ইবনে আবেদিন (রহ.) বলেন— “মিসওয়াকের উপকারিতা সত্তরেরও বেশি। এর মধ্যে সবচেয়ে ছোট উপকার হলো মুখের দুর্গন্ধ দূর হওয়া, আর সবচেয়ে বড় উপকার হলো মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া।” (ফাতাওয়ায়ে শামি, ১/২৩৯)

আরও পড়ুন

রাসুল (সা.)-এর শেষ মুহূর্তের আমল

রাসুলুল্লাহ (সা.) মিসওয়াকের প্রতি বিশেষ গুরুত্ব দিতেন। এমনকি জীবনের শেষ মুহূর্তেও তিনি এই সুন্নত আমল ছাড়েননি।

হাদিসে এসেছে, যখন তিনি নিজে মিসওয়াক করতে পারছিলেন না, তখন হযরত আয়েশা (রা.) নিজ হাতে মিসওয়াক নরম করে রাসুল (সা.)-এর মুখে দেন, এবং তিনি তা দিয়ে মিসওয়াক করেন। (সহীহ বুখারি)

মিসওয়াক সম্পর্কে হাদিস

রাসুলুল্লাহ (সা.) বলেন— “যদি আমি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, তবে প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম।” (মিশকাত)

আরও এসেছে— “জিবরাঈল (আ.) আমাকে বারবার মিসওয়াক করার নির্দেশ দিয়েছেন।” (মুসনাদে আহমদ)

নবীদের সুন্নত

হাদিসে এসেছে, “চারটি কাজ নবীদের সুন্নত—লজ্জা করা, সুগন্ধি ব্যবহার করা, মিসওয়াক করা এবং বিয়ে করা।” (তিরমিজি, হাদিস : ৩৫১)

মূল শিক্ষা

এই হাদিসগুলো থেকে বোঝা যায়, জীবনে সুন্নতের প্রতি যত বেশি অনুগত থাকা যাবে, মৃত্যুর সময় ঈমানের ওপর স্থির থাকার সম্ভাবনাও তত বেশি হবে। প্রতিটি মুমিনের সর্বোচ্চ কামনা হওয়া উচিত, শেষ নিঃশ্বাসে যেন মুখে উচ্চারিত হয়— “লা ইলাহা ইল্লাল্লাহ”


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজকের নামাজের সময়সূচি
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
বুধবার (৪ নভেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
বাংলাদেশে আসছেন মাওলানা হানিফ জালান্ধরি
রাজধানীর দক্ষিণখান কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন মধুবাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বৃহৎ ‘ঈসালে সওয়াব মাহফিল’। আগামী ২২ নভেম্বর (রোববার) এই মাহফিলে প্রধান আলোচক হিসেবে বয়ান করবেন পাকিস্তানের বিখ্যাত আলেম মাওলানা মুহাম্মদ হানিফ জালান্ধরি। মাহফিল পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, ঢাকার দক্ষিণখান কেন্দ্রীয় কবরস্থান (ওয়ার্ড-৪৮, মধুবাগ, দক্ষিণখান, ঢাকা-১২৩০) প্রাঙ্গণে দিনব্যাপী এই মাহফিলের আয়োজন করা হয়েছে।  উক্ত অনুষ্ঠানে মাগরিব নামাজের পর প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান করবেন মাওলানা কারি মুহাম্মদ হানিফ জালান্ধরি। এছাড়া মাহফিলে বিশেষ আলোচক হিসেবে বাদ আছর বয়ান করবেন জাগ্রত কবি মাওলানা মুহিব খান। সকাল ১০টা থেকেই দেশবরেণ্য ওলামায়ে কেরামের দ্বীনি আলোচনা শুরু হবে।    আয়োজকদের পক্ষ থেকে মুফতি বখতিয়ার হোসাইন সরদার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের মাহফিলে উপস্থিত হয়ে আখিরাতের সওয়াব হাসিল এবং মৃত স্বজনদের ঈসালে সওয়াবের উদ্দেশে কুরআন শরিফ ও কালিমার খতম পাঠ করে দোয়ায় অংশ নেয়ার আহ্বান জানান।  আরটিভি/এসআর  
বাংলাদেশে আসছেন মাওলানা হানিফ জালান্ধরি
আজকের নামাজের সময়সূচি
মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
আন্তর্জাতিক জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলোর হিসাব-নিকাশ অনুযায়ী ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু এবং ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচির তথ্য প্রকাশ করা হয়েছে (Astronomical calculations Ramadan start date 2027)। 
রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
আরও পড়ুন
চট্টগ্রামে ডেঙ্গুতে তিন এবং হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু
শিশুকে বলাৎকারের পর হত্যা, ৮ বছর পর সেই আসামির মৃত্যুদণ্ড
ফেসবুকে ক্ষমা চাওয়ার পর না ফেরার দেশে সাবেক স্কুলশিক্ষক
মাদকাসক্ত স্বামীর দেওয়া আগুনে দগ্ধের ৪ দিন পর গৃহবধূর মৃত্যু