ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নবীজি (সা.) যেভাবে পালন করতেন কোরবানি

আরর্টিভি নিউজ

প্রকাশ : ১২ মে ২০২৬, ০৯:৪৯ এএম
ছবি: সংগৃহীত

কোরবানি ইসলামের একটি অত্যন্ত প্রাচীন ও গুরুত্বপূর্ণ ইবাদত, যার সূচনা হয় প্রথম মানব হযরত আদম (আ.)-এর যুগ থেকেই। ইসলামী ইতিহাস অনুযায়ী, মদিনায় হিজরতের দ্বিতীয় বছরে মুসলিম উম্মাহর ওপর কোরবানি ওয়াজিব করা হয়। এরপর থেকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ পর্যন্ত এই ইবাদত কখনোই ত্যাগ করেননি।

হাদিসে বর্ণিত আছে, হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ১০ বছর জীবিত ছিলেন এবং প্রতিটি বছরই তিনি কোরবানি করেছেন। (তিরমিজি: ১৫০৭)

উত্তম ও সুন্দর পশু নির্বাচন করতেন নবীজি

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির জন্য সবসময় উৎকৃষ্ট, স্বাস্থ্যবান ও দৃষ্টিনন্দন পশু নির্বাচন করতেন। তিনি খুঁতবিহীন পশু পছন্দ করতেন।

হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, নবীজি কোরবানির জন্য দুটি মোটাতাজা, মাংসল, শিংযুক্ত এবং ধূসর বর্ণের খাসি করা মেষ ক্রয় করতেন। (ইবনে মাজাহ: ৩১২২)

কোন কোন পশু কোরবানি করেছেন নবীজি

হাদিসে বিভিন্ন পশুর মাধ্যমে নবীজির কোরবানির বর্ণনা পাওয়া যায়—

১. গরু:

হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, নবীজি তার স্ত্রীদের পক্ষ থেকে গাভি দ্বারা কোরবানি করেছেন। (বুখারি: ২৯৪)

২. মেষ বা ভেড়া:

তিনি দুটি মোটাতাজা, শিংযুক্ত মেষ কোরবানি করতেন। (ইবনে মাজাহ: ৩১২২)

৩. দুম্বা:

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে দুম্বা কোরবানি করেছেন। (আবু দাউদ: ২৭৯২)

আরও পড়ুন

৪. উট:

বিদায় হজে নবীজি ১০০টি উট কোরবানি করেন। এর মধ্যে ৬৩টি তিনি নিজে জবাই করেন এবং বাকিগুলো হযরত আলী (রা.) সম্পন্ন করেন। (ত্বহাবি: ৬২৩৬)

৫. ছাগল:

তিনি ছাগল দ্বারা কোরবানি ও আকিকা করেছেন এবং সাহাবিদেরও অনুমতি দিয়েছেন।

নিজ হাতে কোরবানি করতেন নবীজি

হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, নবীজি ঈদগাহে গিয়ে নিজ হাতে পশু জবাই করতেন এবং উট হলে নহর করতেন। (বুখারি: ৫৫৫২)

কোরবানির সময় নবীজির দোয়া

হযরত আয়েশা (রা.) বর্ণনা করেন, নবীজি কোরবানির সময় বলতেন— ‘বিসমিল্লাহ, হে আল্লাহ! মুহাম্মদ, তাঁর পরিবার ও তাঁর উম্মতের পক্ষ থেকে এটি কবুল করুন।’ (আবু দাউদ: ২৭৯২)

কোরবানির গোশত বণ্টন

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গোশত নিজেও খেতেন এবং অন্যদেরও খাওয়াতেন। তিনি উম্মতকে দান ও বণ্টনের শিক্ষা দিয়েছেন।

হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, নবীজি কোরবানির গোশত তিন ভাগে ভাগ করতেন— এক ভাগ পরিবার, এক ভাগ প্রতিবেশী ও এক ভাগ দরিদ্রদের জন্য। (আল-মুগনি: ৯/৪৪৯)

শিক্ষা

নবীজির কোরবানির জীবনচর্চা আমাদের শেখায়— কোরবানি শুধু পশু জবাই নয়, বরং এটি ত্যাগ, ইখলাস ও আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের প্রতীক।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?
স্বামী স্ত্রীকে ‘বোন’ কিংবা স্ত্রী স্বামীকে ‘ভাই’ বলে সম্বোধন করলে কি বৈবাহিক সম্পর্কের অবসান ঘটে? এমন প্রশ্ন অনেকের মনেই রয়েছে।
স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?
আজকের নামাজের সময়সূচি
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। সে কারণে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা জরুরি।
আজকের নামাজের সময়সূচি
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
কন্যাসন্তানের জন্মকে অপমান নয়, সুসংবাদ হিসেবে উল্লেখ করেছে কোরআন। মেয়ের প্রতি অবহেলা, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা এবং বিয়েতে মতামত উপেক্ষা করার বিষয়ে রয়েছে ইসলামের স্পষ্ট নির্দেশনা।
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
কালেমার পর ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ। নামাজ আদায়ের ব্যাপারে পবিত্র কোরআনে ৮২ বার বলা হয়েছে। তাই দৈনিক  পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্তমতো আদায় করা প্রাপ্তবয়স্ক, বুদ্ধি-জ্ঞানসম্পন্ন নারী ও পুরুষের ফরজ করা হয়েছে। কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ কীভাবে এলো সে বিষয়ে জানবো।
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
মানুষের চোখে সাধারণ মনে হলেও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে ছোট ছোট কিছু নেক আমল। হাসিমুখে কথা বলা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া কিংবা গোপনে কারও জন্য দোয়া করার মতো কাজও হতে পারে সওয়াব অর্জনের মাধ্যম।
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
আরও পড়ুন
নবীজির রওজার সবুজ গম্বুজে এই বিশেষ জানালা কেন?
দেশে এবার পশু কোরবানি হয়েছে প্রায় ৯৪ লাখ
মায়ের সেবক হওয়া সন্তানের জন্য নবীজির সুসংবাদ
কোরবানির মাংস খেয়েই কী পেট খারাপ? জানুন আসল কারণ ও সমাধান