ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

কোরবানির পশু নির্বাচনের ৫টি গুরুত্বপূর্ণ শর্ত

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৯:২৯ এএম
কোরবানির পশু । ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশজুড়ে শুরু হয়েছে কোরবানির পশু কেনাবেচার প্রস্তুতি। ইসলামি শরীয়ত অনুযায়ী, কোরবানি সহিহ হওয়ার জন্য পশু নির্বাচনে কিছু গুরুত্বপূর্ণ বিধান মেনে চলা জরুরি। পশুর বয়স, শারীরিক সুস্থতা ও ত্রুটিমুক্ত হওয়া সবকিছুই কোরবানির গ্রহণযোগ্যতার সঙ্গে সম্পর্কিত।

সৌদি আরব মুসলমানদের আগামী ২৭ মে জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, ২৭ মে সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। সে হিসেবে বাংলাদেশে ২৮ মে ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে।

এমন পরিস্থিতিতে কোরবানির পশু নির্বাচনের ক্ষেত্রে নিচের ৫টি বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে বলেছেন ইসলামি স্কলাররা।

১. পশু হতে হবে শারীরিক ত্রুটিমুক্ত

কোরবানির পশু অন্ধ, খোঁড়া, অতিরিক্ত দুর্বল বা গুরুতর রোগাক্রান্ত হওয়া যাবে না। পশুটি হতে হবে সুস্থ, সবল ও ত্রুটিমুক্ত।

২. দেখতে সুন্দর ও হৃষ্টপুষ্ট হওয়া উত্তম

ইসলামে উত্তম কোরবানির প্রতি উৎসাহ দেওয়া হয়েছে। তাই মোটাতাজা, সুন্দর ও স্বাস্থ্যবান পশু কোরবানি করা উত্তম।

হজরত আবু সাঈদ খুদরি (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) শিংওয়ালা, মোটাতাজা একটি মেষ কোরবানি করেছিলেন, যার চেহারা, পা ও চোখ ছিল কালো বর্ণের। (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ৩১২৮)

৩. নির্ধারিত বয়স পূর্ণ হতে হবে

ইসলামি শরীয়তে কোরবানির পশুর জন্য নির্দিষ্ট বয়স নির্ধারণ করা হয়েছে, উটের বয়স কমপক্ষে ৫ বছর,
গরু ও মহিষের বয়স কমপক্ষে ২ বছর, ছাগল ও ভেড়ার বয়স কমপক্ষে ১ বছর।

হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) এভাবেই কোরবানির পশুর বয়স নির্ধারণ করতেন। (মুয়াত্তা মালেক, হাদিস : ৭৫৪)

৪. কম বয়সী ভেড়া বা দুম্বার বিশেষ বিধান

যদি ভেড়া বা দুম্বা পূর্ণ এক বছর না হলেও দেখতে এক বছরের মতো বড় ও স্বাস্থ্যবান মনে হয়, তাহলে তা দ্বারা কোরবানি জায়েজ হতে পারে। তবে ছাগলের ক্ষেত্রে এক বছর পূর্ণ হওয়া বাধ্যতামূলক। (ফাতাওয়ায়ে কাজিখান : ৩/৩৪৮, বাদায়িউস সানায়ে : ৪/২০৫-২০৬)

৫. আল্লাহর সন্তুষ্টির নিয়ত থাকতে হবে

কোরবানির মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। তাই পশু নির্বাচনের পাশাপাশি বিশুদ্ধ নিয়তও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি সব জাতির জন্য কোরবানির বিধান রেখেছি, যেন আমি তাদের জীবনোপকরণ হিসেবে যে চতুষ্পদ জন্তু দিয়েছি, তা জবাই করার সময় আল্লাহর নাম স্মরণ করে। (সুরা হজ, আয়াত : ৩৪)

ইসলামের বিধান অনুযায়ী সঠিক পশু নির্বাচন করলে কোরবানি হবে সহিহ ও অর্থবহ। তাই পশু কেনার সময় আবেগের পাশাপাশি শরীয়তের নির্দেশনাও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন আলেমরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?
স্বামী স্ত্রীকে ‘বোন’ কিংবা স্ত্রী স্বামীকে ‘ভাই’ বলে সম্বোধন করলে কি বৈবাহিক সম্পর্কের অবসান ঘটে? এমন প্রশ্ন অনেকের মনেই রয়েছে।
স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?
আজকের নামাজের সময়সূচি
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। সে কারণে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা জরুরি।
আজকের নামাজের সময়সূচি
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
কন্যাসন্তানের জন্মকে অপমান নয়, সুসংবাদ হিসেবে উল্লেখ করেছে কোরআন। মেয়ের প্রতি অবহেলা, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা এবং বিয়েতে মতামত উপেক্ষা করার বিষয়ে রয়েছে ইসলামের স্পষ্ট নির্দেশনা।
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
কালেমার পর ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ। নামাজ আদায়ের ব্যাপারে পবিত্র কোরআনে ৮২ বার বলা হয়েছে। তাই দৈনিক  পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্তমতো আদায় করা প্রাপ্তবয়স্ক, বুদ্ধি-জ্ঞানসম্পন্ন নারী ও পুরুষের ফরজ করা হয়েছে। কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ কীভাবে এলো সে বিষয়ে জানবো।
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
মানুষের চোখে সাধারণ মনে হলেও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে ছোট ছোট কিছু নেক আমল। হাসিমুখে কথা বলা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া কিংবা গোপনে কারও জন্য দোয়া করার মতো কাজও হতে পারে সওয়াব অর্জনের মাধ্যম।
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
আরও পড়ুন
ঈদের ছুটিতে প্রতিদিন দেড় লাখ যাত্রী পরিবহন করেছে মেট্রোরেল
ঈদের ৭ম দিনেও আরটিভিতে বিশেষ আয়োজন
তেজগাঁওয়ে কোরবানির পশুর হাটের জায়গায় বৃক্ষরোপণ
ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক