ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

বৃষ্টির পানি গায়ে লাগানো কি সুন্নত?

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০২:০৫ পিএম
ছবি: সংগৃহীত

ইসলামের প্রতিটি শিক্ষা জীবনের প্রতিটি দিককে আলোকিত করে। এমনকি প্রাকৃতিক ঘটনা যেমন—বৃষ্টি নিয়েও নবীজি (সা.)-এর রয়েছে সুস্পষ্ট দিকনির্দেশনা। অনেকেই জানতে চান, বৃষ্টিতে ভিজে নেওয়া কি ইসলামে সুন্নত? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বৃষ্টির সময় কী করতেন? সাহাবিরা কী করতেন? এসব প্রশ্নের উত্তর খোঁজার সময় আমাদের জানা দরকার হাদিস ও ইসলামি ইতিহাসে এ বিষয়ের গুরুত্ব কী ছিল।

উপকারী বৃষ্টি; যে বৃষ্টিতে মাটির উর্বরতা বৃদ্ধি পায় ও ফসল ফলে, তীব্র গরমে মানুষ ও প্রাণীকুল স্বস্তি লাভ করে, তা আল্লাহর রহমত ও নেয়ামত। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন,

وَهُوَ الَّذِي يُنَزِّلُ الْغَيْثَ مِن بَعْدِ مَا قَنَطُوا وَيَنشُرُ رَحْمَتَهُ وَهُوَ الْوَلِيُّ الْحَمِيدُ

মানুষ নিরাশ হয়ে যাওয়ার পর তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং তার রহমত ছড়িয়ে দেন, তিনি-ই সকল গুণে প্রশংসিত প্রকৃত অভিভাবক। (সুরা শুরা: ২৮)

উম্মুল মুমিনীন আয়েশা (রা.) বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন বৃষ্টি দেখতেন, তখন বলতেন, এ তো আল্লাহর রহমত। (সহিহ মুসলিম: ১৯৫৭)

অনেক সময় বৃষ্টি হলে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বৃষ্টিতে ভিজতেন। আনাস (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সঙ্গে ছিলাম, এ সময় বৃষ্টি শুরু হলো। আল্লাহর রাসুল (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তার শরীরের ওপরের অংশ থেকে কাপড় সরিয়ে দিলেন। ফলে তাঁর শরীর ভিজে গেল। আমরা জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসুল! আপনি কেন এ রকম করলেন? তিনি উত্তরে বললেন,

لِأَنَّهُ حَدِيثُ عَهْدٍ بِرَبِّهِ تَعَالَى

যেহেতু মহান প্রভুর কাছ থেকে সদ্য আগত (তাই আমি শরীরে লাগিয়ে নিলাম বরকতের জন্য)। (সহিহ মুসলিম: ১৯৫৬)বৃষ্টিতে ভেজা কি সুন্নত?
ইসলামের প্রতিটি শিক্ষা জীবনের প্রতিটি দিককে আলোকিত করে। এমনকি প্রাকৃতিক ঘটনা যেমন—বৃষ্টি নিয়েও নবীজি (সা.)-এর রয়েছে সুস্পষ্ট দিকনির্দেশনা। অনেকেই জানতে চান, বৃষ্টিতে ভিজে নেওয়া কি ইসলামে সুন্নত? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বৃষ্টির সময় কী করতেন? সাহাবিরা কী করতেন? এসব প্রশ্নের উত্তর খোঁজার সময় আমাদের জানা দরকার হাদিস ও ইসলামি ইতিহাসে এ বিষয়ের গুরুত্ব কী ছিল।

উপকারী বৃষ্টি; যে বৃষ্টিতে মাটির উর্বরতা বৃদ্ধি পায় ও ফসল ফলে, তীব্র গরমে মানুষ ও প্রাণীকুল স্বস্তি লাভ করে, তা আল্লাহর রহমত ও নেয়ামত। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন,

وَهُوَ الَّذِي يُنَزِّلُ الْغَيْثَ مِن بَعْدِ مَا قَنَطُوا وَيَنشُرُ رَحْمَتَهُ وَهُوَ الْوَلِيُّ الْحَمِيدُ

মানুষ নিরাশ হয়ে যাওয়ার পর তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং তার রহমত ছড়িয়ে দেন, তিনি-ই সকল গুণে প্রশংসিত প্রকৃত অভিভাবক। (সুরা শুরা: ২৮)

আরও পড়ুন

উম্মুল মুমিনীন আয়েশা (রা.) বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন বৃষ্টি দেখতেন, তখন বলতেন, এ তো আল্লাহর রহমত। (সহিহ মুসলিম: ১৯৫৭)

অনেক সময় বৃষ্টি হলে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বৃষ্টিতে ভিজতেন। আনাস (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সঙ্গে ছিলাম, এ সময় বৃষ্টি শুরু হলো। আল্লাহর রাসুল (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তার শরীরের ওপরের অংশ থেকে কাপড় সরিয়ে দিলেন। ফলে তাঁর শরীর ভিজে গেল। আমরা জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসুল! আপনি কেন এ রকম করলেন? তিনি উত্তরে বললেন,

لِأَنَّهُ حَدِيثُ عَهْدٍ بِرَبِّهِ تَعَالَى

যেহেতু মহান প্রভুর কাছ থেকে সদ্য আগত (তাই আমি শরীরে লাগিয়ে নিলাম বরকতের জন্য)। (সহিহ মুসলিম: ১৯৫৬)

তাই কেউ বৃষ্টির সময় ভেজার মতো অবস্থায় থাকলে বরকতময় মনে করে বৃষ্টিতে ভিজতে পারে। তবে কারো স্বাস্থ্যগত ঝুঁকি থাকলে বা অন্য অসুবিধা থাকলে বৃষ্টিতে ভেজা থেকে বিরত থাকবে। যে কোনো সময় যে কোনো অবস্থায় বৃষ্টি হলেই সুন্নত আমল মনে করে বৃষ্টিতে ভিজতে হবে এ রকম নয়।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজকের নামাজের সময়সূচি
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। সে কারণে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা জরুরি। বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ- জোহর: বেলা ১১টা ৫১ মিনিট আসর: বিকেল ৪টা ০৬ মিনিট মাগরিব: সন্ধ্যা ৫টা ৪৮ মিনিট এশা: সন্ধ্যা ৭টা ০২ মিনিট। উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো- যোগ করতে হবে: খুলনা: ০৩ মিনিট রাজশাহী: ০৭ মিনিট রংপুর: ০৮ মিনিট বরিশাল: ০১ মিনিট বিয়োগ করতে হবে: চট্টগ্রাম: ০৫ মিনিট সিলেট: ০৬ মিনিট আরটিভি/টিআর
আজকের নামাজের সময়সূচি
আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি
নতুন এই ব্যবস্থার ফলে বিভিন্ন দেশের হজ এজেন্সিগুলো খুব সহজেই নিজেদের মতো করে হাজিদের জন্য মানসম্মত ও নমনীয় প্রোগ্রাম তৈরি করতে পারবে। 
আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি
আজকের নামাজের সময়সূচি
বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। 
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
পবিত্র মসজিদুল হারামের ধর্মবিষয়ক উপপ্রধান হলেন ড. ফরিদ আল-গামদি
সৌদি আরবের পবিত্র মসজিদুল হারামের ধর্মবিষয়ক দপ্তরের উপপ্রধান হিসেবে ড. ফরিদ বিন আলী আল-গামদি নিয়োগ পেয়েছেন।
পবিত্র মসজিদুল হারামের ধর্মবিষয়ক উপপ্রধান হলেন ড. ফরিদ আল-গামদি
আরও পড়ুন
সাতক্ষীরায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
পাঁচ জেলায় ভারী বৃষ্টি ও ভূমিধসের শঙ্কা
রাঙ্গুনিয়ায় হচ্ছে ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক মিলবে ১০ কোটি লিটার
আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদ মন্ত্রী