ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বায়তুল মোকাররমে প্রাক-খুতবায় আল্লামা সাজ্জাদ নোমানী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৩:১৩ এএম
প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী। ছবি: সংগৃহীত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শুক্রবার (১৭ জুলাই) প্রাক-খুতবায় ধর্মীয় আলোচনা করবেন উপমহাদেশের বরেণ্য আলেম ও মুসলিম বিশ্বের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী।

বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম।

এতে বলা হয়, আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী বর্তমানে ১১ দিনের দাওয়াতি ও শিক্ষাবিষয়ক সফরে বাংলাদেশে অবস্থান করছেন।

সফরের অংশ হিসেবে ১৭ জুলাই রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের পূর্বে প্রাক-খুতবায় গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। ইসলামী চিন্তা, সমকালীন বিশ্বে মুসলিম সমাজের চ্যালেঞ্জ, জ্ঞানচর্চা, দাওয়াহ এবং উম্মাহর ভবিষ্যৎ করণীয় বিষয়ে তিনি আলোচনা করবেন বলে জানা গেছে।

আরও পড়ুন

১৯৫৫ সালে ভারতের লখনৌতে জন্মগ্রহণকারী আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী উপমহাদেশের অন্যতম প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, গবেষক, শিক্ষাবিদ ও লেখক। তিনি ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের খাস কমিটির সদস্য ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি মুম্বাইভিত্তিক ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক এবং জামিআ দারুল উলুম ইমামে রব্বানী, ভারতের পরিচালক হিসেবে ইসলামী শিক্ষা ও গবেষণার খেদমতে নিয়োজিত রয়েছেন।

দারুল উলুম নদওয়াতুল উলামা, দারুল উলুম দেওবন্দ এবং ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনার কৃতী শিক্ষার্থী আল্লামা সাজ্জাদ নোমানী কুরআন, হাদিস, ইসলামী চিন্তাধারা ও সমসাময়িক বিষয়াবলীতে গভীর গবেষণা ও প্রজ্ঞার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষভাবে সমাদৃত।

আরবি, উর্দু ও ইংরেজি ভাষায় সমান পারদর্শী এই গবেষক-আলেম ইসলামী শিক্ষা, গবেষণা, দাওয়াহ, সামাজিক সম্প্রীতি এবং মুসলিম সমাজের অধিকার ও কল্যাণে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর ফোনালাপ কি জায়েজ?
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর মধ্যে ফোনে কথা বলা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। ইসলামের দৃষ্টিতে বিয়ে সম্পন্ন হওয়ার আগে পাত্র-পাত্রী একে অপরের জন্য গায়রে মাহরাম।
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর ফোনালাপ কি জায়েজ?
দুর্গোৎসব শুরু শুক্রবার
বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী শুক্রবার শুরু হচ্ছে। এই দিন অর্থাৎ ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণ বা ‘বোধন’ অনুষ্ঠিত হবে।
দুর্গোৎসব শুরু শুক্রবার
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
সামাজিক বাধা ও পারিবারিক জটিলতা দূর হওয়ার পাশাপাশি উপযুক্ত জীবনসঙ্গী পাওয়ার আশায় আল্লাহর কাছে দোয়া করতে পারেন মুসলিম নারী-পুরুষ।
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
আজকের নামাজের সময়সূচি
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?
স্বামী স্ত্রীকে ‘বোন’ কিংবা স্ত্রী স্বামীকে ‘ভাই’ বলে সম্বোধন করলে কি বৈবাহিক সম্পর্কের অবসান ঘটে? এমন প্রশ্ন অনেকের মনেই রয়েছে।
স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?
আরও পড়ুন
বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া
জুলাই শহীদ ও আহতদের জন্য বায়তুল মোকাররমে বিশেষ দোয়া
ঢাকায় কম দামে বৈচিত্র্যময় ও টেকসই লাগেজ মিলবে যে মার্কেটে