ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

মসজিদুল হারামে ওমরাহ পালনে গড়ে সময় লাগছে মাত্র ১২৪ মিনিট

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

পবিত্র মক্কার মসজিদুল হারামে ওমরাহ পালনের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে গড়ে ১২৪ মিনিট বা ২ ঘণ্টা ৪ মিনিট সময় লাগছে। তাওয়াফ, সায়ি এবং এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতসহ ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে এই সময় ব্যয় হচ্ছে বলে জানিয়েছে সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববির জেনারেল অথরিটি।

সম্প্রতি প্রকাশিত কর্তৃপক্ষের এক প্রতিবেদনে বলা হয়, ১৪৪৮ হিজরির জমাদিউল আউয়াল মাসে ওমরাহ পালনকারীদের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে গড়ে ১২৪ মিনিট সময় লেগেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পবিত্র কাবা শরিফ তাওয়াফ করতে গড়ে ৫২ মিনিট এবং সাফা-মারওয়া পাহাড়ের মধ্যবর্তী স্থানে সায়ি সম্পন্ন করতে ৫০ মিনিট সময় প্রয়োজন হচ্ছে। এ ছাড়া মসজিদুল হারামের বাইরের চত্বর থেকে মাতাফে পৌঁছাতে গড়ে ১২ মিনিট এবং তাওয়াফ শেষে সায়ির স্থানে যেতে আরও ১০ মিনিট লাগছে।

অর্থাৎ, তাওয়াফ ও সায়ি সম্পন্ন করতেই মোট ১০২ মিনিট ব্যয় হচ্ছে। বাকি ২২ মিনিট প্রয়োজন হচ্ছে যাতায়াতের জন্য।

প্রতিবেদনে ওমরাহ পালনকারীদের চলাচলের স্থান ব্যবহারের পরিসংখ্যানও তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, ৭৩ শতাংশ ওমরাহ পালনকারী কাবা শরিফের চারপাশের মূল তাওয়াফ প্রাঙ্গণ বা মাতাফ ব্যবহার করেছেন। অন্যদিকে, সায়ি সম্পন্নকারীদের ৬০ শতাংশ ব্যবহার করেছেন দ্বিতীয় তলা।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদুল হারামের বিভিন্ন প্রবেশপথ, চলাচলের পথ এবং একাধিক তলা ব্যবহারের সুযোগ থাকায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতেও চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে। এ ছাড়া জনসমাগম নিয়ন্ত্রণ ও সেবার মান বাড়াতে মানবসম্পদ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।

কর্তৃপক্ষের মতে, এসব পরিসংখ্যানের মাধ্যমে ওমরাহ পালনকারীদের চলাচলের গতি, বিভিন্ন স্থানে অবস্থানের সময় এবং সার্বিক সেবাব্যবস্থার কার্যকারিতা মূল্যায়ন করা হচ্ছে। ক্রমবর্ধমান ওমরাহযাত্রীর চাপ সামাল দেওয়ার পাশাপাশি বয়স্ক, অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদ ও নির্বিঘ্নে ইবাদতের পরিবেশ নিশ্চিত করাও তাদের অন্যতম লক্ষ্য।

তবে ১২৪ মিনিটের এই হিসাব একটি নির্দিষ্ট মাসের গড় সময়ের ভিত্তিতে তৈরি। ভিড়ের পরিস্থিতি, প্রবেশপথ, চলাচলের গতি এবং ব্যক্তির শারীরিক সক্ষমতার ওপর নির্ভর করে ওমরাহ সম্পন্ন করতে কারও কম বা বেশি সময় লাগতে পারে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজকের নামাজের সময়সূচি
শনিবার (২৮ নভেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা
দেশের ৮৬ হাজার ৭০৯টি মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে কর্মরত ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মীকে সম্মানী ভাতা দিচ্ছে সরকার। 
৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা
মরণের পরও আমলনামায় যোগ হতে থাকে যে ৩ কাজের সওয়াব
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা সূরা আল ইমরান ১৮৫, সূরা আল আম্বিয়া ৩৫ এবং সূরা আল আনকাবুত এর ৫৭ আয়াতে বলেছেন, ‘কুল্লু নাফসিন জাইকাতুল মাউত’— অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
মরণের পরও আমলনামায় যোগ হতে থাকে যে ৩ কাজের সওয়াব
মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার নামাজ পড়াবেন যারা
আজ শুক্রবার (২৭ নভেম্বর) সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে জুমার নামাজের ইমামতি করবেন দুই বিশিষ্ট ইসলামিক স্কলার।
মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার নামাজ পড়াবেন যারা
হজের বিমানভাড়া কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী
পাশাপাশি দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে।
হজের বিমান ভাড়া কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন
মসজিদুল হারাম ও মসজিদে নববিতে শিশুদের স্ট্রলার ব্যবহারে নতুন নির্দেশনা
মক্কায় বিরল সম্মান পেলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু
মসজিদুল হারামে এক ইমামের পেছনে নামাজের প্রচলনের ১০০ বছর পূর্ণ
হারামাইনে আজ জুমার নামাজ পড়াবেন যারা