ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

মসজিদুল হারামে নতুন ডিজিটাল সেবা, যেসব সুবিধা পাবেন হাজিরা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১০:৫০ পিএম
ছবি: সংগৃহীত

পবিত্র মক্কার মসজিদুল হারামে আগত হাজি ও ওমরাহ পালনকারীদের সুবিধার্থে নতুন একটি ডিজিটাল সেবা চালু করেছে সৌদি আরবের কর্তৃপক্ষ। এই সেবার মাধ্যমে তাওয়াফ ও সাঈর নির্ধারিত এলাকায় তাৎক্ষণিক ভিড়ের পরিস্থিতি জানা যাবে, ফলে ইবাদত আরও সহজ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ জানিয়েছে, কিউআর কোডভিত্তিক এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা মাতাফ (কাবা শরিফকে কেন্দ্র করে তাওয়াফের স্থান) এবং মাসআ (সাফা ও মারওয়ার মধ্যবর্তী সাঈর পথ) এলাকার লাইভ জনসমাগমের তথ্য দেখতে পারবেন।

এই ডিজিটাল প্ল্যাটফর্মে তাৎক্ষণিক হালনাগাদ তথ্যের পাশাপাশি স্মার্ট নির্দেশনাও থাকবে, যা ভিড় নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখবে এবং হাজিদের চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করবে।

কর্তৃপক্ষের মতে, কিউআর কোড স্ক্যান করলেই ব্যবহারকারীরা সর্বশেষ ভিড়ের তথ্য জানতে পারবেন। এর মাধ্যমে তারা তুলনামূলক কম ভিড়ের সময় বা বিকল্প পথ বেছে নিয়ে সহজে তাওয়াফ ও সাঈ সম্পন্ন করতে পারবেন।

এ উদ্যোগের ফলে শুধু হাজি ও ওমরাহ পালনকারীদের ইবাদতের অভিজ্ঞতাই উন্নত হবে না, বরং মসজিদুল হারামে প্রতিদিনের বিপুলসংখ্যক দর্শনার্থীর চলাচল আরও কার্যকর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আধুনিক প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ সৌদি আরবের স্মার্ট হজ ও ওমরাহ ব্যবস্থাপনার অংশ, যার লক্ষ্য ইবাদতকারীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজকের নামাজের সময়সূচি
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। সে কারণে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা জরুরি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ- জোহর- ১১:৫৫ মিনিট আসর- ৪:১৪ মিনিট মাগরিব- ৫:৫৯ মিনিট এশা- ৭:১৩ মিনিট আগামীকাল (শুক্রবার) ফজর শুরু- ৪:৩৩ মিনিট উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো- যোগ করতে হবে: খুলনা: ০৩ মিনিট রাজশাহী: ০৭ মিনিট রংপুর: ০৮ মিনিট বরিশাল: ০১ মিনিট বিয়োগ করতে হবে: চট্টগ্রাম: ০৫ মিনিট সিলেট: ০৬ মিনিট আরটিভি/টিআর
আজকের নামাজের সময়সূচি
ফাতিহা-ই-ইয়াজদহম কী ও কেন?
আজ ২৩ সেপ্টেম্বর, বুধবার পবিত্র রবিউস সানি মাসের ১১ তারিখ। সুফি অনুসারী ও ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দিনটি ‘ফাতিহা-ই-ইয়াজদহম’ নামে পরিচিত।
ফাতিহা-ই-ইয়াজদহম কী ও কেন?
আজকের নামাজের সময়সূচি
বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
ইয়েমেনের সুফি সাধক থেকে অটোমান দরবার, যেভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল কফি
প্রতিদিন বিশ্বের কোটি কোটি মানুষের সকাল শুরু হয় কফির গাঢ় সুবাসে। কর্মব্যস্ত জীবনে এক কাপ কফি যেমন এনে দেয় সতেজতা, তেমনি আধুনিক নগরজীবনের সামাজিকতা ও আড্ডারও গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে পানীয়টি।
ইয়েমেনের সুফি সাধক থেকে অটোমান দরবার, যেভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল কফি
আজকের নামাজের সময়সূচি
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
আরও পড়ুন
মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম আল-মাদানির মৃত্যু 
প্রথমবারের মতো মক্কা–মদিনায় বিদেশিদের সম্পত্তি কেনার সুযোগ, আবেদন করবেন যেভাবে
মসজিদুল হারাম ও নববিতে ১০ রাকাত তারাবি পড়ার সিদ্ধান্ত