ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

স্বপ্নে নিজের বিয়ে দেখা কী মৃত্যুর ইঙ্গিত?

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৮:০১ পিএম
ছবি: সংগৃহীত

মানুষ ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে। এই স্বপ্নে কখনো নিজেকে বর বা কনের সাজে দেখা যায়, আবার কখনো দেখা যায় নিজেরই বিয়ে হচ্ছে। এমন স্বপ্ন দেখে অনেকের মনেই প্রশ্ন জাগে—এর কোনো বিশেষ অর্থ আছে কি? ইসলামের দৃষ্টিতে এ ধরনের স্বপ্নের মানেই বা কী?

ইসলামি দৃষ্টিতে সব স্বপ্নের নির্দিষ্ট কোনো তাবির নেই। হাদিস ও ইসলামি ব্যাখ্যাগ্রন্থে স্বপ্নকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছে। আল্লামা ইবনে হাজার আসকালানি (রহ.)-এর ব্যাখ্যা অনুযায়ী, মানুষের দেখা স্বপ্নের এক ধরনের সঙ্গে সত্য ও সুসংবাদের সম্পর্ক থাকতে পারে, আবার কিছু স্বপ্ন মানুষের চিন্তা-ভাবনার প্রতিফলন কিংবা শয়তানের পক্ষ থেকে ভয় বা বিভ্রান্তি সৃষ্টির মাধ্যম হতে পারে। (ফাতহুল বারি: ১২/৩৫২)

হাদিসে ভালো স্বপ্ন দেখলে আল্লাহর প্রশংসা করতে এবং তা প্রিয় বা বিশ্বস্ত ব্যক্তির কাছে বলার কথা বলা হয়েছে। অন্যদিকে অপছন্দনীয় স্বপ্ন দেখলে শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে তা অন্যের কাছে প্রকাশ না করার নির্দেশনা রয়েছে। (সহিহ বুখারি: ৬৫৮৪, সহিহ মুসলিম: ৫৮৬২)

আরও পড়ুন

অবিবাহিতদের বিয়ের স্বপ্ন

কোনো অবিবাহিত ব্যক্তি যদি নিয়মিত বিয়ে নিয়ে চিন্তা করেন, বিয়ের প্রস্তুতি নেন বা এ বিষয়ে প্রবল আগ্রহী থাকেন, তাহলে ঘুমের মধ্যে নিজের বিয়ে দেখাকে তার মনের চিন্তা ও আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবেও দেখা যেতে পারে।

তবে স্বাভাবিক অবস্থায় অবিবাহিত কেউ নিজের বিয়ে হতে দেখলে কিছু ইসলামি তাবিরগ্রন্থ ও ব্যাখ্যায় এটিকে রিজিক ও আর্থিক অবস্থার উন্নতির ইঙ্গিত হিসেবে উল্লেখ করা হয়েছে। কারও ক্ষেত্রে এটি শিগগির বিয়ের সম্ভাবনার ইঙ্গিত হিসেবেও ব্যাখ্যা করা হয়। তবে স্বপ্নের তাবির ব্যক্তির অবস্থা, সময় ও স্বপ্নের অন্যান্য বিবরণের ওপর নির্ভর করে ভিন্ন হতে পারে।

বিবাহিত পুরুষের ক্ষেত্রে

কোনো বিবাহিত পুরুষ স্বপ্নে আবার নিজের বিয়ে হতে দেখলে কিছু ব্যাখ্যাবিদ এটিকে সামাজিক মর্যাদা বৃদ্ধি, কর্মক্ষেত্রে অগ্রগতি কিংবা ব্যবসা-বাণিজ্যে উন্নতির ইঙ্গিত হিসেবে দেখেছেন। পরিবার বা আত্মীয়স্বজনের কাছ থেকেও বিশেষ সহযোগিতা বা কল্যাণ পাওয়ার ইঙ্গিত থাকতে পারে বলে তাবিরে উল্লেখ রয়েছে।

বিবাহিত নারী দ্বিতীয় বিয়ে দেখলে

কোনো বিবাহিত নারী স্বপ্নে নিজের দ্বিতীয় বিয়ে হতে দেখলে কিছু ব্যাখ্যাবিদ এটিকে সম্ভাব্য অনিষ্ট বা বিপদের ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করেছেন। তবে এমন স্বপ্ন দেখলেই বাস্তবে কোনো অমঙ্গল ঘটবে—এমন নিশ্চিত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।

অপছন্দনীয় স্বপ্নে ভয় পেলে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা এবং সামর্থ্য অনুযায়ী সদকা করা উত্তম আমল হিসেবে বিবেচিত হয়।

কখন স্বপ্নের তাবির জানতে হবে?

হাদিসের ব্যাখ্যাগ্রন্থ উমদাতুল কারি ও ফাতহুল বারিতে উল্লেখ রয়েছে, রাসুলুল্লাহ (সা.) ফজরের নামাজের পর সাহাবিদের স্বপ্ন সম্পর্কে জিজ্ঞেস করতেন এবং প্রয়োজন অনুযায়ী তার ব্যাখ্যা দিতেন।

তাই স্বপ্নের তাবির জানতে চাইলে তা মনে থাকা অবস্থায় অভিজ্ঞ ও জ্ঞানী আলেমের কাছে পরামর্শ নেওয়া যেতে পারে। তবে কোনো স্বপ্নের ব্যাখ্যাকে নিশ্চিত ভবিষ্যদ্বাণী হিসেবে বিবেচনা করা উচিত নয়। কারণ ইসলামে সব স্বপ্নের অর্থ নির্ধারিত নয় এবং অনেক স্বপ্ন মানুষের দৈনন্দিন চিন্তা, আকাঙ্ক্ষা বা মানসিক অবস্থার প্রতিফলনও হতে পারে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। 
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
পবিত্র মসজিদুল হারামের ধর্মবিষয়ক উপপ্রধান হলেন ড. ফরিদ আল-গামদি
সৌদি আরবের পবিত্র মসজিদুল হারামের ধর্মবিষয়ক দপ্তরের উপপ্রধান হিসেবে ড. ফরিদ বিন আলী আল-গামদি নিয়োগ পেয়েছেন।
পবিত্র মসজিদুল হারামের ধর্মবিষয়ক উপপ্রধান হলেন ড. ফরিদ আল-গামদি
গালি দিলে কী অজু ভেঙে যায়
পবিত্রতা মুমিনের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। নামাজ, কোরআন তিলাওয়াতসহ বিভিন্ন ইবাদতের জন্য অজু করা হয়।
গালি দিলে কী অজু ভেঙে যায়
আজকের নামাজের সময়সূচি
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
কোরআন-হাদিসের আলোকে বিয়ের ১০ উপকারিতা
বিয়ে মানুষের জীবনে শুধু একজন জীবনসঙ্গী পাওয়ার মাধ্যম নয়। বরং এর মাধ্যমে গড়ে ওঠে পরিবার, দাম্পত্য বন্ধন ও সামাজিক সম্পর্ক। ইসলামে বিয়েকে বৈধ জীবনযাপনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়েছে।
কোরআন-হাদিসের আলোকে বিয়ের ১০ উপকারিতা
আরও পড়ুন
আজ স্বপ্ন দেখার দিন
দীপিকার ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে যা জানা গেল
সুসময়ে ও দুঃসময়ে মুমিনের করণীয়
নেক সন্তান গড়তে মা-বাবার করণীয় ও দোয়া