ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা

সৌদিতে তৃতীয় হলেন আরটিভির ‘আলোকিত কোরআন’-এর চ্যাম্পিয়ন শেখ মাহমুদুল

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১০:২৭ পিএম

সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছে আরটিভির ‘আলোকিত কোরআন’-এর চ্যাম্পিয়ন হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফী। এতে সে তৃতীয় স্থান অর্জন করে। তার এই অসাধারণ অর্জনে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল হয়েছে।

তার এই অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ ৬০ লাখ টাকার পুরস্কার অর্জন করেছেন।

হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফী আরটিভির বহুল জনপ্রিয় কোরআনভিত্তিক রিয়েলিটি শো ‘জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন-২০১৯’-এর চ্যাম্পিয়ন। দেশের সেরা হাফেজদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তিনি অর্জন করলেন গৌরবময় তৃতীয় স্থান।

এ অর্জন শুধু একজন হাফেজের ব্যক্তিগত সাফল্য নয়; এটি বাংলাদেশের কোরআনচর্চা, হিফজুল কোরআন এবং মেধাবী হাফেজদের জন্য একটি বড় স্বীকৃতি। একইসঙ্গে এটি আরটিভির ‘আলোকিত কোরআন’-এরও একটি উল্লেখযোগ্য সাফল্য। কারণ জাতীয় পর্যায়ে প্রতিভাবান হাফেজদের খুঁজে বের করে তাদের মেধা ও যোগ্যতা বিকাশের যে প্ল্যাটফর্ম ‘আলোকিত কোরআন’ তৈরি করেছে, সেই মঞ্চের একজন চ্যাম্পিয়ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন।

আরও পড়ুন

এই অর্জনের পেছনে কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ও ধারাবাহিক কোরআনভিত্তিক কার্যক্রমও বিশেষভাবে উল্লেখযোগ্য। কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়া দীর্ঘদিন ধরে কোরআনের শিক্ষা, তিলাওয়াত, হিফজ এবং কোরআনপ্রেমী প্রতিভাবানদের উৎসাহিত করার মাধ্যমে ইসলামী সংস্কৃতি ও কোরআনের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।

কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফুর রহমান হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফীর এই ঐতিহাসিক অর্জনে আনন্দ প্রকাশ করে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং তার জন্য দোয়া কামনা করেন।

তিনি বলেন, এটি বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের সংবাদ। আরটিভির ‘আলোকিত কোরআন’-এর চ্যাম্পিয়ন হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফী আন্তর্জাতিক অঙ্গনে তৃতীয় স্থান অর্জন করে প্রমাণ করেছেন বাংলাদেশের হাফেজদের মেধা ও যোগ্যতা বিশ্বমানের। আল্লাহ তাআলা তার এই অর্জন কবুল করুন এবং ভবিষ্যতে কোরআনের খেদমতে তাকে আরও বড় ভূমিকা রাখার তাওফিক দান করুন।

আরটিভির ‘আলোকিত কোরআন’ থেকে উঠে আসা একজন প্রতিভাবান হাফেজের আন্তর্জাতিক পর্যায়ে তৃতীয় স্থান অর্জন নিঃসন্দেহে বাংলাদেশের কোরআনপ্রেমী মানুষের জন্য এক অনন্য আনন্দের বিষয়। একইসঙ্গে কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার কোরআনভিত্তিক প্রচার ও প্রতিভা বিকাশের কার্যক্রমের জন্যও এটি একটি অনুপ্রেরণাদায়ক অর্জন।

হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফীর এই সাফল্য বাংলাদেশের তরুণ হাফেজদের আরও উৎসাহিত করবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের কোরআন হিফজের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে এটাই প্রত্যাশা।
কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
আন্তর্জাতিক জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলোর হিসাব-নিকাশ অনুযায়ী ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু এবং ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচির তথ্য প্রকাশ করা হয়েছে (Astronomical calculations Ramadan start date 2027)। 
রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
আজকের নামাজের সময়সূচি
সোমবার (২ নভেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ- 
আজকের নামাজের সময়সূচি
বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব
সৌদি আরবে ২০২৬ সালের হজ মৌসুমে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে আটকে রাখা ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল ফেরত পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১০ কোটি ২৩ লাখ টাকা। রোববার (১ নভেম্বর) হজযাত্রীদের ইন্স্যুরেন্স-বহির্ভূত চিকিৎসা ব্যয় থেকে সৌদি সরকারের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী বলেন, পবিত্র হজযাত্রীদের আর্থিক স্বার্থসংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ ও আনন্দের সংবাদ আপনাদের সামনে উপস্থাপন করছি। ২০২৬ সালের হজ মৌসুমে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর ইন্স্যুরেন্স কাভারেজের বাইরে চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে সৌদি কর্তৃপক্ষ যে অর্থ কেটে রেখেছিল, তা সফলভাবে ফেরত আনা সম্ভব হয়েছে। তিনি বলেন, হজযাত্রীদের আর্থিক স্বার্থ রক্ষা এবং দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য সাফল্য। ফেরত পাওয়া ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১০ কোটি ২৩ লাখ টাকা। সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী বলেন, পবিত্র হজযাত্রীদের আর্থিক স্বার্থসংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ ও আনন্দের সংবাদ আপনাদের সামনে উপস্থাপন করছি। ২০২৬ সালের হজ মৌসুমে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর ইন্স্যুরেন্স কাভারেজের বাইরে চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে সৌদি কর্তৃপক্ষ যে অর্থ কেটে রেখেছিল, তা সফলভাবে ফেরত আনা সম্ভব হয়েছে। তিনি বলেন, হজযাত্রীদের আর্থিক স্বার্থ রক্ষা এবং দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য সাফল্য। ফেরত পাওয়া ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১০ কোটি ২৩ লাখ টাকা। ২০২৬ সালের হজ মৌসুমে মোট ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষ সর্বমোট ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল কেটে সংরক্ষণ করেছিল। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় হজ এজেন্সির মাধ্যমে যাওয়া ৩১০ জন হজযাত্রীর বিপরীতে ২৯ লাখ ৭৬ হাজার ১৫১ সৌদি রিয়াল এবং সরকারি ব্যবস্থাপনায় যাওয়া ৩০ জন হজযাত্রীর বিপরীতে ১ লাখ ১৫ হাজার ৯২ সৌদি রিয়াল কেটে রাখা হয়েছিল। বিষয়টি জানার পর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক দিকনির্দেশনায় বাংলাদেশ হজ অফিস, জেদ্দা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ শুরু করে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ, তথ্য যাচাই, প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে অর্থ ফেরত পাওয়ার উদ্যোগ নেওয়া হয় বলেও জানান শাহ মোফাজ্জাল হোসাইন। ধর্মমন্ত্রী বলেন, পূর্ববর্তী হজ মৌসুমগুলোতে এ ধরনের অর্থ কর্তনের কোনো নজির ছিল না। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথাযথ তথ্য ও যুক্তিসহ তুলে ধরা হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ হজ অফিস, জেদ্দার আন্তরিক প্রচেষ্টা, দায়িত্বশীল ভূমিকা এবং সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার ফলে শেষ পর্যন্ত এই অর্থ ফেরত পাওয়া সম্ভব হয়েছে। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, গত ২৯ অক্টোবর বাংলাদেশ হজ অফিস, জেদ্দার নুসুক সিস্টেমে সম্পূর্ণ অর্থ ফেরত জমা হয়েছে। সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী আরও বলেন, হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার অংশ হিসেবে ২০২৬ সালের পবিত্র হজের উদ্বৃত্ত অর্থ থেকে ৪ হাজার ৩৪১ জন হজযাত্রীকে মোট ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেওয়া হয়েছে। আরটিভি/টিআর
বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব
আজকের নামাজের সময়সূচি
রোববার (১ নভেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
বিড়ি খেলে কি অজু ভেঙে যায়
অজুর পর বিড়ি বা সিগারেট খেলে কি অজু ভেঙে যায়? নাকি সেই অজুতেই নামাজ আদায় ও পবিত্র কোরআন স্পর্শ করা যাবে? শরিয়তের দৃষ্টিতে এ বিষয়ে স্পষ্ট বিধান ও মাসআলা রয়েছে।
বিড়ি খেলে কি অজু ভেঙে যায়
আরও পড়ুন
আরটিভিতে সংবাদ প্রকাশ: দুমুঠো ভাতের জন্য হাহাকার করা সেই বৃদ্ধ দম্পতির পাশে প্রশাসন
আরটিভিতে আজ যা দেখবেন 
আরটিভিতে আজ যা দেখবেন 
রাস্তার দুরবস্থা নিয়ে আরটিভিতে সাক্ষাৎকার দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা