ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো কাজ করা বন্ধ করবেন না, কেউ না দেখলেও দেখেন আল্লাহ

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০৯:২২ এএম
মানুষ না দেখলেও আল্লাহ দেখেন—তাই ভালো কাজ করা কখনো বন্ধ করবেন না ।  ছবি: সংগৃহীত

মানুষের প্রশংসা বা স্বীকৃতির আশায় নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো কাজ করে যাওয়ার শিক্ষা দিয়েছে ইসলাম। সামাজিক মাধ্যমে বহুল প্রচলিত ‘ভালো কাজ করা বন্ধ করো না, কেউ লক্ষ্য করে না কিন্তু আল্লাহ করেন’—এই কথাটি হুবহু কোনো হাদিস নয়। তবে এর মূল বক্তব্যের সঙ্গে পবিত্র কোরআন ও হাদিসের মিল রয়েছে।

ইসলামে ভালো কাজ গোপনে করা এবং মানুষের প্রশংসার আশা না করে আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

«لَا تَحْقِرَنَّ مِنَ الْمَعْرُوفِ شَيْئًا وَلَوْ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ»

অর্থ: ‘তুমি কোনো ভালো কাজকেই তুচ্ছ মনে করো না, এমনকি তোমার ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করাকেও নয়।’
(সহিহ মুসলিম, হাদিস: ২৬২৬)

অর্থাৎ ছোট মনে হলেও কোনো ভালো কাজকে অবহেলা করা উচিত নয়। মানুষের চোখে কাজটি গুরুত্ব না পেলেও আল্লাহর কাছে তার মূল্য থাকতে পারে।

পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন—

فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ

অর্থ: ‘অতঃপর কেউ অণু পরিমাণ ভালো কাজ করলে সে তা দেখতে পাবে।’
(সুরা আজ-জালজালাহ, আয়াত: ৭)

আরও পড়ুন

অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন—

وَمَا يَفْعَلُوا مِنْ خَيْرٍ فَلَنْ يُكْفَرُوهُ ۗ وَاللَّهُ عَلِيمٌ بِالْمُتَّقِينَ

অর্থ: ‘তারা যে ভালো কাজই করুক না কেন, তা কখনো অস্বীকার করা হবে না। আর আল্লাহ মুত্তাকিদের সম্পর্কে সবিশেষ অবগত।’
(সুরা আলে ইমরান, আয়াত: ১১৫)

দান-সদকার ক্ষেত্রেও গোপনীয়তার গুরুত্ব তুলে ধরে আল্লাহ তাআলা বলেন—

وَإِنْ تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَكُمْ

অর্থ: ‘আর যদি তোমরা তা গোপনে করো এবং অভাবগ্রস্তদের দাও, তবে তা তোমাদের জন্য আরও উত্তম।’
(সুরা আল-বাকারা, আয়াত: ২৭১)

ইসলামের শিক্ষা হলো, ভালো কাজের মূল্য মানুষের প্রশংসায় নির্ধারিত হয় না। কেউ দেখল কি দেখল না, প্রশংসা করল কি করল না—এসবের চেয়ে গুরুত্বপূর্ণ হলো আল্লাহর সন্তুষ্টির জন্য আন্তরিকভাবে কাজ করা।

তাই ছোট হোক বা বড়, ভালো কাজ করা বন্ধ না করে আল্লাহর সন্তুষ্টির আশায় নেক আমল করে যাওয়া উচিত। কারণ মানুষের চোখ এড়িয়ে গেলেও আল্লাহর কাছে কোনো ভালো কাজই গোপন থাকে না।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা নযরুর রহমানের ইন্তেকাল
পাকিস্তানের তাবলিগ জামাতের আমির ও বিশিষ্ট মুহাদ্দিস হজরত মাওলানা হাজি নযরুর রহমান (রহ.) ইন্তেকাল করেছেন। সোমবার (১৬ নভেম্বর) তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯৭ বছর।
তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা নযরুর রহমানের ইন্তেকাল
বিয়ের আগে ‌‘অবৈধ সম্পর্ক’ থাকলে আল্লাহর কাছে যেভাবে ক্ষমা চাইতে হবে
বর্তমান সময়ের তথাকথিত সমাজে তরুণ-তরুণীদের দ্বীনের পথে ফেরার পথে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়ায় হারাম বা অবৈধ সম্পর্ক। এমন অনেকেই আছেন যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, রমজানে রোজা রাখেন এবং দ্বীনের বিভিন্ন বিষয়ে বেশ আগ্রহী; কিন্তু একটি জায়গায় এসেই তারা আটকে যান—সেটি হলো এই হারাম সম্পর্ক।
বিয়ের আগে ‌‘অবৈধ সম্পর্ক’ থাকলে আল্লাহর কাছে যেভাবে ক্ষমা চাইতে হবে
হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু
২০২৭ সালের হজে সৌদি আরবের বাড়িয়ে দেওয়া কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন থেকে (১৬ নভেম্বর) শুরু হয়েছে।
হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু
আজকের নামাজের সময়সূচি
প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। 
আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
আজ রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩, ৪ জমাদিউস সানি ১৪৪৮।
আজকের নামাজের সময়সূচি
আরও পড়ুন
ফ্যাসিবাদী শক্তির দেশব্যাপী অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ-সমাবেশ
টিকটিকি, শুঁয়োপোকার পর জাককানইবির হলের খাবারে মিলল লার্ভা
জিয়াউলের নাটকীয় আচরণ ও পুলিশের সঙ্গে দুর্ব্যবহার নিয়ে মুখ খুললেন চিফ প্রসিকিউটর
নেই প্রচারণা: ৩৯ বছরে কোটি মানুষের সেবায় আল মারকাজুল ইসলামী