ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

স্ত্রীকে আদর করে বাবু বলে ডাকা যাবে কি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০৩:৫৩ পিএম
প্রতীকী ছবি

আদর করে স্ত্রীকে অনেক নামেই ডাকা হয়। কিন্তু বাবু বলে ডাকা যাবে কিনা এমন প্রশ্ন অনেকের থাকে। উত্তর দিয়েছেন মুফতি তোফায়েল গাজালি।

স্ত্রীর আসল নাম ছাড়া পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায় এমন অর্থবহ বৈধ নামে ডাকা নাজায়েজ নয়। নবীজি (সা.)-এর পবিত্র জীবনীতেও এর উদাহরণ রয়েছে। এক বর্ণনায় আয়েশা (রা.) বলেন, রাসুল (সা.) ভালোবেসে কখনো কখনো আমার নাম হুমায়রা বা লাল গোলাপ বলে ডাকতেন। (ইবনে মাজাহ, হাদিস : ২৪৭৪)

অন্য হাদিসে এসেছে, নবি পত্নী আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন একবার কিছু হাবশী যুবক শারীরিক কসরত দেখানোর জন্য মসজিদে প্রবেশ করে। তখন রাসূল (সা.) আমাকে বললেন, হে হুমায়রা তুমি কি তাদের খেলা দেখতে চাও? আমি বললাম, হ্যাঁ।’ [সুনানে কুবরা, হাদিস: ৮৯০২]

এ হাদিস থেকে প্রমাণ হয়, স্ত্রীকে আদর করে বাবু বা অন্য কোনো নামে ডাকলে নাজায়েজ বা হারাম হবে না।

আরও পড়ুন

তবে বিশেষজ্ঞ আলেমরা বলেন, স্ত্রীকে আদর করে ডাকার জন্য পৃথিবীতে আরও বহু ভাষা ও বহু শব্দের ব্যবহার রয়েছে। আমাদের সমাজে বাবু শব্দটি যেহেতু সন্তানকে আদর করে ডাকার জন্য বব্যহার করা হয়; তাই সন্তানের বাবাকে বা মাকে একই শব্দে ডাকা দৃষ্টিকটু ও সামাজিক শিষ্টাচার বহির্ভূত।

তাই বাবু না ডেকে অন্য কোনো নামে ডাকাই ভালো।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অজুর পর যে দোয়া পড়লে মিলবে জান্নাতের আট দরজা খোলার সুসংবাদ
পবিত্রতা ও পরিচ্ছন্নতা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। একজন মুমিনের জীবনে শারীরিক ও আত্মিক পবিত্রতার বিশেষ গুরুত্ব রয়েছে। নামাজ আদায় ও কোরআন তিলাওয়াতসহ বিভিন্ন ইবাদতের জন্য অজু গুরুত্বপূর্ণ আমল।
অজুর পর যে দোয়া পড়লে মিলবে জান্নাতের আট দরজা খোলার সুসংবাদ
নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাতায়াত করলে কী ৪০ দিনের ইবাদত নষ্ট হয়
মসজিদে নামাজ আদায়ের সময় কখনো কখনো নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়ার প্রয়োজন হতে পারে।
নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাতায়াত করলে কী ৪০ দিনের ইবাদত নষ্ট হয়
আজকের নামাজের সময়সূচি
রোববার (৪ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
হাদিসের বর্ণনা / বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে যারা
মুমিনের জীবনে তাওয়াক্কুল বা আল্লাহর ওপর পূর্ণ ভরসার গুরুত্ব অপরিসীম। বিনা হিসাবে জান্নাত পাওয়া মহান আল্লাহর অনন্য নেয়ামতের একটি।
বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে যারা
২০৩০ সালে একই বছরে দুইবার রমজান, কেন ঘটবে এমন বিরল ঘটনা?
২০৩০ সালে একই গ্রেগরিয়ান বছরে দুইবার পবিত্র রমজান মাস পেতে যাচ্ছেন বিশ্বের মুসলমানরা। জানুয়ারি ও ডিসেম্বর মাসে রমজান পড়ার সম্ভাবনা থাকায় ওই বছর দুই দফায় রোজা পালনের বিরল পরিস্থিতি তৈরি হবে।
২০৩০ সালে একই বছরে দুইবার রমজান, কেন ঘটবে এমন বিরল ঘটনা?
আরও পড়ুন
এবার প্রতারক স্বামীর খোঁজে হবিগঞ্জে ভারতীয় নারী
নওগাঁয় খ্রিষ্টান ধর্ম ছেড়ে একই পরিবারের ৫ জনের ইসলাম গ্রহণ
নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বাস ও অটোরিকশা চলাচল বন্ধ
নওগাঁয় বাস চলাচল বন্ধ