ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

মসজিদে বেশি কথা বললে কি গুনাহ? ইসলাম কী বলে

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০৯:৪১ এএম
মসজিদ ইবাদত, নামাজ ও আল্লাহর স্মরণের স্থান—তাই কথাবার্তাও হোক শালীন ও সংযত  । ছবি: সংগৃহীত

মসজিদ আল্লাহর ইবাদত, নামাজ, জিকির ও কোরআন তিলাওয়াতের পবিত্র স্থান। তাই অনেকের মনে প্রশ্ন থাকে—মসজিদে দুনিয়াবি কথা বলা কি সম্পূর্ণ নিষিদ্ধ? বেশি কথা বললে কি নেক আমল নষ্ট হয়ে যায়? এ বিষয়ে প্রচলিত কিছু কথাকে হাদিস মনে করা হলেও নির্ভরযোগ্য সূত্রে সেগুলোর প্রমাণ পাওয়া যায় না।

রাসুলুল্লাহ (সা.) মসজিদের উদ্দেশ্য সম্পর্কে বলেছেন—

إِنَّمَا هِيَ لِذِكْرِ اللَّهِ وَالصَّلَاةِ وَقِرَاءَةِ الْقُرْآنِ

অর্থ: মসজিদ আল্লাহর জিকির, নামাজ ও কোরআন তিলাওয়াতের জন্য।
—সহিহ মুসলিম

তাই মসজিদকে দুনিয়াবি কাজকর্ম, হৈচৈ বা অপ্রয়োজনীয় আড্ডার স্থান বানানো ঠিক নয়। হাদিসে মসজিদে কেনাবেচা, হারানো জিনিসের ঘোষণা এবং এমন কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে, যা মসজিদের মর্যাদা নষ্ট করে।

তবে মসজিদে সব ধরনের বৈধ কথাবার্তা সম্পূর্ণ হারাম—এমন কোনো সহিহ হাদিস নেই। রাসুলুল্লাহ (সা.)-এর যুগে সাহাবিরা মসজিদে বিভিন্ন বিষয়ে কথা বলতেন, জাহেলি যুগের ঘটনা আলোচনা করতেন, কবিতা পাঠ করতেন এবং কখনো হাসতেনও।

আরও পড়ুন

জাবির (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ফজরের নামাজের পর সূর্য ওঠা পর্যন্ত নিজের নামাজের স্থানে বসে থাকতেন। এ সময় সাহাবিরা বিভিন্ন বিষয়ে কথা বলতেন, জাহেলি যুগের ঘটনা আলোচনা করতেন এবং কবিতা পাঠ করতেন। তাঁরা হাসলে রাসুলুল্লাহ (সা.) মুচকি হাসতেন।
—সহিহ মুসলিম, হাদিস: ৬৭০

তবে শর্ত হলো, কথাবার্তা যেন উচ্চস্বরে না হয় এবং অন্য মুসল্লির নামাজ, জিকির বা কোরআন তিলাওয়াতে ব্যাঘাত না ঘটে।

এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

أَلَا إِنَّ كُلَّكُمْ مُنَاجٍ رَبَّهُ، فَلَا يُؤْذِيَنَّ بَعْضُكُمْ بَعْضًا

অর্থ: তোমাদের প্রত্যেকেই তার রবের সঙ্গে কথা বলছে। তাই তোমরা কেউ যেন কাউকে কষ্ট না দাও এবং একে ওপরের চেয়ে উঁচু আওয়াজ না করো।
—সুনানে আবু দাউদ, হাদিস: ১৩৩২

মসজিদে কথা বললেই চল্লিশ বছরের আমল নষ্ট?

লোকমুখে একটি কথা প্রচলিত আছে—

مَنْ تَكَلَّمَ بِكَلَامِ الدُّنْيَا فِي الْمَسْجِدِ أَحْبَطَ اللَّهُ أَعْمَالَهُ أَرْبَعِينَ سَنَةً

অর্থ: যে ব্যক্তি মসজিদে দুনিয়াবি কথা বলবে, আল্লাহ তার চল্লিশ বছরের আমল নষ্ট করে দেবেন।

তবে মুহাদ্দিসদের মতে, এটি সহিহ হাদিস নয়; বরং বানোয়াট বর্ণনা।

একইভাবে, ‘মসজিদে কথা বললে নেক আমল নষ্ট হয়ে যায়, যেমন পশু ঘাস খায়’—এ ধরনের কথাও নির্ভরযোগ্য হাদিস হিসেবে প্রমাণিত নয়।

আর ‘মসজিদে বেশি কথা বললে ফেরেশতারা প্রথমে তাকে আল্লাহর প্রিয় ব্যক্তি, পরে আল্লাহর অপছন্দের ব্যক্তি বলে চুপ করতে বলে এবং শেষে তার ওপর লানত দেয়’—এমন কথাও রাসুলুল্লাহ (সা.)-এর সহিহ হাদিস নয়। নির্ভরযোগ্য কোনো সনদে এ বর্ণনার প্রমাণ পাওয়া যায় না।

ইসলামের শিক্ষা হলো, মসজিদের মর্যাদা রক্ষা করা এবং এটিকে ইবাদতের স্থান হিসেবে সম্মান করা। প্রয়োজন হলে বৈধ বিষয়ে কথা বলা যেতে পারে, তবে তা যেন আড্ডা, হৈচৈ বা অন্যের ইবাদতে বাধার কারণ না হয়। মসজিদে নীরবতা, শালীনতা ও অন্য মুসল্লির প্রতি সম্মান বজায় রাখাই একজন মুমিনের করণীয়।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অজুর পর যে দোয়া পড়লে মিলবে জান্নাতের আট দরজা খোলার সুসংবাদ
পবিত্রতা ও পরিচ্ছন্নতা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। একজন মুমিনের জীবনে শারীরিক ও আত্মিক পবিত্রতার বিশেষ গুরুত্ব রয়েছে। নামাজ আদায় ও কোরআন তিলাওয়াতসহ বিভিন্ন ইবাদতের জন্য অজু গুরুত্বপূর্ণ আমল।
অজুর পর যে দোয়া পড়লে মিলবে জান্নাতের আট দরজা খোলার সুসংবাদ
নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাতায়াত করলে কী ৪০ দিনের ইবাদত নষ্ট হয়
মসজিদে নামাজ আদায়ের সময় কখনো কখনো নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়ার প্রয়োজন হতে পারে।
নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাতায়াত করলে কী ৪০ দিনের ইবাদত নষ্ট হয়
আজকের নামাজের সময়সূচি
রোববার (৪ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
হাদিসের বর্ণনা / বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে যারা
মুমিনের জীবনে তাওয়াক্কুল বা আল্লাহর ওপর পূর্ণ ভরসার গুরুত্ব অপরিসীম। বিনা হিসাবে জান্নাত পাওয়া মহান আল্লাহর অনন্য নেয়ামতের একটি।
বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে যারা
২০৩০ সালে একই বছরে দুইবার রমজান, কেন ঘটবে এমন বিরল ঘটনা?
২০৩০ সালে একই গ্রেগরিয়ান বছরে দুইবার পবিত্র রমজান মাস পেতে যাচ্ছেন বিশ্বের মুসলমানরা। জানুয়ারি ও ডিসেম্বর মাসে রমজান পড়ার সম্ভাবনা থাকায় ওই বছর দুই দফায় রোজা পালনের বিরল পরিস্থিতি তৈরি হবে।
২০৩০ সালে একই বছরে দুইবার রমজান, কেন ঘটবে এমন বিরল ঘটনা?
আরও পড়ুন
হারামাইনে আজ জুমার নামাজ পড়াবেন যারা
মসজিদের ইমাম-খাদেমের বদলে সাম্মানীর তালিকায় জামায়াত নেতাদের নাম
মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ইসমাইল
মসজিদে গিয়ে বিয়ে করলেন দুই সংগীতশিল্পী