ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো মানুষ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০১:৩২ পিএম
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে জশনে জুলুস ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ।

বুধবার (২৬ আগস্ট) সকাল থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাইজভান্ডারি আশেকানরা সেখানে আসতে শুরু করেন।

আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বেলা ১১টার পর সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ গেট থেকে জশনে জুলুস বের হওয়ার কথা রয়েছে।

জুলুসটি দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও সচিবালয়ের সামনে দিয়ে ঘুরে পুনরায় সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হবে। এরপর সেখানে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ।

আজ সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন প্রবেশপথ দিয়ে দলে দলে মানুষ অনুষ্ঠানস্থলে প্রবেশ করছেন। দেশের বিভিন্ন জেলা থেকে আসা বাসগুলো আব্দুল গনি রোডসহ আশপাশের এলাকায় অবস্থান করছে।

উদ্যানের দক্ষিণ পাশে নারী ও পুরুষদের জন্য পৃথক দুটি প্যান্ডেল করা হয়েছে। সকাল দিকে এক পশলা বৃষ্টি হওয়ায় অনুষ্ঠানস্থলের বিভিন্ন অংশ কাদায় ভরে গেছে। এর মধ্যেই বৃষ্টি উপেক্ষা করে অংশগ্রহণকারীরা সমাবেশস্থলে জড়ো হচ্ছেন।

আয়োজকরা জানিয়েছেন, আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশে জাতীয় রাজনীতিবিদ, বিভিন্ন দেশ থেকে আগত সুফি স্কলার, পীর-মাশায়েখ, ওলামা, শিক্ষাবিদ ও ধর্মীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। এতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ সুন্নি সুফিবাদী জনতার অংশগ্রহণের কথা রয়েছে।

আরও পড়ুন

মহাসমাবেশে সভাপতিত্ব করবেন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যেসব অবস্থায় আজানের জবাব দেওয়া নিষেধ
ইসলামে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের জন্য আজান দেওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। নামাজের প্রতি আহ্বান জানাতে মুয়াজ্জিন আজান দিয়ে থাকেন।
যেসব অবস্থায় আজানের জবাব দেওয়া নিষেধ
দুর্গাপূজা যেভাবে বাঙালি হিন্দুদের বৃহত্তম ধর্মীয় উৎসবে পরিণত হলো
এ বছর ১৬ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে বাঙালি হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।
দুর্গাপূজা যেভাবে বাঙালি হিন্দুদের বৃহত্তম ধর্মীয় উৎসবে পরিণত হলো
এআই নিয়ে গ্র্যান্ড মসজিদের প্রধান ইমাম শায়েখ সুদাইসের সতর্কবার্তা
মানুষকে প্রতারিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করাকে সম্পূর্ণ হারাম বলে সতর্ক করেছেন পবিত্র মক্কা নগরীর গ্র্যান্ড মসজিদের প্রধান ইমাম শায়েখ আবদুর রহমান আস-সুদাইস। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহারের জন্য মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এআই নিয়ে গ্র্যান্ড মসজিদের প্রধান ইমাম শায়েখ সুদাইসের সতর্কবার্তা
আজকের নামাজের সময়সূচি
সোমবার (১২ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি
বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (১২ অক্টোবর) রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে।
বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি
আরও পড়ুন
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি বার্তা সরকারের
ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত
ঢাকায় মহাসমাবেশসহ নতুন কর্মসূচি ঘোষণা করলো ১১ দলীয় ঐক্য
পেশাগত নিবন্ধনের দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের মহাসমাবেশ ও স্মারকলিপি প্রদান