ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

গোসল ফরজ অবস্থায় সন্তানকে দুধ পান করানো কী জায়েজ?

ধর্ম ডেস্ক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম
ছবি: সংগৃহীত

শিশু সন্তানের জন্য মায়ের বুকের দুধ আল্লাহ তাআলার একটি বিশেষ নেয়ামত। জন্মের পর শিশুর জন্য মায়ের বুকের দুধই সবচেয়ে উপযুক্ত খাবার। তাই সন্তানের জন্মের পর মায়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো শিশুকে বুকের দুধ পান করানো। আর ইসলামের দৃষ্টিতে মায়ের দুধ নবজাতক শিশুর জন্মগত অধিকার।

তবে একজন নারীর বিভিন্ন কারণে এমন অবস্থার সৃষ্টি হতে পারে, যখন তার ওপর গোসল ফরজ হয়। তখন অনেকের মনে প্রশ্ন জাগে, এ অবস্থায় কী তিনি সন্তানকে বুকের দুধ পান করাতে পারবেন? মায়ের অপবিত্রতা কী শিশুকে দুধ পান করানোর ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করে? এ অবস্থায় সন্তানকে দুধ পান করানো শরিয়তসম্মত কি না, তা নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা রয়েছে।

ইসলামি শরিয়তে পবিত্রতা ও অপবিত্রতার বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজ, তাওয়াফসহ বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে পবিত্রতা অর্জন করা জরুরি। তবে শরিয়তের প্রতিটি কাজের জন্য একই ধরনের পবিত্রতার বিধান প্রযোজ্য নয়। তাই কোনো নারীর ওপর গোসল ফরজ হওয়া মানেই তার সব ধরনের দৈনন্দিন কাজ নিষিদ্ধ হয়ে যাবে, এমনটি নয়।

রাজধানীর জামিয়াতুল ইসলামিয়া বায়তুস সালামের ফতোয়া বিভাগের প্রধান মুফতি আব্দুর রহমান হোসাইনী বলেন, গোসল ফরজ অবস্থায়ও মা তার সন্তানকে দুধ পান করাতে পারবেন। এ জন্য মায়ের পবিত্র থাকা শর্ত নয়। অপবিত্র অবস্থায় সন্তানকে দুধ পান করানো নাজায়েজ বা হারাম নয়।

তবে কোনো নারী এ অবস্থায় দুধ পান করানো থেকে বিরত থেকে পবিত্র অবস্থায় সন্তানকে দুধ পান করানোর প্রতি যত্নশীল হলে তা পরহেজগারি ও তাকওয়ার একটি আমল হিসেবে গণ্য হবে। এর নূর, বরকত, ভালো প্রভাব ও ইতিবাচক প্রতিক্রিয়া সন্তানের মধ্যেও প্রকাশ পাবে ইনশাআল্লাহ। (ফতহুল বারি: ১/৩৯১, দারুল ফিকর প্রকাশনী; ফাতাওয়ায়ে হিন্দিয়া: ১৪৪২০৩২০১২৫৮)

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজকের নামাজের সময়সূচি
বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। 
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
পবিত্র মসজিদুল হারামের ধর্মবিষয়ক উপপ্রধান হলেন ড. ফরিদ আল-গামদি
সৌদি আরবের পবিত্র মসজিদুল হারামের ধর্মবিষয়ক দপ্তরের উপপ্রধান হিসেবে ড. ফরিদ বিন আলী আল-গামদি নিয়োগ পেয়েছেন।
পবিত্র মসজিদুল হারামের ধর্মবিষয়ক উপপ্রধান হলেন ড. ফরিদ আল-গামদি
গালি দিলে কী অজু ভেঙে যায়
পবিত্রতা মুমিনের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। নামাজ, কোরআন তিলাওয়াতসহ বিভিন্ন ইবাদতের জন্য অজু করা হয়।
গালি দিলে কী অজু ভেঙে যায়
আজকের নামাজের সময়সূচি
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
আরও পড়ুন
অন্যের বাচ্চাকে বুকের দুধ খাইয়ে আলোচনায় মন্ত্রী