ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ফরজ গোসলের সময় অনেকে যে ভুলটি করেন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ এএম
ছবি: এআই দ্বারা তৈরিকৃত ছবি

ইসলামী শরিয়তে পবিত্রতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন কারণে মুসলমানের ওপর ফরজ গোসল আবশ্যক হতে পারে। তবে গোসলের সঠিক নিয়ম না জানার কারণে অনেকেই অনিচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ কিছু বিষয় বাদ দিয়ে ফেলেন।

ফরজ গোসলের সময় নাকের ভেতরে পানি পৌঁছানো নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ইসলামী স্কলার মুফতি রেজাউল করীম আবরার। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক আলোচনায় তিনি এ বিষয়ে বিস্তারিত কথা বলেন।

মুফতি রেজাউল করীম আবরারের বক্তব্য অনুযায়ী, ফরজ গোসলের ক্ষেত্রে নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো জরুরি। অনেকেই শাওয়ারের নিচে গোসল করেন কিংবা পুকুরে নেমে সরাসরি গোসল করেন। এ সময় নাকের ভেতরে পানি যথাযথভাবে পৌঁছেছে কি না, তা অনেকেরই খেয়াল থাকে না।

আঙুল দিয়ে নাক মাসাহ করলেই কি গোসল হবে?

মুফতি আবরার বলেন, সমাজে প্রচলিত একটি ভুল ধারণা হলো আঙুল ভিজিয়ে নাকের নরম অংশে মাসাহ করলেই নাক ধোয়া হয়ে যায়। তবে শুধু এভাবে মাসাহ করলে ফরজ গোসলের ক্ষেত্রে প্রয়োজনীয় পানি পৌঁছানোর বিষয়টি নিশ্চিত হয় না।

নাক ধোয়ার সঠিক পদ্ধতি কী?

তিনি বলেন, নাক ধোয়ার ক্ষেত্রে হাতে পানি নিয়ে তা শ্বাসের মাধ্যমে নাকের ভেতরে পৌঁছাতে হবে। এরপর নাকের ভেতরের অংশ ভালোভাবে পরিষ্কার করতে হবে, যাতে কোনো অংশ শুকনো না থাকে।

তার বক্তব্য অনুযায়ী, পানি দিয়ে নাক ধোয়ার সময় ডান হাত দিয়ে পানি নেওয়া এবং বাম হাত দিয়ে নাক পরিষ্কার করা যেতে পারে। তিনি এভাবে তিনবার নাক ধোয়ার কথা উল্লেখ করেন।

গোসল সঠিক না হলে কী হবে?

ফরজ গোসলের কোনো আবশ্যকীয় অংশ বাদ পড়ে গেলে পবিত্রতা অর্জন সম্পন্ন হয়েছে কি না, তা নিয়ে শরিয়তি বিধান প্রযোজ্য হয়। ফলে গোসলের নিয়ম সঠিকভাবে জানা এবং তা যথাযথভাবে পালন করা গুরুত্বপূর্ণ।

মুফতি রেজাউল করীম আবরার বলেন, অপবিত্র অবস্থায় নামাজ আদায় করা শরিয়তসম্মত নয়। তাই ফরজ গোসলের ক্ষেত্রে অবহেলা না করে এর সঠিক নিয়ম জেনে সতর্কতার সঙ্গে গোসল করা উচিত।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যেসব অবস্থায় আজানের জবাব দেওয়া নিষেধ
ইসলামে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের জন্য আজান দেওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। নামাজের প্রতি আহ্বান জানাতে মুয়াজ্জিন আজান দিয়ে থাকেন।
যেসব অবস্থায় আজানের জবাব দেওয়া নিষেধ
দুর্গাপূজা যেভাবে বাঙালি হিন্দুদের বৃহত্তম ধর্মীয় উৎসবে পরিণত হলো
এ বছর ১৬ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে বাঙালি হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।
দুর্গাপূজা যেভাবে বাঙালি হিন্দুদের বৃহত্তম ধর্মীয় উৎসবে পরিণত হলো
এআই নিয়ে গ্র্যান্ড মসজিদের প্রধান ইমাম শায়েখ সুদাইসের সতর্কবার্তা
মানুষকে প্রতারিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করাকে সম্পূর্ণ হারাম বলে সতর্ক করেছেন পবিত্র মক্কা নগরীর গ্র্যান্ড মসজিদের প্রধান ইমাম শায়েখ আবদুর রহমান আস-সুদাইস। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহারের জন্য মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এআই নিয়ে গ্র্যান্ড মসজিদের প্রধান ইমাম শায়েখ সুদাইসের সতর্কবার্তা
আজকের নামাজের সময়সূচি
সোমবার (১২ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি
বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (১২ অক্টোবর) রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে।
বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি