ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

শিশুর জানাজায় যে দোয়া পড়বেন

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতিমের আজকের প্রথম জানাজার দৃশ্য । ছবি : সংগৃহীত

মৃত্যু সবার জন্যই অবশ্যম্ভাবী। তবে কোনো অপ্রাপ্তবয়স্ক শিশু মারা গেলে তার জানাজার নামাজের দোয়া প্রাপ্তবয়স্ক মৃত ব্যক্তির জানাজার দোয়া থেকে আলাদা। ইসলামী শরিয়তে শিশুর জন্য জানাজার তৃতীয় তাকবিরের পর বিশেষ একটি দোয়া পড়ার কথা বলা হয়েছে।

শিশুর জানাজায় যে দোয়া

অপ্রাপ্তবয়স্ক মৃত শিশুর জানাজার নামাজে তৃতীয় তাকবিরের পর পড়া যায়—

اَللّٰهُمَّ اجْعَلْهُ لَنَا فَرَطًا، وَاجْعَلْهُ لَنَا أَجْرًا وَذُخْرًا، وَاجْعَلْهُ لَنَا شَافِعًا وَمُشَفَّعًا

উচ্চারণ: আল্লাহুম্মাজআলহু লানা ফারাতান, ওয়াজআলহু লানা আজরাও ওয়া যুখরান, ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফ্ফাআন।

অর্থ: হে আল্লাহ! তাকে আমাদের জন্য অগ্রবর্তী সওয়াবের উপকরণ বানিয়ে দিন, তাকে আমাদের জন্য সঞ্চয় ও সওয়াবের কারণ বানিয়ে দিন এবং তাকে আমাদের জন্য সুপারিশকারী ও গ্রহণযোগ্য সুপারিশকারী বানিয়ে দিন।

এই দোয়ায় মৃত শিশুকে তার বাবা-মা ও পরিবারের জন্য আল্লাহর পক্ষ থেকে সওয়াব ও নেকির মাধ্যম হিসেবে কবুল করার প্রার্থনা করা হয়।

প্রাপ্তবয়স্ক মৃতের জানাজার দোয়া

প্রাপ্তবয়স্ক মৃত ব্যক্তির জানাজার নামাজে তৃতীয় তাকবিরের পর পড়া হয়—

اللّٰهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا، وَشَاهِدِنَا وَغَائِبِنَا، وَصَغِيرِنَا وَكَبِيرِنَا، وَذَكَرِنَا وَأُنْثَانَا، اللّٰهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ

অর্থ: হে আল্লাহ! আমাদের জীবিত ও মৃত, উপস্থিত ও অনুপস্থিত, ছোট ও বড় এবং পুরুষ ও নারী—সবাইকে ক্ষমা করে দিন। হে আল্লাহ! আমাদের মধ্যে যাকে জীবিত রাখবেন, তাকে ইসলামের ওপর জীবিত রাখুন এবং যাকে মৃত্যুদান করবেন, তাকে ঈমানের ওপর মৃত্যুদান করুন।

ইসলামে কখন শিশু প্রাপ্তবয়স্ক হয়

ইসলামে শুধু বয়সের ভিত্তিতে নয়, প্রাপ্তবয়স্ক হওয়ার কিছু শারীরিক আলামতও নির্ধারণ করা হয়েছে। ছেলে ও মেয়ের ক্ষেত্রে এসব আলামত প্রকাশ পেলে তাকে শরিয়তের দৃষ্টিতে প্রাপ্তবয়স্ক বা বালেগ হিসেবে গণ্য করা হয়।

ছেলেদের ক্ষেত্রে সাধারণত স্বপ্নদোষ বা বীর্যপাতের মতো আলামত দেখা দিলে বালেগ হওয়ার বিষয়টি প্রমাণিত হয়।

মেয়েদের ক্ষেত্রে মাসিক শুরু হওয়া, স্বপ্নদোষ বা গর্ভধারণের মতো আলামত প্রাপ্তবয়স্ক হওয়ার নিদর্শন হিসেবে গণ্য হয়।

তবে এসব আলামত প্রকাশ না পেলেও হিজরি হিসাবে ১৫ বছর পূর্ণ হলে ছেলে-মেয়ে উভয়কেই শরিয়তের দৃষ্টিতে প্রাপ্তবয়স্ক হিসেবে গণ্য করা হয়—এমন মতের পক্ষে সহিহ হাদিসের বর্ণনা রয়েছে।

১৫ বছর বয়সের বিষয়ে যে হাদিস

হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) বলেন, উহুদ যুদ্ধের সময় রাসুলুল্লাহ (সা.) তাঁকে যুদ্ধে অংশগ্রহণের অনুমতি দেননি। তখন তাঁর বয়স ছিল ১৪ বছর। পরবর্তী সময়ে খন্দকের যুদ্ধের সময় তাঁর বয়স ১৫ বছর হলে রাসুলুল্লাহ (সা.) তাঁকে যুদ্ধে অংশগ্রহণের অনুমতি দেন।

হযরত নাফি (রহ.) বলেন, পরে তিনি হজরত উমর ইবনে আবদুল আজিজ (রহ.)-কে এই হাদিসটি শোনালে তিনি বলেন, এটিই প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক হওয়ার সীমারেখা।

—সহিহ বুখারি, হাদিস: ২৬৬৪; সহিহ মুসলিম, হাদিস: ১৮৬৮

জানাজার দোয়ায় পার্থক্য কেন

অপ্রাপ্তবয়স্ক শিশুর জন্য সাধারণত প্রাপ্তবয়স্ক মৃত ব্যক্তির মতো গুনাহ মাফের দোয়া না করে তার মাধ্যমে পরিবার ও উপস্থিত মুসল্লিদের জন্য সওয়াব এবং সুপারিশের প্রার্থনা করা হয়। আর প্রাপ্তবয়স্ক মৃতের জন্য ক্ষমা, রহমত ও ঈমানের ওপর মৃত্যুর দোয়া করা হয়।

তাই জানাজার নামাজে মৃত ব্যক্তি শিশু নাকি প্রাপ্তবয়স্ক—তা জানা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে জানাজার দোয়া সঠিকভাবে শেখা এবং আরবি উচ্চারণ যথাসম্ভব শুদ্ধ রাখার চেষ্টা করা উচিত।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যেসব অবস্থায় আজানের জবাব দেওয়া নিষেধ
ইসলামে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের জন্য আজান দেওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। নামাজের প্রতি আহ্বান জানাতে মুয়াজ্জিন আজান দিয়ে থাকেন।
যেসব অবস্থায় আজানের জবাব দেওয়া নিষেধ
দুর্গাপূজা যেভাবে বাঙালি হিন্দুদের বৃহত্তম ধর্মীয় উৎসবে পরিণত হলো
এ বছর ১৬ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে বাঙালি হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।
দুর্গাপূজা যেভাবে বাঙালি হিন্দুদের বৃহত্তম ধর্মীয় উৎসবে পরিণত হলো
এআই নিয়ে গ্র্যান্ড মসজিদের প্রধান ইমাম শায়েখ সুদাইসের সতর্কবার্তা
মানুষকে প্রতারিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করাকে সম্পূর্ণ হারাম বলে সতর্ক করেছেন পবিত্র মক্কা নগরীর গ্র্যান্ড মসজিদের প্রধান ইমাম শায়েখ আবদুর রহমান আস-সুদাইস। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহারের জন্য মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এআই নিয়ে গ্র্যান্ড মসজিদের প্রধান ইমাম শায়েখ সুদাইসের সতর্কবার্তা
আজকের নামাজের সময়সূচি
সোমবার (১২ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি
বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (১২ অক্টোবর) রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে।
বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি