ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

পবিত্র মসজিদুল হারামের ধর্মবিষয়ক উপপ্রধান হলেন ড. ফরিদ আল-গামদি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পিএম
ড. ফরিদ বিন আলী আল-গামদি। ছবি: সংগৃহীত

সৌদি আরবের পবিত্র মসজিদুল হারামের ধর্মবিষয়ক দপ্তরের উপপ্রধান হিসেবে ড. ফরিদ বিন আলী আল-গামদি নিয়োগ পেয়েছেন। একই সঙ্গে তাকে ধর্মবিষয়ক দপ্তরের কার্যক্রম উন্নয়ন ও বিকাশের দায়িত্বে তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার পবিত্র মসজিদে নববীর ধর্মবিষয়ক প্রধান শায়খ ড. আবদুর রহমান বিন আবদুল আজিজ আস-সুদাইস তাকে এ পদে নিয়োগ দেন।

দপ্তরের প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরও শক্তিশালী করা, নেতৃত্ব ও একাডেমিক দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের কাজে যুক্ত করা এবং কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এর মাধ্যমে মসজিদুল হারামে আগত মুসল্লি ও দর্শনার্থীদের জন্য ধর্মীয় সেবা আরো উন্নত করার পাশাপাশি সেবার মান বৃদ্ধির প্রত্যাশা করা হচ্ছে।

অধ্যাপক ফরিদ আলী আল-গামদি সৌদি আরবের উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও প্রশাসক। তিনি একসময় উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্বও পালন করেছেন। প্রাতিষ্ঠানিক উন্নয়ন, কর্মদক্ষতা বৃদ্ধি ও কমিউনিটি সার্ভিসের বিভিন্ন ক্ষেত্রে তার একাডেমিক ও প্রশাসনিক অবদান রয়েছে।

এ দিকে নতুন দায়িত্ব পাওয়ায় ড. ফরিদ আল-গামদিকে অভিনন্দন জানিয়েছেন শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। তিনি নতুন দায়িত্বে তার সাফল্য ও কল্যাণ কামনা করেন এবং তার অভিজ্ঞতার মাধ্যমে ধর্মবিষয়ক দপ্তরের কার্যক্রম আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গালি দিলে কী অজু ভেঙে যায়
পবিত্রতা মুমিনের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। নামাজ, কোরআন তিলাওয়াতসহ বিভিন্ন ইবাদতের জন্য অজু করা হয়।
গালি দিলে কী অজু ভেঙে যায়
আজকের নামাজের সময়সূচি
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
কোরআন-হাদিসের আলোকে বিয়ের ১০ উপকারিতা
বিয়ে মানুষের জীবনে শুধু একজন জীবনসঙ্গী পাওয়ার মাধ্যম নয়। বরং এর মাধ্যমে গড়ে ওঠে পরিবার, দাম্পত্য বন্ধন ও সামাজিক সম্পর্ক। ইসলামে বিয়েকে বৈধ জীবনযাপনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়েছে।
কোরআন-হাদিসের আলোকে বিয়ের ১০ উপকারিতা
আজকের নামাজের সময়সূচি
সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
নূহ (আ.)-এর নৌকার খোঁজে পাহাড় খনন, মিলল নতুন রহস্যের সন্ধান
হযরত নূহ (আ.)-এর নৌকার সন্ধান পাওয়ার দাবি নিয়ে আবারও আলোচনায় এসেছে তুরস্কের একটি রহস্যময় স্থান।
নূহ (আ.)-এর নৌকার খোঁজে পাহাড় খনন, মিলল নতুন রহস্যের সন্ধান