ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

মেসেজে সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব?

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ এএম

মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ইমোর মতো সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ সালাম দিলে তার উত্তর দেওয়া কি ওয়াজিব? ইসলামী শরিয়তে এ বিষয়ে কী বলা হয়েছে?

সালাম ইসলামের অন্যতম সুন্দর অভিবাদন। এর মাধ্যমে একজন মুসলমান অন্যজনের শান্তি, কল্যাণ ও আল্লাহর রহমত কামনা করেন। পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতি গড়ে তুলতেও সালামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ইসলামে সালাম দেওয়া সুন্নত। আর সালামের উত্তর দেওয়া ওয়াজিব। কেউ সালাম দিলে তার চেয়ে উত্তমভাবে অথবা অনুরূপভাবে উত্তর দেওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ তায়ালা।

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমাদেরকে যখন অভিবাদন করা হয়, তখন তোমরা তার চেয়ে উত্তম প্রত্যাভিবাদন করবে অথবা তার অনুরূপ করবে।’ (সুরা নিসা: ৮৬)

মেসেঞ্জারে সালাম দিলে উত্তর দিতে হবে?

এ প্রসঙ্গে ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহ এক প্রশ্নের উত্তরে বলেন, ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী কেউ সরাসরি সালাম দিলে যেমন তার উত্তর দেওয়া ওয়াজিব, তেমনি মেসেজের মাধ্যমে সালাম দিলেও এর উত্তর দেওয়া ওয়াজিব।

তিনি বলেন, পবিত্র কোরআনের আয়াতে সালামের কোনো নির্দিষ্ট মাধ্যম উল্লেখ করা হয়নি। তাই মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মেসেজিং অ্যাপে কেউ সালাম দিলে তার জবাব দিতে হবে।

সালামের উত্তর কি লিখে দিতে হবে?

এ বিষয়ে ইসলামী ফিকহের আলোচনায় বলা হয়েছে, লিখিতভাবে সালাম পাওয়ার পর মুখে সালামের উত্তর দিলেও জবাব আদায় হয়ে যায়। এর জন্য সালামদাতাকে শুনিয়ে দেওয়া, পাল্টা মেসেজ পাঠানো কিংবা ফোন করে জানানো আবশ্যক নয়।

তবে মেসেজিং অ্যাপে সালাম দিলে লিখিতভাবে উত্তর দেওয়াই উত্তম। কারণ, প্রেরক সালাম পাঠানোর পর উত্তর না পেলে কষ্ট পেতে পারেন বা মনে করতে পারেন, তার সালাম উপেক্ষা করা হয়েছে।

সালামের জবাব কীভাবে দেবেন?

কেউ ‘আসসালামু আলাইকুম’ লিখে সালাম দিলে উত্তরে ‘ওয়ালাইকুমুস সালাম’ বলা যায়। আর সালামের সঙ্গে আল্লাহর রহমত ও বরকতের দোয়া থাকলে উত্তরে সেভাবেও বলা উত্তম।

সালামের উত্তর দেওয়ার ক্ষেত্রে আল্লাহর নির্দেশ হলো, সালামের চেয়ে উত্তমভাবে অথবা অনুরূপভাবে জবাব দেওয়া। তাই সালামকে অবহেলা না করে যথাযথভাবে উত্তর দেওয়া প্রত্যেক মুসলমানের কর্তব্য।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পারস্পরিক সালাম বিনিময়ের মাধ্যমে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার শিক্ষা দিয়েছেন। হাদিসে এসেছে, ‘তোমরা পরস্পরের মধ্যে সালাম প্রচার কর।’ (সহিহ মুসলিম: ৫৪)

সুতরাং, মেসেঞ্জার বা অন্য কোনো মেসেজিং অ্যাপে কেউ সালাম দিলে তার উত্তর দেওয়া ওয়াজিব। মুখে উত্তর দিলেও তা আদায় হয়ে যায়। তবে পারস্পরিক সৌহার্দ্য ও ভালোবাসা বজায় রাখতে লিখিতভাবে সালামের উত্তর দেওয়াই উত্তম।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদিতে হামলার প্রভাবে আতঙ্কে ওমরাহ যাত্রীরা
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ও ফ্লাইট বিঘ্নিত হওয়ায় উদ্বেগ বাড়ছে ওমরাহ যাত্রীদের মধ্যে। নিহতদের মধ্যে রয়েছেন বাংলাদেশিও।
সৌদিতে হামলার প্রভাবে আতঙ্কে ওমরাহ যাত্রীরা
যে গুনাহগুলো থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করেছেন নবীজি 
মানুষের জীবনে ভালো কাজের পাশাপাশি নানা ধরনের পাপের প্রলোভনও আসে।
যে গুনাহগুলো থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করেছেন নবীজি 
জুমার দিন বেশি সওয়াব পেতে যে আমলগুলো করবেন
মুসলমানদের কাছে জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ। এ দিনের রয়েছে বিশেষ ফজিলত ও ইবাদতের নানা সুযোগ।
জুমার দিন বেশি সওয়াব পেতে যে আমলগুলো করবেন
আজকের নামাজের সময়সূচি
মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন ও জীবনে বরকত পেতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের বিকল্প নেই।
আজকের নামাজের সময়সূচি
শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রস্তুতি এখন একদম শেষ পর্যায়ে। নগরজুড়ে উৎসবের গুঞ্জন। শরতের বাতাস কানে কানে জানান দিচ্ছে, মর্ত্যে আসছেন দূর্গোতিনাশিনী। মহালয়া থেকে শুরু ক্ষণগণনা।
শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য
আরও পড়ুন
ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন