ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

সৌদিতে হামলার প্রভাবে আতঙ্কে ওমরাহ যাত্রীরা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫০ এএম
ছবি: সংগৃহীত

রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ও ফ্লাইট বিঘ্নিত হওয়ায় উদ্বেগ বাড়ছে ওমরাহ যাত্রীদের মধ্যে। নিহতদের মধ্যে রয়েছেন বাংলাদেশিও।

মক্কার পবিত্র মসজিদুল হারামে কাবা শরিফ ঘিরে তাওয়াফ করছেন হাজারো মুসল্লি। সারা বছর বিশ্বের নানা প্রান্ত থেকে ওমরাহ পালনে সৌদি আরবে আসেন ধর্মপ্রাণ মুসলমানরা। তবে পবিত্র এই যাত্রার মধ্যেই এবার তাদের ঘিরে ধরেছে যুদ্ধের আতঙ্ক ও নিরাপত্তা অনিশ্চয়তা।

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণহানি ও বহু মানুষ আহত হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। হামলায় নিহতদের মধ্যে বাংলাদেশি নাগরিকও রয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক মানুষ।

হামলার সময় বিমানবন্দরে অবস্থান করছিলেন ওমরাহ যাত্রীরাও। এ ঘটনায় এক ইমামসহ দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আহত হয়েছেন ২৪ বাংলাদেশি। এমন পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত ওমরাহ যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সৌদি আরবে ওমরাহ পালন করতে যাওয়া এক মুসল্লি বলেন, ‘আমি আমার পরিবার ও নিজের জন্য গভীরভাবে উদ্বিগ্ন। আমরা ক্রমাগত ফোনে সতর্কবার্তা পাচ্ছি এবং খুব চিন্তায় আছি। আল্লাহ আমাদের, সৌদি আরব ও অন্যান্য জায়গার সব মুসলিমকে এই বিপদ থেকে রক্ষা করুন।’

ইসলামের দুই পবিত্র শহর মক্কা ও মদিনাকে লক্ষ্যবস্তু না করার প্রতিশ্রুতি দিয়েছে হামলাকারী গোষ্ঠীটি। ফলে পবিত্র শহরগুলোতে সরাসরি হামলার খবর না থাকলেও, সেখানে পৌঁছানোর যাত্রাপথ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

সংঘাতের প্রভাব পড়েছে বিমান চলাচলেও। নিরাপত্তা উদ্বেগে অনেক ফ্লাইট বাতিল বা বিলম্বিত করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওমরাহ যাত্রীরা। অনেকে বিকল্প যাত্রাপথ খুঁজছেন। দোহা ও দুবাইগামী স্থলপথের পরিবহন ভাড়াও বেড়েছে। ফলে বিপাকে পড়েছেন ওমরাহ যাত্রী, ব্যবসায়ী ও বিদেশি কর্মীরা।

সৌদি আরবে অবস্থানরত আরেক মুসল্লি জানান, তাদের কিছু ভ্রমণ পরিকল্পনা স্থগিত করা হয়েছে। ফ্লাইট বাতিল হওয়ায় তার বন্ধুরা সৌদি আরবে পৌঁছাতে পারেননি। তার ভাষায়, হামলাগুলো শুধু রাষ্ট্রের নয়, ওমরাহ যাত্রী, ভ্রমণকারী ও আগত যাত্রীদেরও ব্যাপক ক্ষতি করেছে।

একদিকে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলার হুমকি, অন্যদিকে পাল্টা সামরিক অভিযান—সব মিলিয়ে ওমরাহ যাত্রীদের উদ্বেগ কাটছে না। একাধিক দেশ সৌদি আরব ভ্রমণে সতর্কতা জারি করেছে। পরিস্থিতির কারণে পবিত্র এই যাত্রায় নিরাপত্তা ও নির্বিঘ্নে দেশে ফেরার বিষয়টি নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন অনেক মুসল্লি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যে গুনাহগুলো থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করেছেন নবীজি 
মানুষের জীবনে ভালো কাজের পাশাপাশি নানা ধরনের পাপের প্রলোভনও আসে।
যে গুনাহগুলো থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করেছেন নবীজি 
জুমার দিন বেশি সওয়াব পেতে যে আমলগুলো করবেন
মুসলমানদের কাছে জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ। এ দিনের রয়েছে বিশেষ ফজিলত ও ইবাদতের নানা সুযোগ।
জুমার দিন বেশি সওয়াব পেতে যে আমলগুলো করবেন
মেসেজে সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব?
মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ইমোর মতো সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ সালাম দিলে তার উত্তর দেওয়া কি ওয়াজিব? ইসলামী শরিয়তে এ বিষয়ে কী বলা হয়েছে?
মেসেজে সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব?
আজকের নামাজের সময়সূচি
মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন ও জীবনে বরকত পেতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের বিকল্প নেই।
আজকের নামাজের সময়সূচি
শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রস্তুতি এখন একদম শেষ পর্যায়ে। নগরজুড়ে উৎসবের গুঞ্জন। শরতের বাতাস কানে কানে জানান দিচ্ছে, মর্ত্যে আসছেন দূর্গোতিনাশিনী। মহালয়া থেকে শুরু ক্ষণগণনা।
শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য
আরও পড়ুন
সৌদি আরবের তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ঘর হারালেন টেনিস তারকা
এবার হরমুজে মার্কিন জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইউক্রেন