ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে দুর্গাপূজা

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৮:১৯ এএম
ছবি: সংগৃহীত

শুভ বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বুধবার(২১ অক্টোবর) শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ছয় দিনের আনন্দ-উৎসব শেষে মণ্ডপে-মণ্ডপে এখন চলছে দেবী দুর্গাকে বিদায় জানানোর প্রস্তুতি। এ উপলক্ষে উৎসবের আমেজের পাশাপাশি বিরাজ করছে বিদায়ের আবহ।

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ বছরের দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জন সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এরপর টানা ছয় দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপগুলোতে চলে পূজা-অর্চনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা আয়োজন। বিজয়া দশমী উপলক্ষে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকা বর্ণিল সাজে সজ্জিত হয়। বিভিন্ন পূজামণ্ডপে নির্মাণ করা হয় আকর্ষণীয় তোরণ ও নান্দনিক সাজসজ্জা। পূজার দিনগুলোতে মণ্ডপগুলোতে ছিল দর্শনার্থীদের ভিড় এবং নানা সাংস্কৃতিক আয়োজন। আজ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সেই উৎসবের আনুষ্ঠানিকতা।

বিজয়া দশমী উপলক্ষে রয়েছে সরকারি ছুটি। এ বছর হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাহী আদেশে দুর্গাপূজার ছুটি তিন দিন পর্যন্ত বাড়ানো হয়েছে। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করছেন ছুটিপ্রাপ্তরা। দীর্ঘ ছুটি উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।

দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবই নয়, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। এ উৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার বন্ধন দৃঢ় করে। বিজয়া দশমীর মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় হলেও মানুষের মধ্যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রত্যাশা থেকে যায়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
অতীতের ব্যর্থ প্রেম বা সম্পর্কের পরিণতি না পাওয়ার হতাশায় বিয়ের প্রতি অনীহা তৈরি হওয়াকে ‘নির্বুদ্ধিতা’ হিসেবে আখ্যা দিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। এক আলোচনা অনুষ্ঠানে শ্রোতার প্রশ্নের জবাবে তিনি অতীতের স্মৃতি আঁকড়ে না ধরে বাস্তবতা মেনে নেওয়া এবং আল্লাহর শুকরিয়া আদায় করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।  অনুষ্ঠানে এক শ্রোতা প্রশ্ন করেন, ২০ বছর বয়সে তিনি একটি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। পারস্পরিক ভালোবাসা থাকলেও দুই পরিবারের সম্মতি না পাওয়ায় মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়। বর্তমানে ২৮ বছর বয়সে এসে ওই শ্রোতা আর বিয়ের প্রতি আগ্রহ বোধ করছেন না। এ অবস্থায় বিয়ে না করার বিষয়ে শরিয়তের বিধান কী, তা জানতে চান তিনি। জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, বিয়েবহির্ভূত বা হারাম সম্পর্ক গুনাহের কাজ। সেই সম্পর্কের পরিণতি না পাওয়ায় বা কাউকে হারানোর বেদনায় মনের দুঃখে বিয়ে না করার সিদ্ধান্ত নেওয়া বোকামি ও নির্বুদ্ধিতার শামিল।  তিনি বলেন, যাকে নিয়ে ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা করা হয়েছিল, তিনি অন্যত্র সংসার পেতে সুখে-শান্তিতে থাকলে তার স্মৃতিতে নিজেকে আটকে রাখার কোনো যৌক্তিকতা নেই।  শায়খ আহমাদুল্লাহ বাস্তবতার মুখোমুখি হওয়ার ওপর জোর দিয়ে বলেন, কেউ যদি অন্যত্র বিয়ে করে ভালো থাকতে পারেন, তবে নিজের জীবন থামিয়ে না রেখে নতুন করে শুরু করাই বুদ্ধিমানের কাজ। অতীতের সম্পর্কটি না হওয়াকে ক্ষতি হিসেবে না দেখে বরং ‘ভুল জায়গা থেকে আল্লাহ বাঁচিয়েছেন’—এমন ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে শুকরিয়া আদায় করার পরামর্শ দেন তিনি।  আরটিভি/ এমএ
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
প্রথমবার জাতীয় তাফসির প্রতিযোগিতার আয়োজন, বিজয়ীদের নাম ঘোষণা
দেশে প্রথমবারের মতো জাতীয় তাফসির প্রতিযোগিতার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে ‘ক’ গ্রুপে প্রথম হয়েছেন ঝালকাঠির হাফেজ মাহমুদুল হাসান এবং ‘খ’ গ্রুপে প্রথম হয়েছেন টাঙ্গাইলের মুফতী নাঈমুর রহমান নাঈম। শনিবার (২১ নভেম্বর) জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এর আগে গত ১৯ নভেম্বর প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের কার্যক্রম শুরু হয়। এতে দেশের আটটি বিভাগ থেকে নির্বাচিত ৪৮ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে দ্বিতীয় হয়েছেন নীলফামারীর জুবায়ের হোসাইন জিশান এবং তৃতীয় হয়েছেন ময়মনসিংহের আবদুল্লাহ আল মামুন ফুয়াদ। ‘খ’ গ্রুপে দ্বিতীয় হয়েছেন ঢাকার মো. নাছিমুল হক ছাদী এবং তৃতীয় হয়েছেন ময়মনসিংহের মাসউদ রিদওয়ান। জাতীয় পর্যায়ে উভয় গ্রুপের প্রথম স্থান অধিকারীকে দুই লাখ টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে এক লাখ ৫০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে এক লাখ টাকা করে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি বিজয়ীদের ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে। দুটি গ্রুপে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘ক’ গ্রুপে ফাজিল, জালালাইন, দাওরায়ে হাদিস ও কামিল পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী এবং আরবি ও ইসলামিক স্টাডিজের শিক্ষার্থীরা অংশ নেন। অন্যদিকে ‘খ’ গ্রুপে কামিল ও দাওরায়ে হাদিস উত্তীর্ণ এবং আরবি ও ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রিধারী মাদ্রাসাশিক্ষক, খতিব, ইমাম, গবেষক, দাঈ, ইসলামী লেখক, ওয়ায়েজ ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়। ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, বিভাগীয় পর্যায়ের মাধ্যমে প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়। দুই গ্রুপে এতে মোট দুই হাজার ৫৮০ জন প্রতিযোগী নিবন্ধন করেন। এর মধ্যে ‘ক’ গ্রুপে এক হাজার ৪৩৫ জন এবং ‘খ’ গ্রুপে এক হাজার ১৪৫ জন নিবন্ধন করেন। নিবন্ধিত প্রতিযোগীদের নিয়ে গত ১০ অক্টোবর দেশের আটটি বিভাগীয় শহরে একই সময়ে অভিন্ন প্রশ্নপত্রে লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার মাধ্যমে বিভাগীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী নির্বাচন করা হয়। বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকারীকে ২০ হাজার, দ্বিতীয় স্থান অধিকারীকে ১৫ হাজার এবং তৃতীয় স্থান অধিকারীকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ পুরস্কার, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে বিভাগীয় পর্যায়ে নির্বাচিত ৪৮ জন প্রতিযোগীকে নিয়ে গত ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁও কার্যালয়ে ছয় দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ ও গ্রুমিং সেশনের আয়োজন করা হয়। দেশের খ্যাতনামা ইসলামী স্কলাররা এ প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে অংশ নেন। তারা প্রতিযোগীদের তাফসীরবিষয়ক জ্ঞান, দক্ষতা ও উপস্থাপনার মানোন্নয়নে প্রশিক্ষণ দেন। আয়োজকদের আশা, ইসলামী জ্ঞানচর্চা, পবিত্র কোরআনের তাফসীর অনুধাবন এবং যোগ্য ও দক্ষ মুফাসসির তৈরিতে এ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম শনিবার এসব তথ্য জানান। আরটিভি/এমএ  
প্রথমবার জাতীয় তাফসির প্রতিযোগিতার আয়োজন, বিজয়ীদের নাম ঘোষণা
মসজিদুল হারাম ও মসজিদে নববিতে শিশুদের স্ট্রলার ব্যবহারে নতুন নির্দেশনা
পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববিতে শিশুদের নিয়ে আসা মুসল্লি ও ওমরাহ যাত্রীদের সুবিধার্থে বেবি স্ট্রলার ব্যবহারে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মসজিদুল হারাম ও মসজিদে নববিতে শিশুদের স্ট্রলার ব্যবহারে নতুন নির্দেশনা
আজকের নামাজের সময়সূচি
শনিবার (২১ নভেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
অহংকারের পরিণতি দুনিয়া-আখিরাতে ভয়াবহ, ইসলামে রয়েছে কঠোর সতর্কতা 
‘অহংকার পতনের মূল’—কথাটি সমাজে বহুল প্রচলিত।
অহংকারের পরিণতি দুনিয়া-আখিরাতে ভয়াবহ, ইসলামে রয়েছে কঠোর সতর্কতা 
আরও পড়ুন
২০২৮ সালে ১৫ দিনের ব্যবধানে দুর্গাপূজা হবে দুইবার!
টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
টানা পাঁচ দিন ছুটি শেষ, রোববার খুলছে অফিস
পূজার ছুটি শেষে রোববার খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়