ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

সাংবাদিকদের পেটানো নিয়ে উল্টো সুর এনায়েতুল্লাহ আব্বাসীর

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০১:৫০ পিএম
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের ‘কুত্তার মতো পেটানো দরকার’ বলে মন্তব্যের পর এবার নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তাহরিকে খতমে নুবুওয়্যাত বাংলাদেশের আমির ইসলামী বক্তা ড. এনায়েতুল্লাহ আব্বাসি। তিনি দাবি করেছেন, সব সাংবাদিককে গালিগালাজ করেননি; বরং যারা হলুদ সাংবাদিকতা করেন এবং টাকার বিনিময়ে সংবাদ পরিবর্তন করেন, তাদের সমালোচনা করেছেন।

ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযান নিয়ে নেতিবাচক প্রচারণা চালানো সাংবাদিকদেরও এ সমালোচনার আওতায় রেখেছেন বলে জানান তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে ঢাকা উত্তরখান থানার চাঁনপাড়া বাজারের মরহুম ইসলাম উদ্দিন খান সুপার মার্কেটে আল মাদরাসা রাহিমিয়া তালিমুল কুরআনের মাহফিলে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন আব্বাসি।

তিনি বলেন, ‘আমি সব সাংবাদিককে গালিগালাজ করিনি। সাংবাদিকদের মধ্যে যারা হলুদ সাংবাদিকতা করেন, আমি তাদের গালি দিয়েছি। যারা টাকার বিনিময়ে হিরোকে জিরো বানান, আবার জিরোকে হিরো বানান, আমি তাদের বিরোধিতা করেছি।’

সাংবাদিকতাকে উত্তম পেশা উল্লেখ করে আব্বাসি বলেন, একটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে ভালো সাংবাদিকতার প্রয়োজন রয়েছে। দেশে অধিকাংশ সাংবাদিক টাকা পেলে সংবাদ পরিবর্তন করে ফেলেন। তারা ভালো মানুষের চরিত্র হনন করেন। আবার টাকার বিনিময়ে চরিত্রহীন মানুষের পক্ষে সংবাদ প্রকাশ করেন।

তিনি প্রশ্ন করেন, ‘এ ধরনের সাংবাদিকদের আমি যদি গালি দিয়ে থাকি, তাহলে কি ভুল করেছি?’

এর আগে সোমবার (১৯ অক্টোবর) রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আব্বাসি। সেখানে ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযান নিয়ে কথা বলতে গিয়ে তিনি সাংবাদিকদের সমালোচনা করেন।

ওই মাহফিলে আব্বাসি বলেন, ‘ইশরাক হোসেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। অবশ্যই এটা ঠিক। তার পিস্তল উঁচিয়ে ধরার পদ্ধতিটা খারাপ ছিল, উদ্দেশ্য মহৎ ছিল। কিন্তু একদল সাংবাদিক সেটা নেতিবাচকভাবে প্রচার করেছে।’

সাংবাদিকদের সমালোচনা করে তিনি আরও বলেন, সাংবাদিকেরা ইতিবাচক সংবাদ প্রচার করলে মাদকের বিরুদ্ধে ইশরাকের অভিযান নিয়ে সরকারের সিদ্ধান্ত ভিন্ন হতে পারত। কিন্তু ‘হলুদ সাংবাদিকেরা’ তা করেননি। এ সময় তিনি বলেন, ‘সবচেয়ে খারাপ এরা। এদেরকে কুত্তার মতো পেটানো দরকার।’

পরে মাহফিলে ‘কুত্তার মতো পেটানো দরকার’ নিয়ে আব্বাসীর দেওয়া ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, শীর্ষে পাঁচ নেতা
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণ প্রকাশিত হয়েছে। এবার প্রথমবারের মতো যৌথভাবে শীর্ষস্থান অধিকার করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের পাঁচ নেতা।
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, শীর্ষে পাঁচ নেতা
আজকের নামাজের সময়সূচি
শনিবার (১৪ নভেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
তালাক নিয়ে ইসলামের বিধান, বিচ্ছেদেও রয়েছে নারীর অধিকার
বিয়ে শুধু দুজন মানুষের একসঙ্গে পথচলার নাম নয়, বরং এটি ভালোবাসা, বিশ্বাস, দায়িত্ব ও পারস্পরিক শ্রদ্ধার এক পবিত্র বন্ধন।
তালাক নিয়ে ইসলামের বিধান, বিচ্ছেদেও রয়েছে নারীর অধিকার
মসজিদে নববিতে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’, মিলবে পুনঃপ্রবেশের সুবিধা
সৌদি আরবের পবিত্র মসজিদে নববিতে জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লিদের সুবিধার্থে চালু রয়েছে বিশেষ ‘তাসহিল কার্ড’। এই কার্ডের মাধ্যমে জরুরি প্রয়োজনে সাময়িকভাবে মসজিদের বাইরে গেলেও পুনরায় প্রবেশের সুযোগ পান মুসল্লিরা।
মসজিদে নববিতে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’, মিলবে পুনঃপ্রবেশের সুবিধা
মসজিদে নববীতে রমজান ছাড়াও কেন চলে ইফতারির আয়োজন?
রমজান ছাড়াও বছরের প্রতি সোমবার ও বৃহস্পতিবার মসজিদে নববীতে আয়োজন করা হয় ইফতার। সুন্নাহ অনুসরণে নফল রোজা পালনকারী হাজারো মুসল্লি একসঙ্গে ইফতারে অংশ নেন। পবিত্র মদিনা। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত এই শহর বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে ভালোবাসা, শ্রদ্ধা ও আত্মিক প্রশান্তির এক অনন্য ঠিকানা। প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ধর্মপ্রাণ মানুষ ছুটে আসেন এই পবিত্র নগরীতে। কারও কাছে এটি বহুদিনের স্বপ্নপূরণ, আবার কারও কাছে জীবনের অন্যতম কাঙ্ক্ষিত সফর। মদিনায় এসে মুসল্লিদের অন্যতম আকর্ষণ মসজিদে নববী ও রাসুলুল্লাহ (সা.)-এর রওজা শরিফ জিয়ারত। প্রতিদিন হাজারো মুসল্লি দীর্ঘ সারিতে দাঁড়িয়ে রওজা শরিফে সালাম জানান। দীর্ঘ অপেক্ষার পর প্রিয় নবীর রওজার কাছে পৌঁছানোর মুহূর্তে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ দরুদ ও সালাম পাঠ করেন, কেউ নীরবে দাঁড়িয়ে থাকেন, আবার কারও চোখের পানিই হয়ে ওঠে অনুভূতির প্রকাশ। রাসুলুল্লাহ (সা.)-এর রওজা শরিফের পাশে শায়িত আছেন ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক (রা.) এবং দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব (রা.)। এ কারণে স্থানটি মুসলমানদের কাছে বিশেষ মর্যাদা ও আবেগের প্রতীক। তবে মসজিদে নববীর আরেকটি ব্যতিক্রমী আয়োজন অনেকেরই কৌতূহল জাগায়। সেটি হলো রমজান মাসের বাইরেও বছরজুড়ে নির্দিষ্ট দিনে ইফতারির ব্যবস্থা। সাধারণত প্রতি সোমবার ও বৃহস্পতিবার মসজিদে নববীতে রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করা হয়। ইসলামে এ দুই দিনে নফল রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। মহানবী (সা.) নিজেও নিয়মিত সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। তার সুন্নাহ অনুসরণে অনেক মুসল্লি এই দুই দিনে নফল রোজা পালন করেন। তাদের সুবিধার্থেই মসজিদে নববীতে এই ইফতার আয়োজন করা হয়। আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে শুরু হয় ইফতার। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিরা একই সারিতে বসে একসঙ্গে ইফতার করেন। ভাষা, বর্ণ ও দেশের ভেদাভেদ ভুলে একই কাতারে বসে খাবার ভাগাভাগি করার এই দৃশ্য ইসলামের সাম্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। মসজিদে নববীর পাশেই অবস্থিত ঐতিহাসিক জান্নাতুল বাকি। ইসলামের ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সমাধিস্থল এই কবরস্থান। পবিত্র এই স্থান মুসল্লিদের মনে করিয়ে দেয় দুনিয়ার জীবনের ক্ষণস্থায়িত্ব এবং পরকালের কথা। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নামলেও মদিনার আধ্যাত্মিক পরিবেশে যেন ভাটা পড়ে না। মসজিদে নববীর আলোকোজ্জ্বল প্রাঙ্গণে চলতে থাকে নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়া। সবশেষে নিজ দেশে ফিরে যান বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা। তবে তাদের হৃদয়ে থেকে যায় পবিত্র মদিনার অমলিন স্মৃতি, মসজিদে নববীর প্রশান্তি আর প্রিয় নবীর শহরে আবারও ফিরে আসার আকাঙ্ক্ষা। আরটিভি/এসকে
মসজিদে নববীতে রমজান ছাড়াও কেন চলে ইফতারির আয়োজন?
আরও পড়ুন
উপহার বা যে নামেই হোক, ঘুষ লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক
বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ইশরাক হোসেনের
ফ্যাসিবাদের পুনরুত্থানের সুযোগ করে দিচ্ছে বিরোধী দল: ইশরাক
মার্শাল আর্ট কনফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইশরাক