ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

বিড়ি খেলে কি অজু ভেঙে যায়

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০২:০৫ পিএম
ছবি: সংগৃহীত

দৈনন্দিন জীবনে অজু করার পর নানা প্রয়োজনে অনেকে পানাহার করেন, আবার কেউ ধূমপানও করে থাকেন। স্বাভাবিক খাবারের কারণে অজু ভাঙে না—এটি সবার জানা। কিন্তু প্রশ্ন হলো, অজুর পর বিড়ি বা সিগারেট খেলে কি অজু ভেঙে যায়? নাকি সেই অজুতেই নামাজ আদায় ও পবিত্র কোরআন স্পর্শ করা যাবে? শরিয়তের দৃষ্টিতে এ বিষয়ে স্পষ্ট বিধান ও মাসআলা রয়েছে।

ধূমপানের কারণে কি অজু ভাঙে
ইসলামিক ফিকাহশাস্ত্র ও ফুকাহায়ে কেরামের সিদ্ধান্ত অনুযায়ী, অজু ভঙ্গের সুনির্দিষ্ট কারণ মূলত ৭টি:

১. মল-মূত্রের রাস্তা দিয়ে কোনো কিছু (ময়লা, পানি, রক্ত, বাতাস বা অন্য কিছু) বের হওয়া।
২. মুখের লালার সঙ্গে সমপরিমাণ বা বেশি রক্ত আসা (কম হলে অজু ভাঙে না)।
৩. চিত, কাত বা হেলান দিয়ে গভীর ঘুম দেওয়া।
৪. পাগল হওয়া।
৫. মাতাল বা নেশাগ্রস্ত হওয়া।
৬. জ্ঞান হারিয়ে ফেলা।
৭. নামাজে উচ্চস্বরে হাসা (জানাজার নামাজ ছাড়া)।

সংক্ষেপে বলতে গেলে, শরীর থেকে কোনো নাপাক বের হওয়া বা বের হওয়ার পরিস্থিতি তৈরি হওয়ার মাধ্যমেই কেবল অজু ভাঙে। যেহেতু ধূমপানের মাধ্যমে শরীর থেকে কোনো নাপাক বস্তু বের হয় না, তাই নিছক বিড়ি-সিগারেট খাওয়ার কারণে অজু ভাঙে না। (রদ্দুল মুহতার: ১ / ১৪৪; ফাতায়ায়ে আলমগিরি: ১ / ১২)

ধূমপান কি জায়েজ? ইসলাম যা বলে
অজু না ভাঙলেও ধূমপানকে ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। কারণ এতে একদিকে যেমন বিপুল আর্থিক অপচয় হয়, অন্যদিকে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি সাধিত হয়। জেনেশুনে নিজের শরীর ও সম্পদ ধ্বংস করা সম্পূর্ণ নিষিদ্ধ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘তোমরা নিজের হাতে নিজেদের ধ্বংসে নিক্ষেপ করো না।’ (সুরা বাকারা: ১৯৫)

দুর্গন্ধযুক্ত অবস্থায় নামাজ ও মসজিদে যাওয়ার হুকুম
ধূমপানের কারণে মুখ ও শরীর থেকে তীব্র দুর্গন্ধ ছড়ায়, যা অন্যের কষ্টের কারণ হয়। হাদিসে অন্যকে কষ্ট দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের ওপর ইমান রাখে, সে যেন তার প্রতিবেশীকে বা আশপাশের মানুষকে কষ্ট না দেয়। (সহিহ বুখারি)

বিড়ি খেয়ে নামাজ আদায়
বিড়ি-সিগারেটের দুর্গন্ধ নিয়ে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে। ধূমপানে অজু ভাঙবে না বিধায় ওই অজুতেই নামাজ হয়ে যাবে, তবে দুর্গন্ধযুক্ত অবস্থায় নামাজে দাঁড়ানো অনুচিত।

বিড়ি খেয়ে মসজিদে প্রবেশ
মুখে তীব্র দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করা নিষেধ। পেঁয়াজ-রসুনের দুর্গন্ধের চেয়েও বিড়ি-সিগারেটের গন্ধ বেশি তীব্র হয়। রাসুল (সা.) পেঁয়াজ-রসুন খেয়ে দুর্গন্ধ নিয়ে মসজিদের ধারে কাছে যেতে নিষেধ করেছেন, কারণ এতে মানুষ ও ফেরেশতারা কষ্ট পায়। (সহিহ মুসলিম)

ধূমপায়ী মুমিনদের জন্য করণীয়
সিগারেট খাওয়ার অভ্যাস একবারে ছাড়তে না পারলে কেবল এই অজুহাতে নামাজ বা জামাতে যাওয়া ছেড়ে দেওয়া যাবে না। বরং ধূমপান ছেড়ে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করতে হবে। একই সঙ্গে মসজিদে যাওয়ার বা নামাজ পড়ার আগে ভালোমতো মেসওয়াক বা ব্রাশ করে, কিংবা কুলি করে মুখ ও শরীরের দুর্গন্ধ দূর করে নিতে হবে।

লেখক: মুফতি হাসান আরিফ

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজকের নামাজের সময়সূচি
শনিবার (৩১ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
২০২৭ সালের পবিত্র রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে আগামী বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু এবং ১০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করায় তারিখে পরিবর্তন আসতে পারে। কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসন প্রকাশিত সম্ভাব্য ধর্মীয় ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান। মাসব্যাপী রোজা পালনের পর ৯ মার্চ উদযাপিত হওয়ার কথা রয়েছে ঈদুল ফিতর। এছাড়া ৫ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে কদর পালনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী, ১৬ থেকে ১৮ মে পর্যন্ত তিন দিনব্যাপী উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল আজহা। এর আগের দিন ১৫ মে পালিত হওয়ার কথা পবিত্র আরাফাতের দিন। এ ছাড়া ৪-৫ জানুয়ারি দিবাগত রাতে শবে মেরাজ, ২২-২৩ জানুয়ারি দিবাগত রাতে শবে বরাত এবং ১৫ জুন পবিত্র আশুরা পালনের সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী ঈদে মিলাদুন্নবী ১৪-১৫ আগস্ট উদযাপিত হতে পারে। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে রমজান শুরু হতে পারে। এ ক্ষেত্রে ৭ ফেব্রুয়ারি, রোববার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার চেষ্টা করা হবে। চাঁদ দেখা গেলে সেদিন রাতে প্রথম তারাবিহ নামাজ আদায় করবেন মুসল্লিরা। এরপর সেহরি খেয়ে ৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে। গালফ নিউজের পূর্বাভাস অনুযায়ী, ১০ মার্চ, বুধবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে কাজাখস্তানের ধর্মীয় প্রশাসনের ক্যালেন্ডারে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়েছে ৯ মার্চ। অর্থাৎ, রমজান শুরুর তারিখ নিয়ে দুই পূর্বাভাসে মিল থাকলেও ঈদুল ফিতরের তারিখে এক দিনের পার্থক্য রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ধর্মীয় দিবসগুলোর চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই চাঁদ দেখার পরই আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করা হবে। উল্লেখ্য, ২০২৬ সালে ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান শুরু হয়েছিল। মাসব্যাপী সিয়াম সাধনা শেষে ২০ মার্চ উদযাপিত হয়েছিল পবিত্র ঈদুল ফিতর। আরটিভি/এসকে
২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
নুহ নবীর নৌকা বলে ধারণা করা স্থানে আরও এক নতুন আবিষ্কারের দাবি গবেষকদের
তুরস্কের আরারাত পর্বতের কাছে অবস্থিত দুরুপিনার গঠনে নুহ নবীর নৌকার ধ্বংসাবশেষ পাওয়ার নতুন দাবি করেছেন একদল গবেষক। তাদের দাবি, সেখানে কাঠকয়লার মতো পোড়া কাঠের পাশাপাশি ভূগর্ভে প্রায় ৩০ ফুট গভীরে না-পোড়া কাঠের সন্ধানও মিলেছে।
নুহ নবীর নৌকা বলে ধারণা করা স্থানে আরও এক নতুন আবিষ্কারের দাবি গবেষকদের
হারামাইনে আজ জুমার নামাজ পড়াবেন যারা
সৌদি আরবের পবিত্র দুই মসজিদ মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন দুই বিশিষ্ট আলেম ও কারি। শুক্রবার (৩০ অক্টোবর ২০২৫) সৌদি আরবের ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। হিজরি সনের জমাদিউল আউয়াল মাসের তৃতীয় জুমা আজ। এ উপলক্ষে মসজিদে হারাম ও মসজিদে নববিতে মুসল্লিদের জুমার নামাজ পড়াবেন শায়খ উসামাহ খাইয়াত ও শায়খ আব্দুল বারি আস-সুবাইতি। মসজিদে হারাম আজ পবিত্র মসজিদে হারামে জুমার নামাজের ইমামতি করবেন বিশিষ্ট আলেম ও কারি শায়খ উসামাহ খাইয়াত। ১৯৫৬ সালে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা শায়খ আব্দুল্লাহ মসজিদে হারামের সাবেক ইমাম ও খতিব ছিলেন। শায়খ উসামাহ ১৯৭৭ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে মাস্টার্স এবং ১৯৮৮ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৯৭ সাল থেকে তিনি মসজিদে হারামের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ ও উসুলে দ্বীন অনুষদের অধ্যাপক এবং সৌদি শুরা কাউন্সিলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। মসজিদে নববি অন্যদিকে, পবিত্র মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন বিশিষ্ট আলেম ও কারি শায়খ আব্দুল বারি আস-সুবাইতি। ১৩৮০ হিজরিতে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন তিনি। সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াতের জন্য বিশ্বজুড়ে তার ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা রয়েছে। ১৪০৫ হিজরিতে কিং ফাহাদ আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন শায়খ আব্দুল বারি আস-সুবাইতি। পরে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ইসলামি শরিয়া অনুষয়ে ভর্তি হন। সেখান থেকে ১৪০৯ হিজরিতে অনার্স এবং ১৪১৫ হিজরিতে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। ১৪১৪ হিজরি সাল থেকে তিনি পবিত্র মসজিদে নববির ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পবিত্র দুই মসজিদে এই দুই প্রখ্যাত আলেমের ইমামতিতে জুমার নামাজ আদায়ের জন্য প্রতিদিনের মতো আজও দেশ-বিদেশের বিপুলসংখ্যক মুসল্লি সমবেত হবেন। আরটিভি/এসকে
হারামাইনে আজ জুমার নামাজ পড়াবেন যারা
আজকের নামাজের সময়সূচি
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। সে কারণে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা জরুরি।
আজকের নামাজের সময়সূচি
আরও পড়ুন
শনিবার দেশে পৌঁছাবে তৌফিক ইমরোজের মরদেহ, বুদ্ধিজীবী কবরস্থানে দাফন
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
১০ বিডিআর সদস্যকে হত্যা করে জিয়াউল: দেহরক্ষী