ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

মক্কায় বিরল সম্মান পেলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৬ পিএম
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পবিত্র মক্কায় ওমরাহ পালন করতে গিয়ে বিরল সম্মান পেয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু। সৌদি রাজপরিবারের বিশেষ অনুমতিতে পবিত্র কাবার ভেতরে প্রবেশ করে নামাজ আদায়ের সুযোগ পান তিনি।

গত ১ নভেম্বর কাবার ভেতরে নামাজ আদায় করেন প্রেসিডেন্ট তিনুবু। সাধারণত রাষ্ট্রপ্রধান, রাজপরিবারের সদস্য ও বিশেষ গুরুত্বপূর্ণ অতিথিদের মধ্য থেকে সীমিতসংখ্যক ব্যক্তিকে এ সুযোগ দেওয়া হয়।

এ সময় প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন কয়েকজন রাজ্য গভর্নর, তার ছেলে ইয়িনকা তিনুবু, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তারা। তাদের মধ্যে ছিলেন বিইউএ গ্রুপের চেয়ারম্যান আবদুল সামাদ রাবিউ এবং ওআন্দো প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ওয়ালে তিনুবু। কাবার ভেতরে নামাজ আদায়ের পাশাপাশি হাজরে আসওয়াদেও চুম্বন করেন তিনি। এ সময় কাবার গিলাফের চারপাশে নাইজেরিয়ার জাতীয় পতাকার সবুজ ও সাদা রঙের সাজসজ্জা দেখা যায়।

এর আগে, গত ২৯ অক্টোবর সৌদি আরবের মক্কায় পৌঁছান তিনুবু। শুক্রবার ভোরে মসজিদুল হারামে ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। কাবা শরিফ সাতবার তাওয়াফ এবং সাফা-মারওয়া সায়ি শেষে নাইজেরিয়ার শান্তি, ঐক্য, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য দোয়া করেন।

নাইজেরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট তিনুবু বলেন, পবিত্র কাবার ভেতরে প্রবেশের সুযোগ পাওয়া তার জীবনের এক ঐতিহাসিক সম্মান। দেশের মানুষের সেবা অব্যাহত রাখতে আল্লাহর কাছে প্রজ্ঞা ও দৃঢ়তা চেয়েছেন তিনি। এ সুযোগ করে দেওয়ায় সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আমাজনের গভীর বন থেকে বেরিয়ে খাবার চাইল বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী
ব্রাজিলের আমাজন বনাঞ্চলে দীর্ঘদিন ধরে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগহীন অবস্থায় বসবাস করা বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী আওয়ার প্রায় ২০ সদস্য প্রথমবারের মতো বন থেকে বেরিয়ে এসে সরকারি একটি দলের সঙ্গে যোগাযোগ করেছেন।
আমাজনের গভীর বন থেকে বেরিয়ে খাবার চাইল বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী
অভ্যর্থনা জানাতে রানওয়েতে হাজির স্বয়ং শি জিনপিং! কূটনৈতিক প্রথা ভেঙে জড়িয়ে ধরলেন ট্রাম্পকে
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যোগ দিতে চীনের শেনজেনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় কূটনৈতিক প্রথা ভেঙে চীনের শেনজেন বাওআন আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পরপরই রানওয়েতে শি জিনপিং নিজে উপস্থিত হয়ে ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন এবং তাকে জড়িয়ে ধরেন। বিবিসির খবরে বলা হয়, বুধবার (১৮ নভেম্বর) শেনজেনে অবতরণের মধ্য দিয়ে নতুন এক ইতিহাসের অংশ হয়েছেন ট্রাম্প। শেনজেনে শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। বিশ্বের তিন প্রভাবশালী নেতার এই নজিরবিহীন যৌথ বৈঠক ঘিরে শহরজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ও নজরদারি। দায়িত্বে থাকা কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম শেনজেনে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শেনজেনকে দেশটির ‘সিলিকন ভ্যালি’ বলা হয়। বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অনেকগুলোরই আবাস এই শহর। শেনজেনে পৌঁছানোর পর বিমান থেকে নামার সময় ট্রাম্পকে আলিঙ্গন করে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় ট্রাম্পের জন্য লালগালিচা বিছানো হয়। ট্রাম্পের আগমন উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে জড়ো হন স্থানীয় বাসিন্দারাও। তার গাড়িবহরের পথের পাশে ছোট ছোট দলে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানান তারা। ট্রাম্পের অবস্থানের কথা জানা গেছে- এমন একটি হোটেলের বাইরেও জড়ো হন স্থানীয়রা। সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। হোটেলের প্রবেশপথ ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে। এক তরুণ মার্কিন প্রেসিডেন্টের হোটেলের কাছের একটি সড়কে অপেক্ষা করার সময় বলেন, ‘আমি আশা করি, ট্রাম্পের এই সফর যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সেতুবন্ধ তৈরি করতে পারবে।’ ঐতিহাসিক এই আয়োজন ঘিরে ১৮ মিলিয়ন মানুষের শহর শেনজেনের পার্ক ও সড়কগুলোতেও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আরটিভি/টিআর
অভ্যর্থনা জানাতে রানওয়েতে হাজির স্বয়ং শি জিনপিং! কূটনৈতিক প্রথা ভেঙে জড়িয়ে ধরলেন ট্রাম্পকে
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে ৩ শতাংশের বেশি। ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৪৪ ডলারে নেমে এসেছে।  সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে এ বড় পতন দেখা গেছে।  অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ৩ দশমিক ২ শতাংশ। প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৭২ ডলারে। এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হতে পারে। অর্থাৎ বছরের শেষ তিন মাসে বিশ্ববাজারে তেলের উদ্বৃত্ত পরিস্থিতি ফিরে আসার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহণ বাড়তে থাকা এবং বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধির সম্ভাবনাই তেলের দাম কমার পেছনে বড় ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে। আরটিভি/এসআর
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে জাতিসংঘে ভোট, যে অবস্থান নিল বাংলাদেশ
মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ জারির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত একটি প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে বাংলাদেশ। শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৩৩টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে ৩৩টি দেশ। আর বাংলাদেশসহ ১৬টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল। মেক্সিকোর উত্থাপিত ‘মৃত্যুদণ্ড ব্যবহারে স্থগিতাদেশ’ শীর্ষক প্রস্তাবটি জাতিসংঘের ১৯৩ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদে সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়। প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান, জাপান, ইরান, ইরাক, সৌদি আরব, মিশর, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান ও মালদ্বীপসহ আরও কয়েকটি দেশ। প্রস্তাবে বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের অব্যাহত ব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে প্রতিটি দেশের নিজস্ব আইনব্যবস্থা ও শাস্তি নির্ধারণের অধিকারের বিষয়টিও স্বীকার করা হয়েছে। এতে সব দেশকে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ আরোপের আহ্বান জানানো হয়েছে। দীর্ঘমেয়াদি লক্ষ্য হিসেবে মৃত্যুদণ্ডের বিধান সম্পূর্ণ বিলুপ্ত করার কথা বলা হয়েছে। যেসব দেশ ইতোমধ্যে মৃত্যুদণ্ড বাতিল করেছে, তাদের পুনরায় এ শাস্তি চালু না করার আহ্বানও জানানো হয়েছে। ২০২৫ সালে বেড়েছে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার প্রবণতা থাকলেও ২০২৫ সালে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। এ ছাড়া ১৮ বছরের কম বয়সে অপরাধ সংঘটনকারী ব্যক্তিদের মৃত্যুদণ্ড না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অপরাধ সংঘটনের সময় অভিযুক্ত ব্যক্তির বয়স ১৮ বছরের বেশি ছিল কি না, তা নিশ্চিতভাবে নির্ধারণ করা সম্ভব না হলেও মৃত্যুদণ্ড কার্যকর না করার কথা বলা হয়েছে। প্রস্তাবে গর্ভবতী নারী, মানসিক বা বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী ব্যক্তি এবং বয়স্কদের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি যেসব অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে, সেসব অপরাধের পরিধি কমানো এবং কোনো অপরাধের ক্ষেত্রে বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের বিধান বাতিলের আহ্বানও জানানো হয়েছে। উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত এ ধরনের প্রস্তাব সদস্য দেশগুলোর প্রতি আন্তর্জাতিক আহ্বান হিসেবে বিবেচিত হয়। এটি নিজে থেকে কোনো দেশের প্রচলিত মৃত্যুদণ্ডের আইন বাতিল করে না। সূত্র: পিটিআই, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/এসকে
মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে জাতিসংঘে ভোট, যে অবস্থান নিল বাংলাদেশ
কে হবেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব, কীভাবে হবে নির্বাচন? 
জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা।
কে হবেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব, কীভাবে হবে নির্বাচন? 
আরও পড়ুন
ইয়েমেনে বড় বিপর্যয়ের পর সেনাপ্রধান বদলাল সৌদি আরব
বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে সৌদিতে সেই শিশুর মৃত্যুদণ্ড কার্যকর
হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু
সৌদি আরব ভেঙে পড়ছে: ডোনাল্ড ট্রাম্প