ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

রেড জোনে নামাজ পড়তে মসজিদে যাওয়া যাবে না

আরটিভি অনলাইন রিপোর্ট

প্রকাশ : ১৩ জুন ২০২০, ০৬:৫৪ পিএম
রেড জোনে নামাজ পড়তে মসজিদে যাওয়া যাবে না

অত্যধিক করোনা সংক্রমিত রেড জোন এলাকায় মুসলমানদের নামাজসহ অন্যান্য ধর্মাবলম্বীদের প্রার্থনা ঘরে বসেই করতে হবে। মসজিদ কিংবা অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সমবেত হয়ে প্রার্থনা করা যাবে না।

এমন পাঁচটি নির্দেশনা দিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় শনিবার (১৩ জুন) বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় ধর্ম মন্ত্রণালয় গত ৬ এপ্রিল বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের জনসাধারণের মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপসনালয়ে সমবেত না হয়ে নিজ নিজ বাসায় ইবাদত/উপাসনা করার নির্দেশ দেয়। পরবর্তীতে ৬ মে বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা শিথিল করে স্বাস্থ্য বিধি অনুসরণ করে মসজিদে সুস্থ মুসল্লিদের উপস্থিতিতে জামাতে নামাজের অনুমতি দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে করোনা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে এবং সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা ক্রমশ বাড়ছে। করোনার চলমান ঝুঁকি বিবেচনায় দেশের যে কোনো ছোট বা বড় এলাকাকে লাল, হলুদ বা সবুজ জোন (রেড, ইয়োলো ও গ্রিন) হিসেবে চিহ্নিতকরণ কার্যক্রম চলছে। ইতোমধ্যে কিছু এলাকায় প্রাথমিকভাবে পরীক্ষামূলক জোনিং সিস্টেম বাস্তবায়ন কার্যক্রম শুরু করা হয়েছে। গত ১২ জুন স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রেড জোন হিসেবে চিহ্নিত এলাকায় মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপসনালয়ে সর্বসাধারণের আগমন বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়েছে।

বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে সর্বোচ্চ পর্যায়ের সকলের সঙ্গে পরামর্শক্রমে রেড জোন হিসেবে চিহ্নিত এলাকায় মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপসনালয়ে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ইবাদত/উপাসনার বিষয়ে পাঁচটি নির্দেশ দেয়া হয়।
নির্দেশনাগুলো হলো-
১. ভয়ানক করোনা সংক্রমণ রোধ লালজোন হিসেবে চিহ্নিত এলাকায় মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ছাড়া অন্য মুসল্লিকে সরকারের পক্ষ থেকে নিজ নিজ বাসস্থানে নামাজ আদায় এবং জুমার জামায়াতে অংশগ্রহণের পরিবর্তে ঘরে জোহরের নামাজ আদায়ের নির্দেশ দেয়া যাচ্ছে।

২. উল্লিখিত এলাকায় মসজিদে জামাত চালুর প্রয়োজনে খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ পাঁচ ওয়াক্তের নামাজে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ পাঁচজন এবং জুমার জামাতে সর্বোচ্চ ১০ জন শরিক হতে পারবেন। জনস্বার্থে বাইরের কোনো মুসল্লি মসজিদের জামাতে অংশ নিতে পারবেন না।

৩. একই সঙ্গে উল্লিখিত এলাকাসমূহে অন্যান্য ধর্মের অনুসারীদেরকে স্ব স্ব উপাসনালয়ে সমবেত না হয়ে নিজ নিজ বাসস্থানে উপাসনা করার জন্য নির্দেশ দেয়া যাচ্ছে।

৪. এ সময়ে সারাদেশে কোথাও ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, তাবলীগি তালিম বা মিলাদ মাহফিলের আয়োজন করা যাবে না। সবাই ব্যক্তিগতভাবে তিলাওয়াত, জিকির ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর রহমত ও বিপদ মুক্তির প্রার্থনা করবেন।

৫. অন্যান্য ধর্মের অনুসারীরাও এ সময়ে কোনো ধর্মীয় বা সামাজিক আচার অনুষ্ঠানের জন্য সমবেত হতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব ধর্মের মূলনীতির আলোকে এবং জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে এ নির্দেশনা জারি করা হলো। উল্লিখিত নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের পরিচালনা কমিটিকে অনুরোধ জানানো হলো। কোনো প্রতিষ্ঠানে সরকারি এ নির্দেশ লংঘিত হলে প্রশাসন সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে।
পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘রেকর্ডিং চলছে; ১ জানুয়ারি থেকে আসবে আমার ভিডিওগুলো’
দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী জানিয়েছেন, রেকডিং চলছে। আগামী ১ জানুয়ারি ২০২১ থেকে ধারাবাহিকভাবে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো পাবেন। আজ শনিবার নিজের ফেসবুক প্যাজে একটি পোস্ট তিনি একথা জানান। পোস্টে তিনি আরও লিখেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি; সাবস্ক্রাইব করে রাখুন। শেয়ার করে দিন। ধন্যবাদ। এর  মিজানুর রহমান আজহারী তার ইউটিউবে প্রথম ভিডিও ছেড়েছেনে খাদ্যের হালাল হারাম সম্পর্কে। এ বিষয়ে ভিডিও আসছে এমনটা জানিয়ে একটি প্রোমো আপ করেছেন গেলো ২৪ ডিসেম্বর। যা গত ২৪ ঘণ্টায় ভিউ হয়েছে পাঁচ লাখেরও বেশি। মিজানুর রহমান আজহারী তার বক্তব্য আরও সহজে মানুষের কাছে পৌঁছাতে ইউটিউবে চ্যানেল খুলেন গত ১৯ ডিসেম্বর। চ্যানেলটি ইতোমধ্যে সাড়ে সাত লাখের বেশি মানুষ  সাবস্ক্রাইব করেছেন।কোনও ভিডিও ছাড়া এতো সাবস্ক্রাইব ইউটিউবেরও রেকর্ড হতে পারে বলে অনেকে মনে করছেন। অবশ্য ওয়েলকামিং ভিডিও সংক্রান্ত  আরও একটি ভিডিও তিনি আপলোড করেছিলেন। কিন্তু কপিরাইট সংক্রান্ত জটিলতায় সেই ভিডিও তিনি প্রাইভেট করে দিয়েছেন বলে ফেসবুকে জানিয়েছেন। আজহারী লেখেন, ‘গতকাল থেকে অনেকেই জানাচ্ছেন যে, আমার ওয়েলকামিং ভিডিওটিতে অ্যাড শো হচ্ছে। ওয়েলকামিং ভিডিওটির ল্যান্থ ছিল ১ মিনিট ৫ সেকেন্ড। ইন্ট্রোতে ৭ সেকেন্ড, মূল বক্তব্য ৪৬ সেকেন্ড এবং আউট্রোতে ১২ সেকেন্ড। ইন্ট্রো এবং আউট্রোতে—ব্যাকগ্রাউন্ডে দুটি নাশিদের ভোকাল কর্ডের সাউন্ড ইউজ করা হয়েছিল। আমাদের জানা ছিল না যে, এগুলো কপিরাইট ফ্রি নয়। শেষের ১২ সেকেন্ডের জন্য ওরা কপিরাইট ক্লেইম করে, আর এজন্যই কখনো কখনো অ্যাড শো হচ্ছে। আরো পড়ুন... সাত লাখ সাবস্ক্রাইব হওয়ার পর প্রথম ভিডিও আপলোড করলেন আজহারী ‘আলেমদের কুরআনের জ্ঞানের পাশাপাশি কনভেনশনাল জ্ঞানেও দক্ষ হতে হবে’ ভিডিও ছাড়াই হু হু করে বাড়ছে আজহারীর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার এই অ্যাড থেকে আসা রেভিনিউ ঐ মুনশীদের একাউন্টে যোগ হচ্ছে। আমরা আমাদের চ্যানেলে মনিটাইজেশন করিনি এবং কোন অ্যাড দেইনি। পরবর্তীতে, আমরা ভোকাল দুটোকে রিমুভ করার সিদ্ধান্ত নেই, কিন্তু সল্প সময়ে ভিডিওটির অনেক বেশী ভিউ হওয়ার কারণে, শেষের ১২ সেকেন্ডের ব্যাকগ্রাউন্ড ভয়েসটি ট্রিম করা যাচ্ছে না। তাই, ওয়েলকামিং ভিডিওটি প্রাইভেট করে রাখা হয়েছে। ভবিষ্যতে আমরা কপিরাইট-ফ্রি ভোকাল অথবা নাশীদ ব্যবহারের চেষ্টা করব ইনশাআল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় মিজানুর রহমান আজহারী। বিগত কয়েক বছর ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন। জেবি
‘রেকর্ডিং চলছে; ১ জানুয়ারি থেকে আসবে আমার ভিডিওগুলো’
সাত লাখ সাবস্ক্রাইব হওয়ার পর প্রথম ভিডিও আপলোড করলেন আজহারী
দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী তার ইউটিউবে প্রথম ভিডিও ছাড়ছেন খাদ্যের হালাল হারাম সম্পর্কে। এবিষয়ে ভিডিও আসছে এমনটা জানিয়ে একটি প্রোমো আপ করেছেন ২৪ ডিসেম্বর। যা গত ২৪ ঘণ্টায় ভিউ হয়েছে পাঁচ লাখেরও বেশি। মিজানুর রহমান আজহারী তার বক্তব্য আরও সহজে মানুষের কাছে পৌঁছাতে ইউটিউবে চ্যানেল খুলেন গত ১৯ ডিসেম্বর।চ্যানেলটি ইতোমধ্যে সাড়ে সাত লাখের বেশি মানুষ  সাবস্ক্রাইব করেছেন।কোনও ভিডিও ছাড়া এতো সাবস্ক্রাইব ইউটিউবেরও রেকর্ড হতে পারে বলে অনেকে মনে করছেন। অবশ্য ওয়েলকামিং ভিডিও সংক্রান্ত  আরও একটি ভিডিও তিনি আপলোড করেছিলেন। কিন্তু কপিরাইট সংক্রান্ত জটিলতায় সেই ভিডিও তিনি প্রাইভেট করে দিয়েছেন বলে ফেসবুকে জানিয়েছেন।  আজহারী লেখেন, ‘গতকাল থেকে অনেকেই জানাচ্ছেন যে, আমার ওয়েলকামিং ভিডিওটিতে অ্যাড শো হচ্ছে। ওয়েলকামিং ভিডিওটির ল্যান্থ ছিল ১ মিনিট ৫ সেকেন্ড। ইন্ট্রোতে ৭ সেকেন্ড, মূল বক্তব্য ৪৬ সেকেন্ড এবং আউট্রোতে ১২ সেকেন্ড। ইন্ট্রো এবং আউট্রোতে— ব্যাকগ্রাউন্ডে দুটি নাশিদের ভোকাল কর্ডের সাউন্ড ইউজ করা হয়েছিল। আমাদের জানা ছিল না যে, এগুলো কপিরাইট ফ্রি নয়। শেষের ১২ সেকেন্ডের জন্য ওরা কপিরাইট ক্লেইম করে, আর এজন্যই কখনো কখনো অ্যাড শো হচ্ছে। এই অ্যাড থেকে আসা রেভিনিউ ঐ মুনশীদের একাউন্টে যোগ হচ্ছে। আমরা আমাদের চ্যানেলে মনিটাইজেশন করিনি এবং কোন অ্যাড দেইনি। পরবর্তীতে, আমরা ভোকাল দুটোকে রিমুভ করার সিদ্ধান্ত নেই, কিন্তু সল্প সময়ে ভিডিওটির অনেক বেশী ভিউ হওয়ার কারণে, শেষের ১২ সেকেন্ডের ব্যাকগ্রাউন্ড ভয়েসটি ট্রিম করা যাচ্ছে না। তাই, ওয়েলকামিং ভিডিওটি প্রাইভেট করে রাখা হয়েছে। ভবিষ্যতে আমরা কপিরাইট-ফ্রি ভোকাল অথবা নাশীদ ব্যবহারের চেষ্টা করব ইনশাআল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় মিজানুর রহমান আজহারী। বিগত কয়েক বছর ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন। এমকে
সাত লাখ সাবস্ক্রাইব হওয়ার পর প্রথম ভিডিও আপলোড করলেন আজহারী
৫০ লাখ মুসল্লি ওমরাহ পালন করলেন, করোনায় আক্রান্ত হননি একজনও
সৌদি আরবের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, ওমরাহ হজ পুনরায় শুরু হওয়ার পর ৫০ লাখ হাজি এবং মুসল্লি গ্র্যান্ড মসজিদে ইবাদত করেছে। করোনাভাইরাসের কারণে বেশ কয়েক মাস ওমরাহ হজ স্থগিত করে রেখেছিল সৌদি আরব। খবর গালফ বিজনেসের। সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বেনতেনের বরাত দিয়ে এই বিষয়টি নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। এসময় কোনও ইবাদতকারী করোনায় আক্রান্ত হননি বলেও জানান তিনি। বুধবার মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল-ফয়সালের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন বেনতেন। বৈঠকে প্রিন্স খালেদকে হজযাত্রীদের সেবা দেওয়ার লক্ষ্যে প্রযুক্তিগত কর্মসূচিসহ হজ মন্ত্রণালয়ের কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কেও জানান বেনতেন। করোনাভাইরাসের বিস্তার রোধে মার্চ মাসে ওমরাহ হজ স্থগিত করে সৌদি আরব। পরে সেপ্টেম্বরে দেশটি জানায়, তারা ধাপে ধাপে ওমরাহ হজ চালু করা হবে। এরই ধারাবাহিকতায় গত ৪ অক্টোবর থেকে আবারও ওমরাহ হজ চালু করে সৌদি আরব। এদিকে যুক্তরাজ্যে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ার পর সোমবার আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করে রিয়াদ। এই স্থগিতাদেশ আরও এক সপ্তাহ বাড়তে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এ
৫০ লাখ মুসল্লি ওমরাহ পালন করলেন, করোনায় আক্রান্ত হননি একজনও
বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি। শুক্রবার বড়দিন উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার- এ মন্ত্রে উজ্জীবিত হয়ে সবাই একসঙ্গে উৎসব পালন করবো। আমাদের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। সবাই মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এই দেশ আমাদের সবার। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি। খ্রিষ্টান সম্প্রদায়ের সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, খ্রিষ্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিষ্ট এ দিনে বেথেলহেমে জন্মগ্রহণ করেন। পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করার মাধ্যমে শোষণমুক্ত সমাজ ব্যবস্থা প্রবর্তনই ছিল যীশু খ্রিষ্টের অন্যতম ব্রত। বিপন্ন ও অনাহারক্লিষ্ট মানুষের জন্য মহামতি যীশু নিজেকে উৎসর্গ করেন। তার জীবনাচারণ ও দৃঢ় চারিত্রিক গুণাবলীর জন্য মানব ইতিহাসে তিনি অমর হয়ে আছেন। শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সব সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জাতির পিতার ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার আহবান জানান। করোনাভাইরাসের প্রেক্ষাপটে সামাজিক দুরত্ব বজায় রেখে সবাইকে এবারের বড়দিন পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণে বর্তমানে বিশ্ব বিপর্যস্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের প্রাদুর্ভাবকে মহামারি হিসেবে আখ্যায়িত করেছে। মহান সৃষ্টিকর্তা আমাদের দেশ ও জাতি তথা বিশ্ববাসীকে এই মহামারি হতে যেন মুক্তি দেন-এ প্রার্থনা করি। বড়দিনে প্রধানমন্ত্রী খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সব নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। এ
বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি: প্রধানমন্ত্রী
করোনার মধ্যে আমিরাতে ইসলাম গ্রহণ করেছে ৩১৮৪ জন
করোনাভাইরাসের মধ্যেই এ বছর সংযুক্ত আরব আমিরাত তিন হাজার ১৮৪ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানিয়েছে আমিরাতের মোহাম্মদ বিন রশিদ সেন্টার ফর ইসলামিক কালচার। খবর খালিজ টাইমসের। তারা জানিয়েছে, করোনাভাইরাস মহামারির কারণে ধর্মান্তরের সব আবেদন অনলাইনে গ্রহণ করা হয়। সেন্টারটির পরিচালক হিন্দ মোহাম্মদ লুতাহ বলেছেন, প্রতিষ্ঠানটি ইসলাম সম্পর্কে সঠিক বার্তা প্রদান অব্যাহত রাখবে এবং দুবাইয়ে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায় এবং ধর্ম বিশ্বাসের মানুষের মধ্যে এর ভালো নীতিগুলি ছড়িয়ে দেবে। এদিকে ধর্মান্তরিত হওয়া ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে সেন্টারটি। এসময় তাদের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষার মতো বিভিন্ন সেবা সরবরাহ করে থাকে তারা। এ
করোনার মধ্যে আমিরাতে ইসলাম গ্রহণ করেছে ৩১৮৪ জন
আরও পড়ুন
মানিকগঞ্জে পথচারীদের ২০ হাজার মাস্ক বিতরণ
সিনোফার্মের করোনা টিকা অনুমোদন দিলো চীন
করোনায় চব্বিশ ঘণ্টায় মৃত্যু কমলো
উহানের ৫ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছিল: গবেষণা