ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

পৃথিবীতে মানুষের আগেও কি ছিল উন্নত সভ্যতা? যা বলছেন বিজ্ঞানীরা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৩:৩৭ এএম
ইনসেটে সিলুরিয়ান (Silurian)— জনপ্রিয় টেলিভিশন শো 'ডক্টর হু'-এর একটি কাল্পনিক চরিত্র, যারা মানবজাতির পূর্ববর্তী একটি উন্নত প্রজাতির সরীসৃপ ছিল। ছবি: সংগৃহীত

পৃথিবীতে মানুষের আগেও যদি কোনো উন্নত প্রযুক্তিনির্ভর সভ্যতা গড়ে উঠত, তবে কি আজ তার কোনো প্রমাণ পাওয়া যেত? শুনতে অবিশ্বাস্য মনে হলেও, এমন প্রশ্ন নিয়েই গবেষণা করেছেন কয়েকজন বিজ্ঞানী।

২০১৮ সালে নাসার জলবায়ুবিজ্ঞানী গ্যাভিন শ্মিট ও অ্যাস্ট্রোবায়োলজিস্ট অ্যাডাম ফ্র্যাঙ্ক ‘সিলুরিয়ান হাইপোথিসিস’ নামে একটি গবেষণাপত্র প্রকাশ করেন। তাদের প্রশ্ন ছিল- কোটি কোটি বছর আগে যদি কোনো শিল্প-সভ্যতা পৃথিবীতে থেকে থাকে, তবে কি তারা ভূতাত্ত্বিক স্তরে কোনো স্থায়ী চিহ্ন রেখে গেছে?

বিজ্ঞানীদের মতে, এত দীর্ঘ সময়ের ব্যবধানে শহর, ভবন বা যন্ত্রপাতির মতো প্রত্যক্ষ প্রমাণ টিকে থাকার সম্ভাবনা খুবই কম। কারণ টেকটোনিক প্লেটের নড়াচড়া, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও ক্ষয়প্রক্রিয়ায় পৃথিবীর পৃষ্ঠ বারবার বদলে যায়।

তবে তারা মনে করেন, কোনো উন্নত সভ্যতা থাকলে তাদের কর্মকাণ্ডের রাসায়নিক ছাপ- যেমন: অতিরিক্ত কার্বন, প্লাস্টিক, দীর্ঘস্থায়ী কৃত্রিম রাসায়নিক বা ভারী ধাতু পৃথিবীর শিলাস্তরে থেকে যেতে পারে।

আরও পড়ুন

যদিও এখন পর্যন্ত মানুষের আগের কোনো উন্নত সভ্যতার পক্ষে বিশ্বাসযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। অনেক বিজ্ঞানীর মতে, আমাদের মতো শিল্প-সভ্যতা অতীতে থাকলে তার স্পষ্ট ভূতাত্ত্বিক চিহ্ন আজও দেখা যাওয়ার কথা।

গবেষকদের ভাষায়, এই ধারণার উদ্দেশ্য অতীতে হারিয়ে যাওয়া কোনো সভ্যতার অস্তিত্ব প্রমাণ করা নয়; বরং মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা- প্রযুক্তিতে উন্নত কোনো সভ্যতা কি পরিবেশ ধ্বংস না করেই দীর্ঘদিন টিকে থাকতে পারে?

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেয়ে সন্তান হলেই কি আয়ু বাড়ে বাবার? গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য
সন্তান জন্মের পর বদলে যায় জীবনের অনেক হিসাব। বাড়ে দায়িত্ব, তৈরি হয় নতুন স্বপ্ন। তবে ছেলে না মেয়ে— সন্তানের লিঙ্গের সঙ্গে বাবার আয়ুর কোনো সম্পর্ক আছে কি? বিশেষ করে, কন্যাসন্তান হলে বাবার আয়ু বাড়ে— এমন ধারণার পেছনে কতটা বৈজ্ঞানিক সত্য রয়েছে?
মেয়ে সন্তান হলেই কি আয়ু বাড়ে বাবার? গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য
প্রথমবার ৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন
প্রায় ৩ লাখ ১৫ হাজার বছর আগের এক আদি মানুষের মুখচ্ছবি পুনর্গঠন করেছেন গবেষকরা। তাদের মতে, আধুনিক পোশাক পরিয়ে ওই মানুষকে আজকের মানুষের ভিড়ে দাঁড় করালে প্রথম দেখায় আলাদা করে চেনা কঠিন হতো।
প্রথমবার ৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন
প্রথমবার সৌরজগতের বাইরের গ্রহ থেকে সরাসরি রেডিও সংকেত শনাক্ত
পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্বের এখনো কোনো প্রমাণ মেলেনি। তবে মহাবিশ্বে আমরা একা কিনা, তা জানতে বিজ্ঞানীদের অনুসন্ধান অব্যাহত রয়েছে। এবার সেই অনুসন্ধানে গুরুত্বপূর্ণ এক সাফল্য পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। প্রথমবারের মতো সৌরজগতের বাইরের একটি গ্রহ থেকে সরাসরি আসা রেডিও সংকেত শনাক্ত করেছেন তারা।
প্রথমবার সৌরজগতের বাইরের গ্রহ থেকে সরাসরি রেডিও সংকেত শনাক্ত
ভয়াবহ বিপর্যয়ের মুখে বিশ্ব
প্রচণ্ড তাপপ্রবাহের কারণে পৃথিবীর তাপমাত্রা নিয়মিত নতুন রেকর্ড গড়ছে। চলতি বছরের প্রথম আট মাসে বৈশ্বিক গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ২২ ডিগ্রি সেলসিয়াস বেশি রেকর্ড করা হয়েছে।  আবহাওয়াবিদদের মতে, এই ধারা অব্যাহত থাকলে চলতি বছরকে ইতিহাসের অন্যতম উষ্ণতম বছর হিসেবে রেকর্ড করা হতে পারে। শুধু তা–ই নয়, আসন্ন সুপার এল নিনো পরিস্থিতির কারণে আগামী বছরগুলোয় এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলেও সতর্ক করেছেন তারা। একিউওয়েদারের বিশেষজ্ঞরা জানিয়েছেন, আসন্ন সুপার এল নিনোর কারণে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তাপমাত্রা মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে।  কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্টকে ইতিহাসের উষ্ণতম আগস্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাধারণত জুলাই বছরের উষ্ণতম মাস হলেও এ বছর আগস্ট জুলাইকে ছাড়িয়ে গেছে।  একিউওয়েদারের আবহাওয়াবিদ টাইলার রয়স জানান, বায়ুমণ্ডল ও মহাসাগরের সর্বত্র এই তাপমাত্রার ব্যাপক বিস্তার লক্ষ করা যাচ্ছে। এল নিনো দ্রুত শক্তিশালী হয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়া ও বৃষ্টির ধরন সম্পূর্ণ বদলে দিতে পারে। এল নিনো হলো একটি প্রাকৃতিক জলবায়ু চক্র, যা প্রতি দুই থেকে সাত বছর পরপর ঠান্ডা ও উষ্ণ দশার মধ্যে পরিবর্তিত হয়। এই উষ্ণ দশার সময় বিষুবীয় প্রশান্ত মহাসাগরের ভূপৃষ্ঠের উষ্ণতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। মহাসাগরের এই বর্ধিত তাপশক্তি ধীরে ধীরে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং চরম আবহাওয়ার সৃষ্টি করে।  যুক্তরাষ্ট্রের মেট অফিসের পূর্বাভাস অনুযায়ী, ভবিষ্যতে প্রশান্ত মহাসাগরের উষ্ণতা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি এবং প্রচণ্ড তাপপ্রবাহের ঝুঁকিও বহুগুণ বেড়ে গেছে।  বিজ্ঞানীদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই জলবায়ুসংকট মানবসভ্যতার জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। সূত্র: ডেইলি মেইল আরটিভি/এসএস
ভয়াবহ বিপর্যয়ের মুখে বিশ্ব
নাসার নতুন গ্যালারিতে মহাকাশের ১৬ ‘গ্যালাকটিক রত্ন’
মহাকাশের বৈচিত্র্যময় সৌন্দর্য তুলে ধরে নতুন একটি গ্যালারি প্রকাশ করেছে নাসার চন্দ্র এক্স-রে অবজারভেটরি। এতে বিভিন্ন টেলিস্কোপের তথ্য মিলিয়ে তৈরি ১৬টি গ্যালাক্সির ছবি রয়েছে।
নাসার নতুন গ্যালারিতে মহাকাশের ১৬ ‘গ্যালাকটিক রত্ন’
আরও পড়ুন
টানা চতুর্থবার বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ড. খালিদ, বাংলাদেশে পঞ্চম
টানা দুইবার বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্
বিপদের মুখে পৃথিবী, বিজ্ঞানীদের কঠোর সতর্কতা
বর্জ্য হিসেবে ফেলা হয় ১২ হাজার টন কমলার খোসা, ১৬ বছর পর ‘চোখ ছানাবড়া’ বিজ্ঞানীদের