ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো : তসলিমা নাসরিন

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২, ১২:২৯ পিএম
ছবি : সংগৃহীত

বছর শেষে হঠাৎ সংসার ভাঙার খবর জানালেন চিত্রনায়িকা পরীমণি। শুক্রবার মধ্যরাতে নায়িকার ব্যক্তিগত আইডিতে একটি স্ট্যাটাস দেন তিনি। ওই পোস্টে পরীমণি লেখেন, রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম।

সে পোস্টে ডিভোর্সের বিষয়ে খোলাখুলি কিছু না বললেও এমন পোস্টের পর তা নিয়ে শুরু হয়েছে আলোচলা। গভীর রাতে পরীমণির এমন স্ট্যাটাসের পর তার সমর্থনে ফেসবুকে পোস্ট দিয়েছেন আলোচিত লেখিকা তসলিমা নাসরিন।

ফেসবুকে তসলিমা লেখেন, পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো। মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, আঘাত পায়, কাঁদে, সরে আসে, আবার বিশ্বাস করে, আবার আঘাত পায়, আবার কাঁদে, আবার সরে আসে, আবার বিশ্বাস করে। এ যেন একটা চক্রের মতো। সৎ, সরল, এবং সংবেদনশীল মানুষই এই চক্রের মধ্যে পড়ে যায়।

পরীমণি নিজের পায়ে দাঁড়িয়েছে, ও যদি মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে একা বাঁচতে না পারে, তবে আর পারবে কে? আমি পেরেছি। আরও অনেকেই পেরেছে। নিজেকে ভালোবাসলে পারা যায়। আমাদের তো এই দোষ, আমরা নিজেকে ভালোবাসি না। জগতের আর কোনও প্রাণী নয়, এই আমরা মেয়েরাই আমাদের আততায়ীকে ভালোবেসে তার সঙ্গে এক ঘরে, এক ছাদের তলায় বাস করি!

প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। গত ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে এসেছে একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘মেট্রোরেল চালুর মধ্য দিয়ে বাংলাদেশ নতুন যুগে প্রবেশ করেছে’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, রাজধানীতে মেট্রোরেল চালুর মধ্য দিয়ে পরিবহন ব্যবস্থায় নতুন এক যুগে প্রবেশ করছে বাংলাদেশ। বুধবার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও পোস্টে এ কথা বলেন তিনি।  পোস্টে তিনি বলেন, বিশ্বমানের এমআরটি-০৬ মডেলের বৈদ্যুতিক ব্যালাস্ট ট্রেনটি কোনো স্লিপ ছাড়ায় চলবে। এটির চলার সময় শব্দ ও কম্পন কমাতে রাখা হয়েছে বৈশ্বিক আধুনিক প্রযুক্তি। এ পদ্ধতি বিশ্বে বিরল ও ব্যয়বহুল।  তিনি বলেন, ঢাকার তিনটি পয়েন্টে (মিরপুর ডিওএইচএস, ফার্মগেট ও শাহবাগ) নির্মাণ করা ব্র্যাকএনজির হাইব্রিড প্রযুক্তির কারণে ট্রেনটির বিদ্যুৎ খরচ কম হবে। প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা বলেন, যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে রাখা হয়েছে স্ক্রিন ডোর সিস্টেম। ৯ স্টেশনের পাঁচ পয়েন্টে ট্রেন ১০০ কিলোমিটার বেগে চলবে প্রতি ঘণ্টায়।
‘মেট্রোরেল চালুর মধ্য দিয়ে বাংলাদেশ নতুন যুগে প্রবেশ করেছে’
আজ রাতে অনেকের ঘুম হবে না: চঞ্চল চৌধুরী
নাটকীয় পেনাল্টিতে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে শেষ হাসি হেসেছে লিওনেল মেসির আর্জেন্টিনা।  দল চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি মেসি জিতেছেন গোল্ডেন বল। মেসি ও আর্জেন্টিনার একজন ভক্ত বাংলাদেশের শোবিজের গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী।  প্রিয় দলের প্রতিটি খেলাই দেখেছেন চঞ্চল। ফাইনালও মিস করেননি তিনি। নাটকীয়তার শেষে আর্জেন্টিনা জেতার পর বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বহিঃপ্রকাশ ঘটিয়েছেন চঞ্চল। রোববার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৪০মিনিটে তিনি তার ফেসবুকের ভেরিফাইড প্রোফাইলে এমনই একটি উচ্ছ্বাসমাখা পোস্ট করেছেন।  পোস্টে তিনি লিখেছেন, আজ রাতে অনেকেরই ঘুম হবে না। কারো আনন্দে,কারো কষ্টে…..ঘটনা সত্য!!!
আজ রাতে অনেকের ঘুম হবে না: চঞ্চল চৌধুরী
যে কারণে ফেসবুকে ব্যক্তিগত তথ্যের বিজ্ঞাপন বন্ধ হচ্ছে
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যক্তিগত তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করেই সেই ধরণের বিজ্ঞাপন দেখানো হলেও এখন থেকে আর সেটা সম্ভব হবে না।  একটি বার্তা সংস্থার বরাত দিয়ে জানা যায়, সম্প্রতি একটি কনফিডেনশিয়াল ইইউ প্রাইভেসি ওয়াচডগ এ এমন সিদ্ধান্ত জানা যায়। এই সিদ্ধান্ত কার্যকর হলে ফেসবুকে ব্যক্তিগত বিজ্ঞাপন দেখানে বন্ধ হবে। জানা গেছে, ইউরোপীর ডাটা প্রটেকশন বোর্ডের ইইউ প্রাইভেসি ওয়াচডগের পক্ষ থেকে আইরিশ প্রাইভেসি রেগুলেটরকে একমাস সময় দিয়েছে এ বিষয়ে সবশেষ সিদ্ধান্ত জানানোর জন্য।
যে কারণে ফেসবুকে ব্যক্তিগত তথ্যের বিজ্ঞাপন বন্ধ হচ্ছে
দীর্ঘদিন পর এক ফ্রেমে শোভন-রাব্বানী
উপমহাদেশের প্রাচীনতম ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলন চলছে। সম্মেলনে দীর্ঘদিন পর ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে এক ফ্রেমে দেখা গেছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বেলা এগারোটার দিকে সম্মেলনস্থল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এসব ছবিতে তার সঙ্গে ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমসহ সাবেক বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে দেখা যায়। ফেসবুকে ছবি পোস্ট করে ক্যাপশন হিসেবে গোলাম রাব্বানী লিখেছেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলন; পদ প্রত্যাশী স্নেহের অনুজদের জন্য অন্তরের অন্তস্তল থেকে শুভকামনা’। এর আগে, ২০১৮ সালের মে মাসে ছাত্রলীগের ২৯তম কেন্দ্রীয় সম্মেলনে সংগঠনের সভাপতি নির্বাচিত হন রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক হন গোলাম রাব্বানী। তবে মাত্র এক বছরের মাথায় অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগে তাদের নেতৃত্ব থেকে অপসারণ করা হয়। এরপর গঠনতন্ত্র অনুযায়ী, এক নম্বর সহসভাপতি আল নাহিয়ান খান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি এবং এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। তিন মাস পর ২০২০ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয় ও লেখককে ভারমুক্ত করে পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়।
দীর্ঘদিন পর এক ফ্রেমে শোভন-রাব্বানী
‘পদ পাওয়া আর নেতা হওয়া এক বিষয় নয়’
পদ পাওয়া আর নেতা হওয়া যে মোটেও এক বিষয় নয়, এটা অনুধাবন ও উপলব্ধি করার মতো বোধ ও গুণগত পরিবর্তন আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে আসা জরুরী। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী রোববার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে (৫ ডিসেম্বর) তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট প্রোফাইলে দেওয়া এক পোস্টের মাধ্যমে এসব কথা বলেছেন।  পোস্টে তিনি বলেন, সাইন দিয়ে কাউকে 'পদধারী' বানানো যায়, নেতা নয়।   তিনি আরও বলেন, নেতা যেমন বানানো যায় না, আবার চাইলেই হওয়া যায় না! আক্ষরিক অর্থে 'নেতা' হতে অনেক তপস্যা, শ্রম-ঘাম, মেধা-মনন, আর সীমাহীন আত্মত্যাগের বিনিময়ে গণমানুষের আকুণ্ঠ সমর্থন ও দোয়া-ভালোবাসা অর্জনের প্রয়োজন হয়।
‘পদ পাওয়া আর নেতা হওয়া এক বিষয় নয়’
আরও পড়ুন
পরীকে কটাক্ষকারীদের এক হাত নিলেন সুবহা
রাজ-পরীর ঝগড়ার কারণ জানালেন বাবা
রাজের বাসা ছাড়লেন পরীমণি, পাঠাবেন বিচ্ছেদের চিঠি 
রাজ-পরীর সংসারে ভাঙন!