
পদ পাওয়া আর নেতা হওয়া যে মোটেও এক বিষয় নয়, এটা অনুধাবন ও উপলব্ধি করার মতো বোধ ও গুণগত পরিবর্তন আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে আসা জরুরী। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী রোববার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে (৫ ডিসেম্বর) তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট প্রোফাইলে দেওয়া এক পোস্টের মাধ্যমে এসব কথা বলেছেন।
পোস্টে তিনি বলেন, সাইন দিয়ে কাউকে 'পদধারী' বানানো যায়, নেতা নয়।
তিনি আরও বলেন, নেতা যেমন বানানো যায় না, আবার চাইলেই হওয়া যায় না! আক্ষরিক অর্থে 'নেতা' হতে অনেক তপস্যা, শ্রম-ঘাম, মেধা-মনন, আর সীমাহীন আত্মত্যাগের বিনিময়ে গণমানুষের আকুণ্ঠ সমর্থন ও দোয়া-ভালোবাসা অর্জনের প্রয়োজন হয়।




