
বিএনপি-জামায়াতের ৩ দিনের অবরোধে যে মূল্য দিতে হলো সে সম্পর্কে জানাতে আওয়ামী লীগের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের একটি পোস্ট রিপোস্ট করলেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ সময় #BoycottBNP হ্যাসট্যাগ ব্যবহার করেন তিনি।
বৃহস্পতিবার (২ নভেম্বর) এক্সে করা পোস্টে দেয়া যায় বিগত ৩ দিনের অবরোধে বিএনপি-জামায়াত দেশজুড়ে ৩১টি গাড়িতে অগ্নিসংযোগ করেছে। ফায়ার সার্ভিসের উদ্ধৃতি দিয়ে আওয়ামী লীগ তার ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই তথ্য জানায়।
আওয়ামী লীগের পোস্টারে দেখা যায়, বিএনপি-জামায়াতের হামলায় ১৮টি বাস, চারটি ভ্যান, ৫টি ট্রাক, ৩টি বাইক, দুইটি দোকান এবং একটি পুলিশ বক্সে অগ্নি সংযোগ করা হয়।
এ ছাড়াও ২৮ অক্টোবর থেকে চলমান বিএনপি-জামায়াতের অগ্নি সংযোগ ও হামলায় একাধিক পুলিশ সদস্য সহ নিহত হন প্রায় ৫ জন।
এর আগে সজীব ওয়াজেদ জানিয়েছিলেন, তারেক রহমানের নির্দেশেই তার সৈনিকেরা দেশ জুড়ে অগ্নি সংযোগ ও হামলার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।




