
ঢাকা শহরের উপরে দিয়ে দুপুর ১২টা ৩০ মিনিটের পর থেকে দুপুর ৩টার মধ্যে ১০০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে তিনি লেখেন, ঢাকা শহরের ওপরে দিয়ে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ দুপুর ১২টা বেজে ৩০ মিনিটের পর থেকে দুপুর ৩টার মধ্যে।
সকাল ১১টা বেজে ৪৫ মিনিটের পর থেকে বিকেল ৫ টার মধ্যে বরিশাল, ঢাকা, ও চট্রগ্রাম বিভাগের উত্তর দিকে সকল জেলার ওপর দিয়ে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। বিভিন্ন জেলার উপর দিয়ে বৃষ্টি অতিক্রমের সম্ভাব্য সময় নিম্নরূপ-
বরিশাল বিভাগের সকল জেলায় সকাল ১১টা বেজে ৪৫ মিনিটের পর থেকে বিকেল ৫টার মধ্যে।
ঢাকা বিভাগের দক্ষিণ দিকের সকল জেলায় সকাল ১১টা বেজে ৪৫ মিনিটের পর থেকে দুপুর ৩টার মধ্যে। উত্তর দিকের সকল জেলায় দুপুর ২ পর থেকে বিকেল ৬ টার মধ্যে।
চট্রগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাক্ষণবাড়িয়া, চট্রগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলায় দুপুর ১২টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে কমপক্ষে ২ বার।
রাজশাহী বিভাগের পাবনা, সিরাজগঞ্জ জেলায় দুপুর ২ পর থেকে বিকেল ৬টার মধ্যে।
ময়মনসিংহ বিভাগের সকল জেলায় দুপুর ২ পর থেকে বিকেল ৬টার মধ্যে।
সিলেট বিভাগের বিচ্ছিন্ন ভাবে সকল জেলার বিভিন্ন উপজেলার ওপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে দুপুর ৩ পর থেকে বিকেল ৬ টার মধ্যে।
খুলনা বিভাগের দিনের বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন ভাবে সকল জেলার বিভিন্ন উপজেলার ওপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে একাধিকবার।
রংপুর বিভাগের কোন-কোন জেলার ওপর বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর ২টার পর থেকে বিকেল ৬টার মধ্যে। আজ রাতে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
আরটিভি/এমএ




