মোবাইল ব্যাংকিং খরচ নিয়ে বাংলাদেশ ব্যাংককে মাহবুব কবিরের খোঁচা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ , ১২:২১ পিএম


মোবাইল ব্যাংকিং খরচ নিয়ে বাংলাদেশ ব্যাংককে মাহবুব কবিরের খোঁচা
মো. মাহবুব কবির মিলন।

দেশে নগদ অর্থ লেনদেনের ওপর নির্ভরতা কমাতে এবং ডিজিটাল আর্থিক ব্যবস্থাকে সুসংগঠিত করতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আন্তঃলেনদেন চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এই লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের নির্দিষ্ট হারে খরচ গুনতে হবে। বিষয় নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. মাহবুব কবির মিলন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, হ্যালো বাংলাদেশ ব্যাংক। ব্যাংক থেকে বিকাশ, নগদ, রকেটে টাকা পাঠাতে নতুন নিয়মে করলেন হাজারে ১ দশমিক ৫০ টাকা খরচ। যেটা আগে ফ্রি ছিল।

এ ছাড়া বিকাশ, নগদ ও রকেট থেকে ব্যাংকে পাঠাতে করলেন ৮ দশমিক ৫০ টাকা। যেটা আগে ছিল ১১ দশমিক ৫০ টাকা। এই যে জনগণের কল্যাণে প্রভূত ক্ষতি স্বীকার করে নিলেন আপনারা, সেজন্য জানাই প্রাণঢালা অভিনন্দন ও ভালোবাসা। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

হাজারে দেড় টাকা নতুন যুক্ত করে আপনাদের বছরে লাভ কত হবে এবং হাজারে ৩ টাকা ক্ষতি স্বীকার করে আপনাদের রাজস্ব ক্ষতি বছরে কত হবে, সেটা আমাদের জানাবেন কি!!
 
মানে আপনারা লাভ-ক্ষতি কোনটার কত প্রাক্কলন দেখিয়ে কাজটি করলেন, সেটা জানতে পারলে আমরা আরও প্রাণঢালা ভালবাসা জানাতাম। জনগণের কল্যাণে আপনাদের এতবড় ক্ষতি মেনে নেওয়ার মত নয়।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission