খালেদা জিয়ার দীর্ঘায়ু বাংলাদেশের জন্যই প্রয়োজন: রাশেদ খান

আরটিভি নিউজ

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ , ১১:৪২ এএম


খালেদা জিয়ার দীর্ঘায়ু বাংলাদেশের জন্যই প্রয়োজন: রাশেদ খান
রাশেদ খান। সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান লিখেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। 

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, ফ্যাসিস্ট সরকারের অমানবিক আচরণ ও নিষ্ঠুরতার কারণে আজকে তার এই অসুস্থতা ও শারীরিক যন্ত্রণা। 

আরও পড়ুন

গণঅধিকার পরিষদের এই নেতা লিখেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা করছি। 

বিজ্ঞাপন

তিনি লিখেছেন, বেগম খালেদা জিয়া আগামীর বাংলাদেশের জন্য অপরিহার্য, গণতন্ত্রের জন্য আপোষহীন, সংগ্রামের জন্য অনুকরণীয় এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দৃষ্টান্ত।

সবশেষে রাশেদ লিখেছেন, খালেদা জিয়ার দীর্ঘায়ু বাংলাদেশের জন্যই প্রয়োজন।

Posted by Facebook on Date:

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission