ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

দায় ও দরদের সমাজ গড়ে তোলার কাজে মনোনিবেশ করতে চাই: মাহফুজ আলম

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৯:৩৪ এএম
মাহফুজ আলম। ফাইল ছবি

দায় ও দরদের সমাজ গড়ে তোলার কাজে মনোনিবেশ করতে চান অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১২টার পর এক ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে মাহফুজ আলম লিখেছেন, গত বছরের সব ভুল ও তিক্ততা শুধরে এ বছরে নতুন করে সম্পর্ক এবং রাজনীতি গড়ে তোলার বছর। সরকারে থাকার কারণে জুলাইয়ের ছাত্র-জনতার জন্য কিছু কাজ করা সত্ত্বেও জুলাইয়ের পর ছাত্র-জনতার সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ হয়নি।

আরও পড়ুন

তিনি আরও লিখেছেন, এ বছর সারা বাংলাদেশে ছাত্র-জনতার সঙ্গে মিশতে চাই। নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও দায়-দরদের সমাজ গড়ে তোলার কাজে মনোনিবেশ করতে চাই। আল্লাহ ভরসা।

পোস্টের শেষে জাস্টিস ফর শহীদ ওসমান হাদি লিখে হ্যাশট্যাগ ব্যবহার করেন সাবেক এই উপদেষ্টা।

Posted by Facebook on Date:

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুপুরে কমিটি ঘোষণা, বিকেলে ফেসবুক পোস্টে এনসিপি নেতার পদত্যাগ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন মামুন মজুমদার নামের এক নেতা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্ত জানান। তিনি উপজেলা কমিটিতে ১নম্বর যুগ্ম সমন্বয়কারী পদে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা এনসিপির আহবায়ক ব্যারিষ্টার মাজারুল ইসলাম সোহেল ও সদস্য সচিব সৈয়দ আহসান টিটু অনুমোদিত এনসিপি চৌদ্দগ্রাম উপজেলার আহবায়ক কমিটির ঘোষণার পর পরই মামুন মজুমদার ফেসবুকে পোস্টের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন। আহবায়ক কমিটিতে মামুন মজুমদারকে সহ সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে। ফেসবুক পোস্টে মামুন মজুমদার লেখেন, তিনি সব সময় রাজনৈতিকভাবে সচেতন থাকলেও প্রকাশ্য রাজনীতি থেকে দূরে ছিলেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান এবং জাতীয় নাগরিক পার্টি গঠন পর্যন্ত দেশের ক্রান্তিকালে দায়বদ্ধতা থেকে দলটির বিভিন্ন কর্মসূচিতে সচেতনভাবে অংশ নিয়েছেন। তিনি আরো লেখেন, ব্যক্তিগত কারণে অনেক আগেই রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু জেলা এনসিপি চৌদ্দগ্রাম উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন করার পর সেখানে নিজের নাম দেখতে পান, যা তার নিজস্ব মতামতের ভিত্তিতে হয়নি। এ কারণে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি উপজেলা কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং উপজেলা এনসিপিতে কাজ করা আত্মীয়স্বজন ও বন্ধুদের শুভকামনা জানান। পদত্যাগের বিষয়ে মামুন মজুমদার বলেন, কমিটি ঘোষণার আগেই তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়েছিলেন, কমিটিতে থাকবেন না। এরপরও ভুলবশত তাকে উপজেলা আহ্বায়ক কমিটিতে রাখা হয়েছে। এ কারণে ফেসবুকে পদত্যাগের পোস্ট দিয়েছেন। তবে জেলা কমিটির সদস্য হিসেবে থাকবেন বলেও জানান তিনি। এ দিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা দক্ষিণ জেলা এনসিপির সদস্যসচিব সৈয়দ আহসান টিটু জানান, মামুন মজুমদার লিখিত কোনও পদত্যাগপত্র জমা দেননি। তবে ফেসবুকে তার পদত্যাগের পোস্ট তারা দেখেছেন। এরই মধ্যে উপজেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক পদ থেকে তার নাম প্রত্যাহার করা হয়েছে। সৈয়দ আহসান টিটু আরও বলেন, তাদের ধারণা, কাঙ্ক্ষিত পদ না পাওয়ার কারণে মামুন মজুমদার ফেসবুকে পদত্যাগের পোস্ট দিয়েছেন। আরটিভি/টিআর
দুপুরে কমিটি ঘোষণা, বিকেলে ফেসবুক পোস্টে এনসিপি নেতার পদত্যাগ
বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে: মাহফুজ আলম
বৃহস্পতবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে সেকুলার সমাজকে উদ্দেশ করে এমন মন্তব্য করেন তিনি।
বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে: মাহফুজ আলম
প্রয়াত স্ত্রীর জন্মদিনে ক্ষমা চেয়ে যা লিখলেন আলভী
প্রয়াত স্ত্রী ইকরার জন্মদিনে তাকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীর্ঘ এক আবেগঘন পোস্ট দিয়েছেন ছোটপর্দার নিয়মিত মুখ অভিনেতা জাহের আলভী।
প্রয়াত স্ত্রীর জন্মদিনে ক্ষমা চেয়ে যা লিখলেন আলভী
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি লাগানোর অ্যাক্টিভিজম জামায়াত করিয়েছে: রাশেদ খান
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি লাগানোর অ্যাক্টিভিজম জামায়াত করিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান।  সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খান এমন মন্তব্য করেন। রাশেদ খান লেখেন, গতকাল পোস্ট করেছিলাম যে প্রতারক উজ্জ্বল তথা নাম বদলে ফেলা আয়াসকে দিয়ে জামায়াতের পক্ষে অ্যাক্টিভিজম করান জামায়াত আমিরের উপদেষ্টা ব্যারিস্টার শাহরিয়ার কবির। তিনি আরো লেখেন, ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি লাগানোর অ্যাক্টিজমও জামায়াত করিয়েছে। আজকে (সোমবার) অবশ্য চুনকালি লাগানোর পক্ষে বিবৃতি দিয়ে জামায়াত এই দায় নিয়েই নিল। আর এ জন্য নিজেদের অবস্থান পরিষ্কার করার জন্য আমি জামায়াতকে ধন্যবাদ জানাই। এখন অপেক্ষায় রইলাম এনসিপির অবস্থান দেখার জন্য।’ রাশেদ খান লেখেন, ‘জামায়াতের কাছে মেজর আখতারুজ্জামান যেমন একজন জুলাইযোদ্ধা, ঠিক প্রতারক উজ্জ্বলও একজন জুলাইযোদ্ধা! এভাবে জুলাইযোদ্ধা শব্দটিকে বিতর্কিত করেছে জামায়াত ও মববাজরা।’ আরটিভি/এসকে
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি লাগানোর অ্যাক্টিভিজম জামায়াত করিয়েছে: রাশেদ খান
ওসমান হাদি বলে গেছেন, পাটওয়ারী জুলাই বিক্রিকারী গাদ্দার: ফারুক
গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি পদমর্যাদার দলীয় মুখপাত্র ফারুক হাসান বলেছেন, ইনকিলাব মঞ্চের শহীদ ওসমান হাদি নাসীরুদ্দীন পাটওয়ারীসহ সংশ্লিষ্টদের ‘জুলাই গণঅভ্যুত্থান বিক্রিকারী গাদ্দার’ হিসেবে আখ্যায়িত করে গেছেন। 
ওসমান হাদি বলে গেছেন, পাটওয়ারী জুলাই বিক্রিকারী গাদ্দার: ফারুক
আরও পড়ুন
বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে: মাহফুজ আলম
খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম
শিবিরের বট বাহিনী বারবার আমার ফাঁসির দাবি তুলছে: মাহফুজ আলম
এ প্রজন্মের যারা লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন আসল বিপদ তাদের: মাহফুজ আলম