ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

জরুরি বার্তা দিয়ে আজহারির পোস্ট, দিলেন হুঁশিয়ারি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:০৯ পিএম
ফাইল ছবি

কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে জরুরি বার্তা দিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারি।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, সম্প্রতি কিছু কুচক্রী প্রতারক মহল সোশ্যাল মিডিয়াতে আমার ছবি, ভিডিও এবং এমনকি আমার ভয়েস ক্লোন করে ডিজিটাল মাধ্যমে নানা ধরনের প্রতারণা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের ভুয়া প্রোডাক্ট প্রমোশন, চিকিৎসা সেবা, বিশেষ করে ওষুধি পণ্যের অবৈজ্ঞানিক, বিভ্রান্তিকর ও বিব্রতকর বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।

‘এসব কন্টেন্ট দেখে, এআই সম্পর্কে ওয়াকিবহাল নন এমন অনেক শুভাকাঙ্ক্ষী ভাই-বোনেরা আর্থিকভাবে প্রতারিত হচ্ছেন। অনেকের মনে আমাদের ব্যাপারে নেতিবাচক ধারণা সৃষ্টি হচ্ছে। যা আমার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।’

মিজানুর রহমান আজহারি আরও লিখেছেন, ইদানীং এসব ভুয়া পণ্য বা ওষুধের জন্য Hasanah Foundation এর অফিসিয়াল নম্বরে প্রতিনিয়ত ফোনকল আসছে, যা ফাউন্ডেশনের দাপ্তরিক কার্যক্রমে চরম বিঘ্ন ঘটাচ্ছে। এসব প্রচারণার সাথে আমার বা আমাদের ফাউন্ডেশনের কোনো সম্পর্ক নেই। আমার পরিচয় ব্যবহার করে এ ধরনের কোনো পণ্য বিক্রির চেষ্টা করা হলে তা সম্পূর্ণ ভুয়া এবং অনৈতিক।

‘ইতোমধ্যেই আমরা এসকল প্রতারক মিডিয়া ও পেইজগুলোর একটি তালিকা প্রস্তুত করেছি- যা শিগগিরই পুলিশের সাইবার ক্রাইম বিভাগে পাঠানো হবে। অনতিবিলম্বে এসব কন্টেন্ট রিমুভ না করলে, দেশ বা দেশের বাইরে যেখান থেকেই এধরনের প্রতারণা চালানো হচ্ছে তাদের বিরুদ্ধে— কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, আমরা এমন কঠোর পদক্ষেপ নিতে চাই না। কিন্তু পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় জনস্বার্থে ও ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গা থেকে এটি অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। সকল প্রতারকচক্রের প্রতি এটি আমাদের পক্ষ থেকে ফাইনাল ওয়ার্নিং। অনতিবিলম্বে এসব প্রতারণামূলক কার্যক্রম বন্ধ না করলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবো।

‘আশা করি, যেসকল চক্র এ ধরনের গর্হিত কাজে জড়িত— তারা অনতিবিলম্বে এসব অপকর্ম থেকে সরে আসবে। আল্লাহ আপনাদের মেধা ও প্রযুক্তিগত দক্ষতাকে হালাল ও পজিটিভ কাজে ব্যবহার করে উত্তম পন্থায় রিজিক তালাশের তাওফিক দিন।’

পরিশেষে শুভাকাঙ্ক্ষীদেরকে উদ্দেশে এই ইসলামিক বক্তা বলেন, কোনো বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত হওয়ার আগে আমাদের অফিশিয়াল সোর্স থেকে সত্যতা যাচাই করে নিন।

আরটিভি/আরএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গোপনে শিবির, প্রকাশ্যে ছাত্রলীগ করে বারুদ বজ্র কণ্ঠ অর্জন করা যায় না: রাশেদ খাঁন
গুপ্ত রাজনীতি অর্থাৎ গোপনে শিবির আর প্রকাশ্যে ছাত্রলীগ করে বারুদ বজ্র কণ্ঠ অর্জন করা যায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
গোপনে শিবির, প্রকাশ্যে ছাত্রলীগ করে বারুদ বজ্র কণ্ঠ অর্জন করা যায় না: রাশেদ খাঁন
দুপুরে কমিটি ঘোষণা, বিকেলে ফেসবুক পোস্টে এনসিপি নেতার পদত্যাগ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন মামুন মজুমদার নামের এক নেতা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্ত জানান। তিনি উপজেলা কমিটিতে ১নম্বর যুগ্ম সমন্বয়কারী পদে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা এনসিপির আহবায়ক ব্যারিষ্টার মাজারুল ইসলাম সোহেল ও সদস্য সচিব সৈয়দ আহসান টিটু অনুমোদিত এনসিপি চৌদ্দগ্রাম উপজেলার আহবায়ক কমিটির ঘোষণার পর পরই মামুন মজুমদার ফেসবুকে পোস্টের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন। আহবায়ক কমিটিতে মামুন মজুমদারকে সহ সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে। ফেসবুক পোস্টে মামুন মজুমদার লেখেন, তিনি সব সময় রাজনৈতিকভাবে সচেতন থাকলেও প্রকাশ্য রাজনীতি থেকে দূরে ছিলেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান এবং জাতীয় নাগরিক পার্টি গঠন পর্যন্ত দেশের ক্রান্তিকালে দায়বদ্ধতা থেকে দলটির বিভিন্ন কর্মসূচিতে সচেতনভাবে অংশ নিয়েছেন। তিনি আরো লেখেন, ব্যক্তিগত কারণে অনেক আগেই রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু জেলা এনসিপি চৌদ্দগ্রাম উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন করার পর সেখানে নিজের নাম দেখতে পান, যা তার নিজস্ব মতামতের ভিত্তিতে হয়নি। এ কারণে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি উপজেলা কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং উপজেলা এনসিপিতে কাজ করা আত্মীয়স্বজন ও বন্ধুদের শুভকামনা জানান। পদত্যাগের বিষয়ে মামুন মজুমদার বলেন, কমিটি ঘোষণার আগেই তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়েছিলেন, কমিটিতে থাকবেন না। এরপরও ভুলবশত তাকে উপজেলা আহ্বায়ক কমিটিতে রাখা হয়েছে। এ কারণে ফেসবুকে পদত্যাগের পোস্ট দিয়েছেন। তবে জেলা কমিটির সদস্য হিসেবে থাকবেন বলেও জানান তিনি। এ দিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা দক্ষিণ জেলা এনসিপির সদস্যসচিব সৈয়দ আহসান টিটু জানান, মামুন মজুমদার লিখিত কোনও পদত্যাগপত্র জমা দেননি। তবে ফেসবুকে তার পদত্যাগের পোস্ট তারা দেখেছেন। এরই মধ্যে উপজেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক পদ থেকে তার নাম প্রত্যাহার করা হয়েছে। সৈয়দ আহসান টিটু আরও বলেন, তাদের ধারণা, কাঙ্ক্ষিত পদ না পাওয়ার কারণে মামুন মজুমদার ফেসবুকে পদত্যাগের পোস্ট দিয়েছেন। আরটিভি/টিআর
দুপুরে কমিটি ঘোষণা, বিকেলে ফেসবুক পোস্টে এনসিপি নেতার পদত্যাগ
বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে: মাহফুজ আলম
বৃহস্পতবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে সেকুলার সমাজকে উদ্দেশ করে এমন মন্তব্য করেন তিনি।
বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে: মাহফুজ আলম
প্রয়াত স্ত্রীর জন্মদিনে ক্ষমা চেয়ে যা লিখলেন আলভী
প্রয়াত স্ত্রী ইকরার জন্মদিনে তাকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীর্ঘ এক আবেগঘন পোস্ট দিয়েছেন ছোটপর্দার নিয়মিত মুখ অভিনেতা জাহের আলভী।
প্রয়াত স্ত্রীর জন্মদিনে ক্ষমা চেয়ে যা লিখলেন আলভী
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি লাগানোর অ্যাক্টিভিজম জামায়াত করিয়েছে: রাশেদ খান
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি লাগানোর অ্যাক্টিভিজম জামায়াত করিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান।  সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খান এমন মন্তব্য করেন। রাশেদ খান লেখেন, গতকাল পোস্ট করেছিলাম যে প্রতারক উজ্জ্বল তথা নাম বদলে ফেলা আয়াসকে দিয়ে জামায়াতের পক্ষে অ্যাক্টিভিজম করান জামায়াত আমিরের উপদেষ্টা ব্যারিস্টার শাহরিয়ার কবির। তিনি আরো লেখেন, ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি লাগানোর অ্যাক্টিজমও জামায়াত করিয়েছে। আজকে (সোমবার) অবশ্য চুনকালি লাগানোর পক্ষে বিবৃতি দিয়ে জামায়াত এই দায় নিয়েই নিল। আর এ জন্য নিজেদের অবস্থান পরিষ্কার করার জন্য আমি জামায়াতকে ধন্যবাদ জানাই। এখন অপেক্ষায় রইলাম এনসিপির অবস্থান দেখার জন্য।’ রাশেদ খান লেখেন, ‘জামায়াতের কাছে মেজর আখতারুজ্জামান যেমন একজন জুলাইযোদ্ধা, ঠিক প্রতারক উজ্জ্বলও একজন জুলাইযোদ্ধা! এভাবে জুলাইযোদ্ধা শব্দটিকে বিতর্কিত করেছে জামায়াত ও মববাজরা।’ আরটিভি/এসকে
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি লাগানোর অ্যাক্টিভিজম জামায়াত করিয়েছে: রাশেদ খান
আরও পড়ুন
বিদ্যুৎ বিল নিয়ে মাওলানা আজহারির ফেসবুক পোস্ট
ভোট নিয়ে আজহারির স্ট্যাটাস
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন ড. মিজানুর রহমান আজহারি