ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নির্বাচনের আগে অপতথ্যের ‘বন্যা’, ভারত থেকেই  ৯০ শতাংশের বেশি

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৭ পিএম
প্রতীকী ছবি

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশে অপতথ্য ও ভুয়া প্রচারণার এক ধরনের ‘বন্যা’ বইছে বলে সতর্ক করছেন বিশ্লেষকেরা। আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলোর অনুসন্ধানে উঠে এসেছে, অনলাইনে ছড়িয়ে পড়া এসব বিভ্রান্তিকর কনটেন্টের ৯০ শতাংশের বেশি এসেছে প্রতিবেশী ভারত থেকে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভুয়া ছবি ও ভিডিও ভোটারদের সিদ্ধান্তকে প্রভাবিত করার বড় ঝুঁকি তৈরি করছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, প্রায় ১৭ কোটি জনসংখ্যার মুসলিম-সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ওই আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা এবং পরে তিনি ভারতে পালিয়ে যান এবং সেখানেই হিন্দু জাতীয়তাবাদী সরকারের আশ্রয়ে রয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনে ভুয়া তথ্য ছড়ানোর মাত্রা এতটাই বেড়েছে যে তা দমনে বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। এসব অপতথ্যের মধ্যে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবিও রয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস জানুয়ারিতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্কের কাছে সহায়তা চেয়ে বলেন, নির্বাচনের আগে ‘ভুল তথ্যের বন্যা’ তৈরি হয়েছে। এটি বিদেশি গণমাধ্যম ও স্থানীয়- উভয় উৎস থেকেই আসছে।

এই অপতথ্যের বড় একটি অংশ ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে।

বাংলাদেশের জনসংখ্যার প্রায় ১০ শতাংশই অমুসলিম, যাদের অধিকাংশ হিন্দু। এ নিয়ে অনলাইনে ব্যাপকভাবে দাবি ছড়ানো হচ্ছে যে হিন্দুরা বাংলাদেশে হামলার শিকার হচ্ছে, যেখানে ‘হিন্দু গণহত্যা’ হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে।

জানুয়ারিতে প্রকাশিত পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যদের জড়িত ৬৪৫টি ঘটনার মধ্যে মাত্র ১২ শতাংশকে সাম্প্রদায়িক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট জানিয়েছে, তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে ১ লাখ ৭০ হাজারের বেশি অ্যাকাউন্ট থেকে তৈরি ৭ লাখের বেশি পোস্ট শনাক্ত করেছে, যেখানে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে ‘হিন্দু গণহত্যা’র দাবি করা হয়েছে।

থিংক ট্যাংকটির প্রধান রাকিব নায়েক বলেন, আমরা অনলাইনে সমন্বিত ভারতীয় অপতথ্য শনাক্ত করেছি। এসব অপতথ্যে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে ব্যাপক সহিংসতার মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। তিনি জানান, এই কনটেন্টের ৯০ শতাংশের বেশি ভারত থেকে এসেছে। বাকিগুলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার সংশ্লিষ্ট হিন্দু জাতীয়তাবাদী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত।

আরও পড়ুন

এএফপি ফ্যাক্ট চেক দল ইউটিউব, ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামে শত শত এআই-তৈরি ভিডিও শনাক্ত করেছে। এর খুব কম ভিডিওতেই এআই ব্যবহারের সতর্কবার্তা বা ঘোষণা রয়েছে। বিশ্লেষকেরা বলছেন, শেখ হাসিনার শাসনামলে বছরের পর বছর দমন-পীড়নের পর এই পরিস্থিতি আরও জটিল হয়েছে। সে সময় বিরোধীদের দমন করার পাশাপাশি ভিন্নমতাবলম্বীদের কণ্ঠও রোধ করা হয়েছিল।

বাংলাদেশ নির্বাচন কমিশনের মুখপাত্র মো. রুহুল আমিন মালিক বলেন, তারা ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার সঙ্গে কাজ করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম নজরদারির জন্য একটি ইউনিট গঠন করেছে। তবে অনলাইনে বিপুল কনটেন্টকে পরিমাণ সামাল দেওয়া একটি চ্যালেঞ্জ। আমাদের দল যদি কোনও কনটেন্টকে ক্ষতিকর ও বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করে, আমরা সঙ্গে সঙ্গে সেটিকে ভুয়া তথ্য হিসেবে ঘোষণা করি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওসমান হাদি বলে গেছেন, পাটওয়ারী জুলাই বিক্রিকারী গাদ্দার: ফারুক
গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি পদমর্যাদার দলীয় মুখপাত্র ফারুক হাসান বলেছেন, ইনকিলাব মঞ্চের শহীদ ওসমান হাদি নাসীরুদ্দীন পাটওয়ারীসহ সংশ্লিষ্টদের ‘জুলাই গণঅভ্যুত্থান বিক্রিকারী গাদ্দার’ হিসেবে আখ্যায়িত করে গেছেন। 
ওসমান হাদি বলে গেছেন, পাটওয়ারী জুলাই বিক্রিকারী গাদ্দার: ফারুক
ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা
নেহা বোরা বলেন, আশা করি, আপনারা ও আমরা মিলে একটি ভালো দক্ষিণ এশিয়া গড়তে পারবো।
ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা
সারজিস শেখ মুজিবুর রহমানকে বাপ ডেকে মুখে ফেনা তুলে ফেলেছে: রাশেদ খান
সারজিস আলম শেখ মুজিবুর রহমানকে বাপ ডাকতে ডাকতে মুখে ফেনা তুলে ফেলেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, ছাত্রলীগের একটা কর্মী পদের জন্য যে সারজিস আলম প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত, সেও আজকে আমাদের নিয়ে বড় বড় কথা বলে! শেখ মুজিবুর রহমানকে বাপ ডেকেও যার একটা পদ হয়নি, সেই পা-চাটা সারজিস আলম কোন লজ্জায় আমাদের নিয়ে কটাক্ষ করে? মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, গণ-অভ্যুত্থানের সময় যার চুলের স্পাইক পর্যন্ত নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের ভাঁজ পর্যন্ত ভাঙেনি, ডিবি অফিসে জুস খেতে খেতে যে ঘটনাচক্রে নেতা হয়ে গেছে, সেও আমাদের আন্দোলন-সংগ্রাম নিয়ে প্রশ্ন তোলে। আমরা নাকি ১৮ সালে শেখ হাসিনার সঙ্গে আপস করে সরকার পতন না ঘটিয়ে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন করেছি! তিনি বলেন, আচ্ছা ধরেই নিলাম, আমরা আপস করেছিলাম। কিন্তু ২০১৮ সালের পরে আমরা যেসময় শেখ হাসিনাবিরোধী লড়াইয়ে নেমেছি, ক্যাম্পাসে অসংখ্যবার মাইর খেয়েছি, তখন এই সারজিস আলম শেখ মুজিবুর রহমানকে বাপ ডাকতে ডাকতে ফেনা তুলে ফেলেছে! প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরো বলেন, জুলাই গাদ্দার সারজিস আলম শহীদের রক্ত মাড়িয়ে আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসে, এটা কি জাতি ভুলে গেছে? জাতি কি ভুলে গেছে, নাহিদ-আসিফকে তুলে নেওয়া কিংবা ডিবি হেফাজতে নেওয়ার পরেও কারফিউয়ের মধ্যে সারজিস-হাসনাত গোয়েন্দা সংস্থার গাড়ি করে ঘুরে বেড়িয়েছে! আরটিভি/এসকে
সারজিস শেখ মুজিবুর রহমানকে বাপ ডেকে মুখে ফেনা তুলে ফেলেছে: রাশেদ খান
‘কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা’
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল।
‘কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা’
‘জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ’
জুলাই গণহত্যার বিচারের মুখোমুখি হওয়ার ভয় থেকেই আওয়ামী লীগ প্রবাসে বসে উসকানি, অপপ্রচার ও সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
‘জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ’
আরও পড়ুন
গুজব–অপতথ্য প্রচারে ১০ বছর কারাদণ্ড
বিএনপির মনোনয়ন পাননি বেবি নাজনিন
বিএনপির সংরক্ষিত নারী আসনের ফরম নিলেন ফারাজানা সিঁথি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার