ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়িতে জোর করে তুলে নেওয়ার অভিযোগ মডেল আকাঙ্ক্ষার

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পিএম
ছবি: সংগৃহীত

ভারতীয় মডেল ও রিয়েলিটি শো তারকা আকাঙ্ক্ষা চৌধুরী আয়োজকদের বিরুদ্ধে জোর করে গাড়িতে তুলে নেওয়া, যথাযথ ব্যবস্থাপনা না করা এবং পারিশ্রমিক পরিশোধ না করার অভিযোগ তুলেছেন। ভারতের পুনের পেডকর গ্রাউন্ডসে নবরাত্রি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে এ অভিযোগ করেন ‘স্প্লিটসভিলা এক্স৬’-খ্যাত এই মডেল।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানটির আয়োজকদের ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আকাঙ্ক্ষা। তার দাবি, আয়োজকদের সঙ্গে যোগাযোগের দায়িত্বে ছিলেন মাত্র তিনজন, যাদের প্রত্যেকের বয়স প্রায় ১৮ বছর। রাত সাড়ে ১০টা পর্যন্ত তাকে নিতে কেউ না আসায় পরিস্থিতি নিয়ে ক্ষোভ তৈরি হয়।

আকাঙ্ক্ষার অভিযোগ, অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থাপনার ঘাটতি ছিল। পাশাপাশি, তার প্রাপ্য পারিশ্রমিকও পরিশোধ করা হয়নি। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

তবে ঘটনাটির সবচেয়ে গুরুতর অভিযোগ গাড়িতে তোলাকে কেন্দ্র করে। আকাঙ্ক্ষার দাবি, তাকে জোর করে গাড়িতে তুলে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়। সে সময় তার নিজের টিম সঙ্গে না থাকায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।

মডেলের আরও অভিযোগ, তাকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানানো হয়। এ সময় আয়োজক দলের সদস্যরা তাকে উপেক্ষা করে রসিকতায় মেতে ছিলেন বলেও দাবি করেন তিনি।

আকাঙ্ক্ষার ভাষ্য অনুযায়ী, গাড়ি থেকে নামতে চাইলেও চালক বা সংশ্লিষ্ট ব্যক্তিরা গাড়ি থামাচ্ছিলেন না। একপর্যায়ে বাধ্য হয়ে তিনি একজনকে চড় মারেন। এরপর গাড়িটি থামে বলে দাবি করেন এই মডেল।

পুরো ঘটনাটিকে অপহরণের মতো পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন আকাঙ্ক্ষা চৌধুরী। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে এ বিষয়ে আয়োজকদের বক্তব্য কিংবা পুলিশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘ইন্ডিয়ান আইডল’ থেকে বাদ, সেই গায়কই এখন মাতাচ্ছেন নেটদুনিয়া
ভারতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠান ‘ইন্ডিয়ান আইডল’-এর সেরা ১৫-তে জায়গা হয়নি।
‘ইন্ডিয়ান আইডল’ থেকে বাদ, সেই গায়কই এখন মাতাচ্ছেন নেটদুনিয়া
চল্লিশের কোঠায় এসে প্রথম সন্তানের মুখ দেখলেন সামান্থা
প্রথমবারের মতো মা হলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।
চল্লিশের কোঠায় এসে প্রথম সন্তানের মুখ দেখলেন সামান্থা
নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায়
বলিউড ও দক্ষিণী সিনেমার জগতে কাজের সুযোগ পেতে গিয়ে নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় অনেক নবাগত অভিনেত্রীকে।
নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায়
প্রেমের গুঞ্জনের মধ্যেই মা হওয়ার বিষয়ে মুখ খুললেন অনন্যা পাণ্ডে
বর্তমানের বলিউড পাড়ায় আলোচনার কেন্দ্রে অভিনেত্রী অনন্যা পাণ্ডে ও অক্ষয় কুমারের ছেলে আরভ ভাটিয়া। দুজনের প্রেমের গুঞ্জনের মাঝেই বিয়ে ও সন্তান নেওয়ার বিষয় খোলামেলা আলোচনা করেছে অনন্যা। সম্প্রতি এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে পরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে উপস্থিত ছিলেন অনন্যা। সেখানে সত্তর ও আশির দশকের অভিনেত্রীদের সঙ্গে বর্তমান প্রজন্মের তুলনা টানতে গিয়ে তিনি খোলামেলা আলোচনা করেন।  পুরোনো দিনের অভিনেত্রীদের তুলনায় বর্তমান প্রজন্ম যে অনেক বেশি স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারে, সেকথা স্পষ্ট জানান চাঙ্কিকন্যা। বিয়ে ও সংসার পাতার প্রসঙ্গে অনন্যা অকপটে স্বীকার করেন যে, তিনি ভীষণরকম রোমান্টিক মানুষ।  তার কথায়, ভালোবাসাই তার কাছে সবকিছু। এখনই নয়, তবে ভবিষ্যতে তিনি অবশ্যই বিয়ে করতে চান এবং শুধু বিয়েই নয়, মা হতেও তিনি ভীষণ আগ্রহী। ক্যারিয়ারের শুরুতে কিছুটা জড়তা থাকলেও সম্প্রতি পারফরম্যান্সের ঊর্ধ্বমুখী গ্রাফ ও জেন জি প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি স্বজনপোষণ বিতর্ক নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী। অনন্যা নিজেই স্বীকার করে নেন যে, চাঙ্কি পাণ্ডের মেয়ে হিসেবে তিনি গর্বিত। তবে তারকা বাবার পরিচয়ের পাশাপাশি নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমেই ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করতে চান। সব মিলিয়ে, ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে অনন্যার এই সাহসী ও স্পষ্টবাদী মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার প্রধান বিষয়। আরটিভি/এসআর
প্রেমের গুঞ্জনের মধ্যেই মা হওয়ার বিষয়ে মুখ খুললেন অনন্যা পাণ্ডে
দীপিকার গলায় আরবি লেখা হারের ছবি ভাইরাল
বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানের গলায় পবিত্র কোরআনের আয়াত লেখা পেনডেন্ট ঘিরে বিতর্কের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পুরোনো একটি ছবি।
দীপিকার গলায় আরবি লেখা হারের ছবি ভাইরাল
আরও পড়ুন
ভাইয়ের গুরুতর অভিযোগের জবাবে মুখ খুললেন আমির