ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের কাছে সবসময় ঘুসের বান্ডিল আসে বলে দাবি আমির হামজার

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৪:১২ পিএম
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা । ছবি: আরটিভি

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, যদি মসজিদের ইমাম সাহেব বলে যে ‘আমি ঘুস খাই না’, তো তারে ঘুস দেবে কে? কিন্তু একজন এসপি সাহেব যদি বলে ‘আমি ঘুস খাই না’, বিশ্বাস করার মতো ওটা আল্লাহর ওলি? তাদের কাছে সব সময় বান্ডিল আসতেই থাকে। এসপির উপরে ডিসি, ডিসির উপরে আমি আছি। আমার কাছে তো (বান্ডিল) সব সময় আসতেই আছে। এই জায়গাটায় টিকে থাকা বড় কঠিন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় দুই সহস্রাধিক শিক্ষার্থীদের বরণ করে নেয় সংগঠনটি।

এমপি আমির হামজা বলেন, আমার কাছে রাতে সন্ত্রাসী টাইপের একজন এসে বলছে ‘আপনি তো আলেম মানুষ বেশি খাবেন না, ২ টাকা করে খাবেন। আমি হিসাব করে দেখলাম প্রায় ৪৮ থেকে ৫০ কোটির উপরে টাকা আসবে। মানে এইরকম বিশাল ব্যাপার আমার সামনে তো একটা গেল। এরকম ৩৩টা জায়গা আছে কুষ্টিয়া সদরে। আল্লাহ যেন সব জায়গা থেকে অন্তত আমার ঈমান ও ইখলাসকে যেন অন্তত সঠিক জায়গায় রাখেন সেই তৌফিক আপনাদের কাছে কামনা করছি।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্রজীবনের সবচাইতে বড় রাজনীতি হচ্ছে লেখাপড়া। এই লেখাপড়ার দিকে স্যাররা অবশ্যই ইঙ্গিত দিয়েছেন, সেদিকে আমিও ইঙ্গিত দিয়ে আমার ঈমানের উপরে, আমলের উপরে যেন ঠিক এ থাকার তৌফিক কামনা করি শেষ করছি।

ইবি ছাত্রশিবিরের সভাপতি মো. ইউসুফ আলির সভাপতিত্বে ও ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রউপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশিদ, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, কুষ্টিয়া-২ আসনের এমপি মাওলানা আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল, আইআইইআর বিভাগের পরিচালক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মো. মাহমুদুল ইসলাম এবং কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মো. মোজাহেরুল ইসলাম।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিএনপি ক্ষমতায় এসেছে বলেই ভিসি হয়েছি: জবি উপাচার্য
বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে বলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যের দায়িত্ব পেয়েছেন বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
বিএনপি ক্ষমতায় এসেছে বলেই ভিসি হয়েছি: জবি উপাচার্য
প্রধানমন্ত্রীর জন্মদিনে শাবিপ্রবি প্রশাসনের বৃক্ষরোপণ-শিশুদের মধ্যে খাবার বিতরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ ও শিশুদের মধ্যে খাবার বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।
প্রধানমন্ত্রীর জন্মদিনে শাবিপ্রবি প্রশাসনের বৃক্ষরোপণ-শিশুদের মধ্যে খাবার বিতরণ
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যা বললেন শিবির সভাপতি সাদ্দাম
চলমান পরিস্থিতি নিয়ে সমালোচনাপূর্বক ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর এই পুলিশ প্রশাসনের ওপর টোটালি (সম্পূর্ণ) নিয়ন্ত্রণ নেই অথবা ইচ্ছা করেই তিনি নিয়ন্ত্রণ নিচ্ছেন না, অথবা আওয়ামী লীগকে তারা সুযোগ দিচ্ছে।’
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যা বললেন শিবির সভাপতি সাদ্দাম
মহাকাশচারীদের স্বাস্থ্য সুরক্ষায় ‘অ্যাস্ট্রা’, রিজিওনাল জয় শেষে বিশ্বমঞ্চের পথে ‘ক্রোনোস্ট্রাইডার’
নাসার আন্তর্জাতিক হ্যাকাথন ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬’-এর বাংলাদেশ আঞ্চলিক পর্বে দ্বিতীয় রানার-আপ হয়েছে পাঁচ সদস্যের দল ‘ক্রোনোস্ট্রাইডার’।
মহাকাশচারীদের স্বাস্থ্য সুরক্ষায় ‘অ্যাস্ট্রা’, রিজিওনাল জয় শেষে বিশ্বমঞ্চের পথে ‘ক্রোনোস্ট্রাইডার’
বুটেক্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ ডিসেম্বর
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বুটেক্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ ডিসেম্বর
আরও পড়ুন
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যা বললেন শিবির সভাপতি সাদ্দাম
‘আপনি তো আলেম মানুষ, বেশি না দুই টাকা করে খাবেন’
হঠাৎ স্লোগানে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়
যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত ইবি শিক্ষকের বিরুদ্ধে নতুন সিদ্ধান্ত